১০ নভেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

শার্শা পুটখালী ইউনিয়নে ধানের শীষের প্রার্থী মফিকুল হাসান তৃপ্তির গণসংযোগ

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের পক্ষে জনসমর্থন আদায়ে যশোরের শার্শা উপজেলার পুটখালী ইউনিয়নে ব্যাপক গণসংযোগ করেছেন ৮৫ যশোর-১ (শার্শা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মফিকুল হাসান তৃপ্তি।

সোমবার বিকেলে তিনি ইউনিয়নের বালুন্ডা বাজারে গণসংযোগ করেন এবং পরে বালুন্ডা হাইস্কুল মাঠে এক উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

বক্তব্যে মফিকুল হাসান তৃপ্তি বলেন,“বিএনপি কখনো অপকর্মের রাজনীতিতে বিশ্বাস করে না। অতীতে যারা দেশের ভাবমূর্তি নষ্ট করেছে ও অন্যায়ের রাজনীতি করেছে, আমরা তাদের ধারায় চলি না। বিএনপি জনগণের অধিকার, গণতন্ত্র ও ন্যায়বিচারের পক্ষে দৃঢ়ভাবে অবস্থান করছে। ধানের শীষ মানেই মানুষের ভোটের অধিকার পুনরুদ্ধারের প্রতীক। তাই আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে জনগণ ধানের শীষ মার্কায় ভোট দিয়ে বিএনপিকে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত করবে।”

আরও পড়ুনঃ   মায়ের সামনে বাসচাপায় শিশুর মর্মান্তিক মৃত্যু

বালুন্ডা ওয়ার্ড বিএনপির সভাপতি কবির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত উঠান বৈঠকে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তাজউদ্দীন আহম্মেদ, আইন বিষয়ক সম্পাদক মশিয়ার রহমান, এবং জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইমদাদুল হক ইমদা।

এ সময় আরও উপস্থিত ছিলেন বেনাপোল পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি এ কে এম আতিকুজ্জামান সনি, বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি এএইচএম আসাদুজ্জামান মিঠু, সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির আলম, কায়বা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, গোগা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, পুটখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হবিবর রহমান হবি, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আল মামুন বাবলু, যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান আসাদ ও মেহেদী হাসান, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল হাসান রিপন, উপজেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক পারুল আক্তার, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহিদুল ইসলাম শহীদ, যোগাযোগ সম্পাদক জনি হায়দার, সদস্য পিন্টু, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক বিপ্লব হোসেন, ছাত্রনেতা রনি আহম্মেদ, বেনাপোল পৌর ছাত্রদলের সদস্য সচিব ইশতিয়াক শাওন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক তোফাজ্জল হোসেন তুহিন প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রুয়েট শিক্ষকদের অংশগ্রহণে একাডেমিক উৎকর্ষ সাধন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

নগরীতে মাদক বিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ১৩

রুয়েটের নবীন শিক্ষার্থীরা পেলেন মেশিন রিডেবল লাইব্রেরি কার্ড

মোহনপুরে রাজ্জাক হত্যা মামলার দুই আসামীকে গাজীপুর থেকে গ্রেফতার

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের অভিযানে গ্রেপ্তার ১

আঞ্চলিক যুদ্ধের মধ্যে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তি সই

জুলাইয়ের শহীদ ও আহত ১০ ব্যক্তির পরিবারের সদস্যদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী

জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী

সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমান ভারতীয় মাদকদ্রব্য জব্দ

নেপালের আকাশে ভয় পেলেন অপু বিশ্বাস!

১০

বগুড়া এরুলিয়া এলাকায় সড়ক দুর্ঘট্নায় সকালে ৭ জন, বিকেলে ২ জন নিহত

১১

রাসিক প্রশাসকের সঙ্গে মেডিকেল টেকনোলজিস্ট এসোসিয়েশনের নেতৃবৃন্দের সাক্ষাৎ

১২

নগরীর মসজিদ ও ঈদগাহ পরিদর্শনে রাসিক প্রশাসক

১৩

নাটোরের অপহরণ মামলার প্রধান আসামি সাভারে আটক

১৪

নওগাঁর মান্দায় ২৯৬ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক কারবারি গ্রেফতার

১৫

কিডনি রোগে আক্রান্ত অসহায় রোগীর পাশে পুঠিয়ার এসিল্যান্ড

১৬

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের অভিযানে মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রী গ্রেপ্তার

১৭

নগরীতে মাদক বিরোধী পৃথক অভিযানে নারীসহ গ্রেপ্তার ৪

১৮

নগরীতে মাসব্যাপী বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন

১৯

থাইল্যান্ডে স্কুলে গুলিতে নিহত ৪, আহত ১৫ শিক্ষার্থী

২০

Design & Developed by: BD IT HOST