৪ নভেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

তানোরে বন্যায় ক্ষতি গ্রস্থদের মাঝে শরিফ উদ্দিনের পক্ষে খাদ্য বিতরন

তানোর (রাজশাহী) প্রতিনিধি : রাজশাহীর তানোর পাঁচন্দর ইউনিয়ন বিএনপি, যুবদল ও অংগ সহযোগী সংগঠনের উদ্যোগে সাবেক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মরহুম ব্যারিস্টার আমিনুল হকের স্মরণে মেজর জেনারেল শরিফ উদ্দিনের পক্ষে বন্যায় ক্ষতিগ্রস্থ্যদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে পাঁচন্দর ইউপির বনকেশর ব্রীজঘাটসহ বিভিন্ন এলাকায় বন্যার পানিতে

ঘর বাড়ি ভেঙ্গে যাওয়া এবং ক্ষতিগ্রস্থ্য প্রায় ৫০টি পরিবারের মাঝে চাল, ডাল ও আলুসহ শুকনা খাবার খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

পাুচন্দর ইউনিয়ন যুবদলের আহবায়ক লুৎফর রহমানের তত্ত্বাবধানে ও সভাপতিত্বে খাদ্য সামগ্রী বিতরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাঁচন্দর ইউনিয়ন বিএনপির সভাপতি কোয়েল হাট কলেজের সহকারী অধ্যাপক মুজিবুর রহমান। এসময় উপস্থিত ছিলেন তানোর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ আলী জিন্নাহ, তানোর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হুমায়ন রশিদ, পাঁচন্দর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক আব্দুল গাফফার, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান লাটু, যুবদল সদস্য সচিব কামরুল ইসলাম।

আরও পড়ুনঃ   জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

তানোর উপজেলা কৃষকদলের সদস্য সচিব মোতালেব হোসেন, পাঁচন্দর ইউপির স্বেচ্ছাসেবক দলের সভাপতি মুস্তাফিজুর রহমান, পাঁচন্দর ইউপির কৃষকদলের আহবায়ক দুরুল হুদা প্রমুখ। এছাড়াও দেলোয়ার হোসেন, রবিউল ইসলাম, আব্দুল মতিন, মোস্তাফিজুর রহমান নাহিদ, বুলবুল, রোকনুজ্জামান, ওলামাদলের ইমাম আলীসহ নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ   ৪৫০ রানে ইনিংস ঘোষণা ওয়েস্ট ইন্ডিজের

পাঁচন্দর ইউপির যুবদল আহবায়ক লুৎফর রহমান বলেন, বন্যায় ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করে মঙ্গলবার বনকেশর ব্রিজঘাট এলাকায় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে আগামীকাল বুধবার মোহাম্মদপুর এলাকায় খাদ্য সামগ্রী বিতরণ করা হবে। পাঁচন্দর ইউপি বিএনপির সভাপতি অধ্যাপক মজিবুর রহমান বলেন, দুই দিনের আকস্মিক বন্যায় পাঁচন্দর ইউপির বেনকেশর, মোহাম্মদপুর, কাজী জিয়া কুন্দাইনসহ বেশ কিছু এলাকার প্রায় শতাধিক মাটির ঘর বাড়ি ভেঙ্গে ক্ষতিগ্রস্থ্য হয়েছে। তিনি বলেন আজ মঙ্গলবার ৫০টি পরিবারকে খাদ সহায়তা দেয়া হয়েছে আগামীকাল বুধবার বাকি গুলোকে দেয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণভোটের রায় বাস্তবায়ন না করে বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করছে

আলীকদমে তামাক চাষ নিরুৎসাহিতকরণে উদ্বুদ্ধকরণ সভা

মানিকছড়িতে বাটনাতলী ও যোগ্যাছোলা ইউনিয়ন ছাত্রদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

দুর্নীতি সমাজে আছে, প্রতিরোধে সবাইকে কাজ করতে হবে

গোমস্তাপুরে পুলিশের সাঁড়াশি অভিযান, আটক ৩ আওয়ামী নেতা

নাটোরে দুর্ঘটনা কবলিত সিএনজি থেকে প্রায় ৩৪ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৪

খাদ্য পরীক্ষার সক্ষমতা বাড়ানোর সর্বোচ্চ প্রচেষ্টা চালাতে হবে : খাদ্যমন্ত্রী

রাজশাহী রেঞ্জে এর ডিআইজির সঙ্গে বাঘা উপজেলা প্রসাশনের মতবিনিময় সভা

বাগমারা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়

বাগমারায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি

১০

৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ নিষিদ্ধ

১১

ঢাকা মহানগরীর যানজট নিরসনে ১৫ দিন পরপর অনুষ্ঠিত হবে সমন্বয় সভা : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

স্থানীয় সরকার শক্তিশালী করতে ইউএনডিপি’র সাথে যৌথ উদ্যোগের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর

১৩

গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে সরকারি সহায়তা বিতরণ

১৪

সাংবাদিক জিয়ার ওপর হামলার ঘটনায় আরইউজের নিন্দা

১৫

রাজশাহী কাটাখালীর আলিফ ট্রেডার্স বেকারীকে জরিমানা

১৬

বিশেষ ট্রাইব্যুনালে সাগর-রুনি হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

১৭

পদ্মায় পানি বৃদ্ধি, বাঘায় চরে ৪ হাজার মানুষ পানিবন্দি

১৮

নগরীতে সাইবার প্রতারক গ্রেফতার

১৯

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় কক্সবাজার সমুদ্রসৈকতে পরিচ্ছন্নতা অভিযান

২০

Design & Developed by: BD IT HOST