৮ নভেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

রমনায় গির্জার সামনে ককটেল বিস্ফোরণ

অনলাইন ডেস্ক : রাজধানীর রমনায় সেন্ট মেরি’স ক্যাথেড্রাল চার্চ লক্ষ্য করে ককটেল নিক্ষেপ ও বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হয়নি।

শুক্রবার (৭ নভেম্বর) রাত পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে। গির্জা কর্তৃপক্ষ জানায়, শনিবার সকালে গির্জা প্রাঙ্গণে একটি ধর্মীয় অনুষ্ঠান আয়োজনের কথা ছিল। রাত ১০টা ৪৫ মিনিটের দিকে গির্জার সামনে একটি ককটেল বিস্ফোরিত হয় এবং আরেকটি ককটেল ভেতরে নিক্ষেপ করা হলেও তা অবিস্ফোরিত অবস্থায় পড়ে থাকে। পরে পুলিশ এসে অবিস্ফোরিত ককটেলটি উদ্ধার করে।

আরও পড়ুনঃ   নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসমি গ্রেপ্তার

সেন্ট মেরি’স ক্যাথেড্রাল চার্চের পাল পুরোহিত ফাদার আলবার্ট রোজারিও বলেন, “আগামীকাল অনুষ্ঠানে দেশের বিভিন্ন গির্জা থেকে প্রায় ৬০০ অতিথির অংশ নেওয়ার কথা। ককটেল বিস্ফোরণের ঘটনায় কেউ আহত হয়নি। আমরা পুলিশের সঙ্গে যোগাযোগ করেছি, আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

আরও পড়ুনঃ   আসামি ধরতে নদীতে ঝাঁপ, পুলিশ কর্মকর্তার মৃত্যু

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের সহকারী কমিশনার মাজহারুল ইসলাম জানান, “গির্জা লক্ষ্য করে দুটি ককটেল নিক্ষেপ করা হয়। এর মধ্যে একটি বিস্ফোরিত হয়েছে, অপরটি উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ নিরাপত্তা ও তদন্ত কার্যক্রম চালাচ্ছে।”

এ ঘটনায় গির্জা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।-ইত্তেফাক

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাবিতে রেলপথ অবরোধ, আগুন

জয়পুরহাটে মাদকের বড় চালানসহ আটক ২, সেবনে দণ্ড ২ জনের

পাঁচবিবিতে ওসির অভিযানে মাদকের বড় চালান উদ্ধার, কারবারি পলাতক

চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর

কেয়া পায়েলের তিল রহস্য : আছে নাকি নেই?

পুরোনো প্রেমের আবেশে দেব-শুভশ্রীর নতুন চমক

সৌদির পক্ষে যুদ্ধ নামতে প্রস্তুত তুরস্ক, জড়াতে পারে পাকিস্তানও

পিটিআইয়ের পদযাত্রার আগে, লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

বাগমারায় প্রতিবন্ধীর কেনা জমিতে বাঁশের বেড়া দিয়ে দখলের চেষ্টা

১০

তানোরে তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার

১১

তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা

১২

নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২

১৩

হাসপাতালে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান

১৪

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

১৫

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

ভাঙ্গা বাজারে দোকানের পেছনের টিন কেটে দুঃসাহসিক চুরি

১৭

বিএসটিআই’র অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা

১৮

সঠিক সময়ে হাসপাতালে পৌঁছালে সর্পদংশনের কারণে একটি মানুষেরও মৃত্যু হবে না : সিভিল সার্জন

১৯

বন্ধ্যাত্বের চিকিৎসায় আধুনিক যন্ত্রপাতি স্থাপন করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST