১২ নভেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

বাঘা পৌর মার্কেটে দুধর্ষ চুরি নৈশপ্রহরীসহ গ্রেফতার ৫

মোহা: আসলাম আলী, বাঘা : রাজশাহীর বাঘা পৌর মার্কেটে এক মুদি দোকান দুধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় সিসি ক্যামেরা দেখে চুরির মালামাল উদ্ধারসহ নৈশপ্রহরীসহ পাঁচজনকে গ্রেফতার করেছে বাঘা থানা পুলিশ।
সোমবার (নভেম্বর১০-২৫) দিবাগত রাতে বাঘা পৌর মার্কেটে “মুনির এন্ড ব্রাদার্স” চুরির এই ঘটনা ঘটে।

জানা গেছে, গত শুক্রবার “মুনির এন্ড ব্রাদার্স” এর পাশের দোকানের সিসি ক্যামেরার ফুটেজে চোরদলের কৌশল এবং সদস্যদের পরিচয়ের কিছু আলামত ধরা পড়ে। ঘটনার বর্ণনায় জানা যায়, গত সোমবার দিবাগত রাতে চার-পাঁচজনের একটি চোরদল দোকানের সামনে উপস্থিত হয়। ফুটেজে দেখা গেছে-পেছন থেকে একজন প্লাস্টিকের বস্তা দিয়ে সিসি ক্যামেরা ঢেকে দেয়; পরে নকল চাবি ব্যবহার করে তালা খোলে ভেতরে প্রবেশ করে এবং দ্রুত দোকানের পণ্যগুলো নিয়ে চলে যায় তারা। চুরির পর আবার তালা ঠিক করে রেখে যায় বলে দোকানদার জানান।

আরও পড়ুনঃ   মাদকবিরোধী বিশেষ অভিযানে বোয়ালমারীতে আটক-৭

“মুনির এন্ড ব্রাদার্স” এর মালিক মনির হোসেন জানান, তিনি সোমবার রাত সাড়ে ১০টায় দোকানের শাটার নামিয়ে তালা লাগিয়ে বাড়ি যান। পরদিন মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় দোকানের তালা খুলে শার্টার তুলে ভেতরে প্রবেশ করে দেখেন, তার দোকানে বিভিন্ন পণ্য চুরি হয়ে গেছে। যার আনুমানিক মূল্য প্রায় এক লক্ষ টাকা। তিনি খবর পেয়ে বাঘা থানায় লিখিত অভিযোগ করেন। উল্লেখ পাশের দোকানের সিসি ফুটেজ বিশ্লেষণে চুরির সময়ের দৃশ্য মিলেছে। ধারণা করা হচ্ছে চোর দল সিসি ক্যামেরা ঢেকে অন্ধকার সুবিধা নিয়ে চুরি করলে মালিক বুঝবে না। এজন্য তারা এমন কৌশল অবলম্বন করেছে।

আরও পড়ুনঃ   গৃহবধূর লাশের পাশে হত্যার কথা স্বীকার করে স্বামীর চিঠি

ব্যবসায়িরা জানান, বাঘা বাজারে ৬ জন নৈশ প্রহরী রয়েছে। তার পরেও এ ধরনের চুরির ঘটনা ব্যবসায়িদে মধ্যে আতংক সৃষ্টি করেছে। এবিষয়ে বাঘা বাজার পাহারার টিম লিডার তাহাজ্জত হোসেন চুরির বিষয়ে কিছু জানেন না বলে দাবি করে বলেন, ওইদিন আমি সন্ধ্যা ৬ টায় বাজারে যায় এবং সকাল ৬ টায় বাড়ি আসি।

বাঘা বাজার কমিটির আহ্বায়ক আব্দুর রহমান এছা জানান, চুরির সঙ্গে জড়িত কোন ব্যক্তি ছাড় পাবেনা।

বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) আ ফ ম আসাদুজ্জামান বলেন, দোকান মালিকের করা অভিযোগের প্রেক্ষিতে চোরদলকে গ্রেফতার করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেয়া হবে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহী বিভাগে ইন্টারনেট সেবায় নতুন সম্ভাবনার আশা

খাল খনন কাজ পরিদর্শনে জেলা প্রশাসক চারঘাটে

তিন দিনের সফরে রাজশাহী আসছেন ভূমিমন্ত্রী

গণভোট বাস্তবায়ন, পদ্মার পানির ন্যায্য হিস্যা ও জনদুর্ভোগ লাঘবের দাবিতে ১৬ মে রাজশাহীতে সমাবেশ

রাজশাহীতে খাল খননে প্রায় ৫০ শতাংশ অগ্রগতি : জেলা প্রশাসক

পদ্মা ব্যারাজ নির্মাণের উদ্যোগ খরচ ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকা

রামেবি ও সড়ক উন্নয়নে জমি অধিগ্রহণ, ক্ষতিপূরণ পেলেন ১২ মালিক

তিন লক্ষ তিরাশি হাজার ডোজ পোলিও টিকা দিয়েছে ‘সিনোভ্যাক ফাউন্ডেশন’

অর্থনীতি পুনরুদ্ধারে আগামী দুই বছর সামাজিক স্থিতিশীলতা জরুরি : তথ্যমন্ত্রী

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর সাথে থাইল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১০

তানোরে তেরো বছরেও পাকা হয়নি শিবনদী সেতুর সংযোগ সড়ক

১১

উন্নয়নের রাজনীতিতে বিশ্বাসী বাংলাদেশ জাতীয়তাবাদী দল : তথ্য প্রতিমন্ত্রী

১২

আধুনিক, জনবান্ধব ও সেবামুখী পুলিশ বাহিনী গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

এলজিইডির প্রকল্প বাস্তবায়নে গতি বাড়ানোর নির্দেশ স্থানীয় সরকার মন্ত্রীর

১৪

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন করলেন স্পিকার, ডেপুটি স্পিকার ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রী

১৫

বড়াইগ্রামে বিপন্নপ্রায় মেছোবাঘ পিটিয়ে হত্যা!

১৬

ভাঙ্গায় সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময়

১৭

আর্থিক খাতসহ সংশ্লিষ্ট অর্থনৈতিক সেক্টরে কোনো ধরনের রাজনৈতিক হস্তক্ষেপ থাকবে না : অর্থমন্ত্রী

১৮

রাসিক প্রশাসকের সাথে রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নবনির্বাচিত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

১৯

মাটি কাটার অনুমতির নামে ইব্রাহিমের ঘুষ বাণিজ্যে !

২০

Design & Developed by: BD IT HOST