১০ নভেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

নাইজেরিয়ায় দুই জিহাদি গোষ্ঠীর সংঘর্ষে নিহত অন্তত ২০০

অনলাইন ডেস্ক : আফ্রিকার দেশ নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় লেক চাদের অস্থিতিশীল এলাকায় প্রতিদ্বন্দ্বী বিভিন্ন জিহাদি গোষ্ঠীর মাঝে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০০ জন নিহত হয়েছেন বলে দেশটির গোয়েন্দা সংস্থা, মিলিশিয়া ও জিহাদি সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে। সোমবার ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, রোববার লেক চাদের কাছের ডোগন চিকু এলাকায় স্থানীয় জঙ্গিগোষ্ঠী বোকো হারাম ও প্রতিদ্বন্দ্বী গোষ্ঠী ইসলামিক স্টেট ওয়েস্ট আফ্রিকার (আইএসডব্লিউএপি) সদস্যদের মাঝে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। মতাদর্শগত বিভেদের কারণে এলাকার নিয়ন্ত্রণ নিয়ে এই দুই গোষ্ঠীর মাঝে দীর্ঘদিন ধরে সংঘাত চলছে।

আরও পড়ুনঃ   ফিলিস্তিন বিক্রির জন্য নয় : মাহমুদ আব্বাস

নাইজেরিয়ার সেনাবাহিনীকে সহায়তাকারী একটি মিলিশিয়া গোষ্ঠী সদস্য বাবাকুরা কোলা এএফপিকে বলেন, ‌‌‘‘আমাদের প্রাপ্ত তথ্য অনুযায়ী, প্রায় ২০০ জন বোকো হারাম জঙ্গি এই সংঘর্ষে নিহত হয়েছেন।’’

তবে বোকো হারামের সাবেক সদস্য বর্তমানে সহিংস পন্থা ত্যাগ করে ওই অঞ্চলের জিহাদি কার্যক্রম পর্যবেক্ষণ করছেন। তিনি বলেন, সংঘর্ষে প্রায় ২০০ জন আইএসডব্লিউএপি যোদ্ধা নিহত হয়েছেন এবং তাদের কিছু অস্ত্র জব্দ করা হয়েছে।

বোকো হারাম এই লড়াইয়ে তাদের চার সদস্যকে হারিয়েছে বলে জানিয়েছেন সাবেক ওই যোদ্ধা। নিজেকে ‘সাদিকু’ নামে পরিচয় দিতে চান তিনি। নাইজেরিয়ায় বিভিন্ন জিহাদি গোষ্ঠীর সংঘাত-সহিংসতার কেন্দ্রে রয়েছে বর্নো রাজ্য। এই রাজ্যের রাজধানী মাইদুগুরিতে বসবাসরত সাদিকু বলেন, দুই গোষ্ঠীর মধ্যে এটি সবচেয়ে ভয়াবহ সংঘর্ষ হতে যাচ্ছে। কারণ তারা একে অপরের বিরুদ্ধে তীব্র লড়াই শুরু করেছে।

আরও পড়ুনঃ   পুনেতে বিরল রোগ জিবিএস, আক্রান্ত ৭৩

ওই অঞ্চলে কর্মরত নাইজেরিয়ার গোয়েন্দা বাহিনীর একজন কর্মকর্তা বলেন, তারা সংঘর্ষ পরবর্তী পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। এতে ১৫০ জনেরও বেশি নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

তিনি বলেন, আমরা এই সংঘর্ষ সম্পর্কে অবগত; যা আমাদের জন্য ভালো খবর। ২০১৬ সালে মতাদর্শগত মতভেদের জেরে বিভক্ত হওয়ার পর থেকে আইএসডব্লিউএপি ও বোকো হারাম প্রাণঘাতী লড়াইয়ে লিপ্ত রয়েছে; যার বেশিরভাগই লেক চাদ অঞ্চলে ঘটছে।

সূত্র: এএফপি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মান্দায় মোবাইল কোর্টে যুবকের কারাদণ্ড ও অর্থদণ্ড

বড়াইগ্রামে এক দুর্ঘটনায় একই মহল্লার ৩ জন সহ নিহত ৪

বাঘায় অগ্নিকাণ্ডে নগদ অর্থসহ ৯ টি ঘর পুড়ে ছাই, নি:স্ব ৩ পরিবার

মরহুমা বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে নগরীতে দোয়া ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ

নওগাঁর ধামইরহাট থেকে হত্যা মামলার আসামী গ্রেফতার

জয়পুরহাটে ধর্ষন মামলার প্রধান আসামি গ্রেফতার

নগরীতে মাদকবিরোধী পৃথক অভিযানে গ্রেপ্তার ৩

মাস্তুল ফাউন্ডেশন আত্মমানবতার সেবায় কাজ করে যাচ্ছে – ভূমিমন্ত্রী

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী ও ১ মাদকসেবী গ্রেপ্তার

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৪

১০

শিগগিরই হরমুজ প্রণালীকে মার্কিন ভূখণ্ড হিসেবে ঘোষণা করা হবে : ট্রাম্প

১১

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহত ২০, হাজার হাজার মানুষকে সরিয়ে নেওয়া হচ্ছে

১২

বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান অনুষ্ঠানের উদ্বোধন প্রধানমন্ত্রীর

১৩

শিক্ষকদের অবসর সুবিধার টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না : প্রধানমন্ত্রী

১৪

নগরীতে ছাত্রীকে ইভটিজিং ও হয়রানির ঘটনায় ১ ঘণ্টার মধ্যে কিশোর গ্যাংয়ের ৩ সদস্য গ্রেপ্তার 

১৫

নাটোরর সিংড়ায় ৪ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব

১৬

আই.এইচ.টি ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে সাধারণ সভা

১৭

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

১৮

দুই হাত হারিয়েও থামেনি, মুখ দিয়ে লিখে দাখিল পাশ করলো রিয়াদ

১৯

রাজশাহীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্বশুর ও পুত্রবধূর মৃত্যু

২০

Design & Developed by: BD IT HOST