৪ নভেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

বাগমারায় র‍্যাবের অভিযানে অ্যালকোহলসহ গ্রেপ্তার ১

স্টাফ রিপোর্টার : রাজশাহীর বাগমারায় র‍্যাবের অভিযানে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৩ নভেম্বর) রাত সোয়া আটটার দিকে উপজেলার জোতিনগঞ্জ বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

র‍্যাব-৫, সিপিএসসি রাজশাহীর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, বাজার এলাকায় এক ব্যক্তি নিয়মিতভাবে হোমিওপ্যাথিক ওষুধের আড়ালে শতকরা ৯০ ভাগ অ্যালকোহলযুক্ত অবৈধ মাদক বিক্রি করছে। তিনি রাজশাহীর বিভিন্ন স্থান থেকে এই অ্যালকোহল সংগ্রহ করে কিশোর ও যুবকদের কাছে বাজারের কোলাহলে বিক্রি করতেন।

আরও পড়ুনঃ   নগরীতে অপারেশন ‘ডেভিল হান্ট ফেইজ-২’-এ ১ জনসহ গ্রেপ্তার ২৪

এরপর র‍্যাবের একটি গোয়েন্দা দল তার গতিবিধি পর্যবেক্ষণ ও অনুসরণ করে। পরে সোমবার রাত সোয়া আটটার দিকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেপ্তার হোসেন আলী (৫০) বাগমারা থানার মন্দিয়াল মধ্যপাড়া এলাকার মৃত রিক প্রামাণিকের ছেলে।

অভিযানের সময় তার সঙ্গে থাকা বাজারের ব্যাগ তল্লাশি করে ১১৬ বোতল (১১.৬ লিটার) অবৈধ অ্যালকোহল ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ   বাগমারায় সেনাবাহিনীর অভিযানে ‘সিক্স স্টার’ গ্যাংয়ের দুই সদস্য আটক

র‍্যাব জানায়, এই অ্যালকোহল অত্যন্ত প্রাণঘাতী এবং সাম্প্রতিক সময়ে রাজশাহীর বিভিন্ন এলাকায় এর সেবনে মৃত্যুর ঘটনাও ঘটেছে। হোসেন আলী দীর্ঘদিন ধরে হোমিওপ্যাথিক ওষুধ বিক্রয়ের আড়ালে মাদক ব্যবসায় জড়িত ছিলেন এবং জেলা ও মহানগরের বিভিন্ন এলাকায় সরবরাহ করতেন।

গ্রেপ্তার আসামির বিরুদ্ধে বাগমারা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও মানবপ্রেমই প্রকৃত ধর্মচর্চার শিক্ষা : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা

সরকার স্বাস্থ্য ও শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করেছে : ভূমিমন্ত্রী

সন্তানদের হাতে প্রয়োজন ছাড়া স্মার্টফোন না দিয়ে বই পড়া ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে : বিভাগীয় কমিশনার

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার

অপরাধ দমনে সমন্বয় জোরদারের আহ্বান আরএমপি কমিশনারের

পুঠিয়ায় তিন ফসলি জমি পুকুর খননের হিড়িক, অভিযানে ৪ এস্কেভেটর অকেজো

নগরীতে ওয়ার্ড পর্যায়ে ড্রেনের কাদামাটি অপসারণ কার্যক্রম অব্যাহত

রাসিক প্রশাসকের সাথে রুয়েট শিক্ষার্থীদের সাক্ষাৎ

১০

নগরীতে হেরোইনসহ গ্রেপ্তার আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদন্ড

১১

রাসিক প্রশাসকের সঙ্গে কারা প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ড্যান্টের সাক্ষাৎ

১২

রাজশাহীতে অনুমোদনহীন দই-মিষ্টি বিক্রেতাকে জরিমানা

১৩

রাজশাহী শিক্ষা বোর্ডের উপ-বিদ্যালয় পরিদর্শক মো. ফরিদ হাসানের মৃত্যুতে শোকসভা অনুষ্ঠিত

১৪

বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া অনুমোদন

১৫

রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার এমডির সাক্ষাৎ

১৬

রাজশাহীতে পুলিশের বিশেষ অভিযানের দ্বিতীয় দিনে মাদকদ্রব্য উদ্ধারসহ গ্রেফতার ১৬

১৭

থাই বিনিয়োগকারীদের বাংলাদেশে আরও বেশি বিনিয়োগের আহ্বান বাণিজ্যমন্ত্রীর

১৮

সীমান্তে নৌকাসহ বিপুল পরিমান ভারতীয় সিরাপ জব্দ

১৯

সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি : তথ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST