৫ নভেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

হন্ডুরাসকে ৭ গোলে উড়িয়ে দিলো ব্রাজিল

অনলাইন ডেস্ক : একদিন আগে মেয়েদের অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে ব্রাজিল। পরদিন ছিল ছেলেদের অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে সেলেসাওদের প্রথম ম্যাচ। যেখানে আফ্রিকান দেশ হন্ডুরাসকে ৭-০ গোলে উড়িয়ে দিয়েছে ব্রাজিলিয়ান যুবারা। বয়সভিত্তিক এই টুর্নামেন্টে তারা সর্বোচ্চ চারবারের চ্যাম্পিয়ন। সর্বশেষ ২০১৯ আসরে সেলেসাওরা অ-১৭ বিশ্বকাপে শিরোপা জিতেছিল।

গতকাল (মঙ্গলবার) কাতারের দোহায় অনুষ্ঠিত ম্যাচে হন্ডুরাসের বিপক্ষে একপেশে দাপট দেখিয়েছে লাতিন আমেরিকার ঐতিহ্যবাহী দেশটি। ব্রাজিলের পক্ষে জোড়া গোল করেছেন ডেল। এ ছাড়া রুয়ান পাবলো, ফেলিপে মোরাইস, ভিটর হুগো, অ্যাঞ্জেলো এবং গ্যাব্রিয়েল মেক একটি করে গোল দিয়ে বড় জয় নিশ্চিত করেছেন।

আরও পড়ুনঃ   রশিদের ঝড় থামিয়ে আফগানদের হার নিশ্চিত করলেন রউফ

চারবারের শিরোপাজয়ী ব্রাজিল গোলের সূচনা করে ম্যাচের মাত্র ৯ মিনিটে। রুয়ানের জোরালো শটে করা সেই গোলের ৬ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন ডেল। আর্থুর রায়ানের শট ফিরে আসার পর তিনি ফের জালে জড়িয়ে দেন। ১৯ মিনিটে করা মোরাইসের গোলটিও হয়েছে রকেট গতিতে। যোগ করা সময়ের চতুর্থ মিনিটে রুয়ানের ক্রস পেয়ে ভলিতে জালে জড়ানোর চেষ্টা করেন তিয়াগুইনহো। তার আশা পূর্ণ না হলেও ডেল ব্যক্তিগত দ্বিতীয় গোল করে স্কোরবোর্ড ৪-০ করেন।

আরও পড়ুনঃ   রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানায় জগিং ট্র্যাকের উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

ব্রাজিল একইভাবে আধিপত্য ধরে রাখে বিরতির পরও। ৫৮ মিনিটের মাথায় অ্যাঞ্জেলোর ক্রস ঘুষি দিয়ে ক্লিয়ারের চেষ্টা করেন হন্ডুরাস গোলরক্ষক। তবে হেড দিয়ে দ্বিতীয়বার আক্রমণে সফল ভিটর হুগো, অলিভিয়া গোলটি বাঁচানোর চেষ্টা করলেও ততক্ষণে বল গোললাইন অতিক্রম করে যায়। ৭৪ ইনিটে অ্যাঞ্জেলো এবং ৯০ মিনিটের মাথায় মেক গোল করলে ব্রাজিল বড় জয় নিয়েই মাঠ ছাড়ে।

এই জয়ে ‘এইচ’ গ্রুপের শীর্ষে ব্রাজিল অ-১৭ দল। সমান ৩ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে জাম্বিয়া। আগামী শুক্রবার নিজেদের পরবর্তী ম্যাচে ইন্দোনেশিয়ার মোকাবিলা করবে ব্রাজিল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই পরিবর্তন নিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ

রাজশাহীর বাজারে মাছ-মুরগি আগের দামে, সবজিতে কিছুটা স্বস্তি

আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে বৈশ্বিক পদক্ষেপের আহ্বান

জুয়া প্রতিরোধ আইন,খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে সরকার

নৃশংস হত্যকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিত করা হবে : আসাদুল হাবিব দুলু

পাবলিক প্রসিকিউটরদের সঙ্গে আরএমপি পুলিশ কমিশনারের মতবিনিময় সভা

চার দিনের সফরে রাজশাহী আসছেন ভূমিমন্ত্রী

ম্যাচের আগেই মেসি বলেছিলেন, ‘৩-০ ব্যবধানে জিতবে আর্জেন্টিনা’

মান্দায় তিনদিন ব্যাপি ফল মেলার উদ্বোধন

বাংলাদেশের প্রাণীকুলের রেডলিস্ট হালনাগাদকরণের তিনদিন ব্যাপি প্রশিক্ষনের সমাপনী অনুষ্ঠিত

১০

রাসিক প্রশাসকের সাথে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মকর্তাদের সাক্ষাৎ

১১

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৫

১২

রাজশাহীতে ২ লাখ ৩৩ হাজার অর্থনৈতিক ইউনিটে কর্মরত ৫ লাখের বেশি মানুষ

১৩

নগরীতে মাদকবিরোধী অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৪

ফুটপাত দখল ও অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে রাজশাহীতে সাঁড়াশি অভিযান

১৫

নগরীতে অটোরিকশার ভাড়া তদারকিতে মাঠে রাসিকের রাজস্ব বিভাগ

১৬

বাংলাদেশ ফল উৎপাদনে বিপ্লব ঘটিয়েছে : কৃষি মন্ত্রী

১৭

সংস্কৃতি মন্ত্রী’র সাথে আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৮

বগুড়ায় এলজিইডির উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত

১৯

স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠায় গণমাধ্যম সংশ্লিষ্ট প্রতিনিধিরা সরকারের সাথে ঐক্যবদ্ধভাবে কাজ করবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST