১০ নভেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

১১ বলে ফিফটিতে বিশ্ব রেকর্ড গড়ে যা বললেন ভারতীয় ব্যাটার

অনলাইন ডেস্ক : স্যার গ্যারফিল্ড সোবার্স, রবি শাস্ত্রী, যুবরাজ সিংদের রেকর্ড ভেঙেছেন আকাশ চৌধুরি। ২৫৩ বছরের প্রথম শ্রেণির ক্রিকেটের ইতিহাসে দ্রুততম অর্ধশতরান (১১ বলে ৫০) করেছেন তিনি। এই ইনিংস খেলার পথে টানা ৮ বলে মেরেছেন ছক্কা।

অরুণাচল প্রদেশ এবং মেঘালয়ের রঞ্জি ট্রফির প্লেট গ্রুপের ম্যাচে এমন রেকর্ড গড়েছেন আকাশ। আট নম্বরে ব্যাট করতে নেমে ১৪ বলে ৫০ রান করে অপরাজিত থাকেন। যেখানে ১১ বলে ৫০ রান করেন তিনি। তার মধ্যে মেঘালয়ের ইনিংসের ১২৬তম ওভারে অরুণাচলের বাঁহাতি স্পিনার লিমার দাবির এক ওভারে ৬টি ছক্কা মারেন আকাশ। পরের ওভারেও পর পর দুই বলে দুটি ছক্কা মারেন তিনি।

আরও পড়ুনঃ   বাগমারায় কুদাপাড়া মাদ্রাসার এডহক কমিটির সভাপতির অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

ওয়েস্ট ইন্ডিজের গ্যারি সোবার্স এবং ভারতের রবি শাস্ত্রীর পর বিশ্বের তৃতীয় ব্যাটার হিসাবে প্রথম শ্রেণির ক্রিকেটে এক ওভারে ৬টি ছক্কা মারলেন আকাশ। তবে শাস্ত্রী, সোবার্সেরা পর পর ৬টি ছক্কা মেরেছিলেন। আকাশ মেরেছেন পর পর আটটি ছক্কা।

ম্যাচ শেষে নিজের লক্ষ্যের কথা জানিয়েছেন আকাশ। তিনি বলেন, ‘আমরা ভালো জায়গায় ছিলাম। সাত পয়েন্ট পাওয়ার লক্ষ্য ছিল। তাই দ্রুত রান করার চেষ্টা করেছিলাম। দুটি ছক্কা মারার পরেই অপর প্রান্তের ব্যাটার এসে বলল, ‘পরের গুলোতেও ছক্কা মারার চেষ্টা করো।’ সেটাই চেষ্টা করেছি। সাত নম্বর ছক্কাটা অবশ্য আগে থেকে ভাবিনি। একটা ছন্দ এসে গিয়েছিল। তাই আরও দুটি ছক্কা মারি।’

আরও পড়ুনঃ   শাহবাগ থানার ডাম্পিং জোনে আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট

তার খেলা পরের চার বলেও ছক্কা মারার চেষ্টা করেছিলেন আকাশ। কিন্তু পারেননি। তিনি বলেন, ‘আমি শুধু নিজেকে বলছিলাম, সোজা মারার চেষ্টা করব। কিন্তু বোলার পরের তিনটি বল বুদ্ধি করে করেছে। এমন জায়গায় বল ফেলেছে যেখান থেকে ছক্কা মারা কঠিন। তার পরই অধিনায়ক ডিক্লেয়ার করে দেয়।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীতে পথহারা দুই মাদ্রাসা ছাত্র উদ্ধার; পরিবারের নিকট হস্তান্তর

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

রাসিকের স্বাস্থ্যকর্মীদের মাঝে রেড ক্রিসেন্টের ব্যাগ বিতরণ

নিয়ামতপুরে ঘাসফুল এনজিওর বৃক্ষরোপণ ও বিতরণ

বানেশ্বরে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই ভাই নিহত আহত ২

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে ইউরোপিয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

রুয়েটে ফায়ার সেফটি এডুকেশন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২

রুয়েটের সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

জেলা পরিষদ প্রশাসককে কমেলা হক ডিগ্রি কলেজের ফুলেল শুভেচ্ছা

১০

রাজশাহী কোর্ট একাডেমিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

১১

নগরীতে পৈতৃক সম্পত্তির বিরোধে হত্যাচেষ্টার অভিযোগ, হাসপাতালে আহত বয়েজ উদ্দিন

১২

বিশ্ব তামাকমুক্ত দিবসের দাবি : ধূমপায়ীদের চাকুরিতে অযোগ্য বিবেচনার

১৩

সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৪

মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী

১৫

বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক মেসির, আর্জেন্টিনার উড়ন্ত সূচনা

১৬

আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচে জিতবে কে? কী বলছে সুপার কম্পিউটার?

১৭

মন চাইলেই বৈশ্বিক জ্বালানি পথ বন্ধ করতে পারে ইরান

১৮

সুইস বিলাসবহুল বুর্গেনস্টক রিসোর্টে সই হচ্ছে ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

১৯

রাজশাহীর কালাই রুটি খেয়ে মার্কিন রাষ্ট্রদূতের প্রশংসা

২০

Design & Developed by: BD IT HOST