২ নভেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

তাহসানের সঙ্গে নাম জড়াতেই প্রেমিককে প্রকাশ্যে আনি : ফারিণ

অনলাইন ডেস্ক : জনপ্রিয় সংগীতশিল্পী তাহসানের সঙ্গে প্রেমে জড়ান অভিনেত্রী তাসনিয়া ফারিণ, বছর দুয়েক আগে হঠাৎ করে ওঠা এই গুঞ্জন ছিল টক অব দ্যা টাউন। কেউ কেউ তো বিষয়টি বিয়ে পর্যন্তও গড়িয়ে নিয়ে যান; তাহসানের সঙ্গে সংসারও শুরু করে দেন ফারিণ, এমনও শোনা যায়!

এই গুঞ্জনের এক সময় অবসানও ঘটে; যে যার কাজে ব্যস্তও হয়ে পড়েন। মূলত একটি নাটকে একসঙ্গে কাজের সূত্রেই একটি মহল এমন খবর ছড়িয়ে দেয়। যদিও অনেকগুলো দিন কেটে যাওয়ার পর বিষয়টি ফের আলোচনায়; যদিও এক সাক্ষাৎকার থেকেই এই প্রশ্নের সূত্র ও আলোচনা।

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে এখন সিনেমার নায়িকা ফারিণ। দেশের পাশাপাশি ওপার বাংলার চলচ্চিত্র জগতেও বেশ পরিচিতি মুখ এই অভিনেত্রী। দিন কয়েক আগেই কলকাতা সফরে গিয়ে ঘুরঘুর করে এসেছেন টালিগঞ্জের অন্দরে। সেখানে পরিচালক অনিরুদ্ধ রায় চৌধুরী, কোয়েল, দেবের সঙ্গেও দেখা হয় তার।

আরও পড়ুনঃ   শাকিবকে জড়িয়ে ধরে কান্নার কারণ জানালেন পরীমণি

সাম্প্রতিক সময়ে কলকাতা সফরটি ভালোই ছিল ফারিণের। এমন সময়ে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার অনলাইনের মুখোমুখি হয়েছিলেন অভিনেত্রী। এক দীর্ঘ সাক্ষাৎকারে টালিগঞ্জ সফর, বড় পর্দায় অভিষেক, নিজেকে নিয়ে তৈরি নানা জল্পনা-কল্পনা নিয়েও বিস্তর কথা বলেন অভিনেত্রী।

এ সময়ই ওঠে তার বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে আলাপ; তাহসানের সঙ্গে অভিনেত্রীর প্রেমের গুঞ্জন নিয়েও হয় কথাবার্তা।

সংসার জীবনের সঙ্গে অভিনয় জীবন- দুটোর সঙ্গেই তাল মেলাচ্ছেন তাসনিয়া ফারিণ। অভিনেত্রীর কথায়, ‘আপনারা হয়তো আগামী দিনে আমার উদাহরণ দেবেন। বলবেন, অল্প বয়সে বিয়ে করেও অভিনয় করে গেছি। বিয়ের সঙ্গে অভিনয়ের কোনো বিরোধ নেই। একজন নায়িকা কত বছর বয়সে বিয়ে করবেন, সেটাই বা নির্দিষ্ট করে দেওয়া হবে কেন? আমার সঠিক সময় কোনটা, সেটা আমি ঠিক করব। আমি তো দেখছি, বিয়ের পর আমার কাজ বেড়েছে।’

আরও পড়ুনঃ   বুবলীর প্রশংসার পর শাকিবকে ‘নিজের রাজা’ বললেন অপু

এরপরই তাহসানের সঙ্গে প্রেমের সেই পুরোনো গুঞ্জন নিয়ে কথা উঠল সেই সাক্ষাৎকারে। জবাবে ফারিণ বলেন, ‘বিষয়টি পুরোটাই ভুলভাল। আমি অনেক দিন প্রেমের কথা প্রকাশ্যে আনিনি। এ কারণে লোকে কিছু না জেনে হঠাৎ করে তাহসানের নাম জড়িয়ে দেয়। তারপরই প্রেমিককে (বর্তমান স্বামী) প্রকাশ্যে আনি, সবার ভুল ভাঙে।’

উল্লেখ্য, ২০২৩ সালের আগস্টে শেখ রেজওয়ানকে বিয়ে করেন তাসনিয়া ফারিণ। সাড়ে আট বছরের সম্পর্কের পর সেই মাসের ১১ তারিখে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিয়ে করলেন উপস্থাপিকা ইসরাত পায়েল

সমুদ্রতীরে দীঘি, শাড়িতে ছড়ালেন রূপের দ্যুতি

ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ, মার্কিন পণ্য বর্জনের ডাক, বিকল্প সরবরাহের খোঁজে কানাডা

২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে ভ্যাকসিন কার্যক্রম শুরু : স্বাস্থ্যমন্ত্রী

‘আল্লাহর দেওয়া জয়’, হুথিদের বিজয় নিয়ে ইরানে উচ্ছ্বাস

দেশে হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

রাসিক প্রশাসকের সাথে বিভাগীয় কমিশনারের সাক্ষাৎ

পুঠিয়ায় অটোর দাপট, আবাসিক মিটারে চার্জিংয়ের অভিযোগ

বাগমারায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

বাগমারায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান এমপি

১০

মান্দায় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১১

‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’ এ রুয়েটের টিম

১২

রাজশাহীতে বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণ

১৩

রাজশাহীতে একনলা বন্দুক উদ্ধার করেছে র‍্যাব

১৪

রাজশাহীতে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

১৫

উদ্বোধনী দিনে কৃষক কার্ডের প্রণোদনা পাচ্ছেন ১ লাখ ১০ হাজার ৩৬৪ জন কৃষক

১৬

বিক্ষোভের মুখে যারা পালিয়ে যায় তারা আবার ফিরে এসে কখনো রাজনীতি করতে পারে না : এমপি বাবুল

১৭

রাসিকের ফগার স্প্রে ও বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন

১৮

ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর, রাসিকের বর্ণাঢ্য র‌্যালি

১৯

নিজের স্থান নিজেই পরিষ্কার করার মানসিকতা গড়ে তুলতে হবে : বিভাগীয় কমিশনার

২০

Design & Developed by: BD IT HOST