১৬ নভেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

নাটোরে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ শীর্ষক আলোচনা সভা

স্টাফ রিপোর্টার : রবিবার (১৬ নভেম্বর) নাটোর জেলা তথ্য অফিসের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে তারুণ্য নির্ভর নতুন বাংলাদেশ গঠনে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আসমা শাহীন।

সভাপতির বক্তৃতায় জেলা প্রশাসক বলেন, আমাদের দেশের অধিকাংশ মানুষ তরুণ। তারুণ্যের শক্তিকে কাজে লাগাতে হবে। তরুণরা উদ্যোক্তা হওয়ার মাধ্যমে নিজেদের কর্মসংস্থানের পাশাপাশি অন্যদেরও কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে। পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিতে তরুণদের সাথে নিয়ে প্রতিটি দপ্তরকে কাজ করতে হবে। মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে তরুণ সমাজ বড় ভূমিকা রাখতে পারে। তরুণদের মাধ্যমেই দেশ বদলাবে এটাই আমরা প্রত্যাশা করি।
অতিরিক্ত জেলা প্রশাসক আসমা খাতুনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত জেলা তথ্য অফিসার রেজওয়ান মোরশেদ। অন্যান্যের মধ্যে নাটোর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শামীম ভূঁইয়া, অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা শারমিন নেলীসহ তরুণ উদ্যোক্তা, শিক্ষার্থী এবং সাংবাদিকবৃন্দ বক্তৃতা করেন।

আরও পড়ুনঃ   নিয়ামতপুরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

অনুষ্ঠানে বক্তাগণ বলেন, তারুণ্য মানেই সম্ভাবনা, উদ্ভাবন আর কর্মশক্তি। তারুণ্যের শক্তিই হতে পারে উন্নত, সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশের মূল চালিকাশক্তি। এসময় তাঁরা তারুণ্যের শক্তিকে কীভাবে আরও কার্যকরভাবে জাতীয় উন্নয়নে যুক্ত করা যায় এবং তারা কীভাবে পরিবর্তনের দূত হতে পারে সে বিষয়ে আলোকপাত করেন এবং এই ধরনের আলোচনা সভা তরুণদের অনুপ্রাণিত করবে ও তাদের সুপ্ত সম্ভাবনাগুলো জাগিয়ে তুলবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

আরও পড়ুনঃ   কুড়িয়ে পাওয়া প্রায় ১৮ লাখ টাকা থানায় জমা দিলেন শিক্ষার্থীরা

অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের দপ্তর প্রধানগণসহ তরুণরা অংশগ্রহণ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাপ্তরিক নথিপত্রে মহামান্য ও মাননীয় লেখা যাবে না

ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

১০

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১১

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

১২

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১৪

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

১৭

মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

১৮

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

১৯

গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় হেরোইন উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST