২ নভেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

সড়ক দুর্ঘটনায় মারা গেলেন সাবেক ভারতীয় ক্রিকেটার

অনলাইন ডেস্ক : ইরফান পাঠান এবং আম্বাতি রাইডুর সঙ্গে ভারত অনূর্ধ্ব-১৫ দলে খেলেছিলেন রাজেশ বণিক। মালয়েশিয়ার কুয়ালালামপুরে ২০০০ সালে ‍এশিয়ান ক্রিকেট কাউন্সিলের অ-১৫ টুর্নামেন্ট এবং একই বছর ইংল্যান্ড সফরের ভারতীয় দলেও ছিলেন তারা। যদিও রঞ্জি ট্রফিতে খেলা রাজেশের জাতীয় দলে খেলা হয়নি। পাঠান-রাইডুদের সাবেক এই সতীর্থ এক সড়ক দুর্ঘটনায় মারা গেছেন।

পশ্চিম ত্রিপুরার আনন্দনগর এলাকায় সাবেক এই ভারতীয় ক্রিকেটারের মৃত্যুর কথা জানিয়েছে ইএসপিএন ক্রিকইনফো। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন (টিসিএ) এক বিবৃতিতে জানিয়েছে, ৪০ বছর বয়সী রাজেশের সঙ্গে তার বাবা, মা এবং ভাই ছিলেন। সড়ক দুর্ঘটনায় তারা বেঁচে ফিরলেও সেই সৌভাগ্য হয়নি রাজেশের।

আরও পড়ুনঃ   প্রশাসক হিসেবে নগদের দায়িত্ব বুঝে নিয়েছে বাংলাদেশ ব্যাংক

সিনিয়র পর্যায়ের ক্রিকেটে সেভাবে আলো ছড়াতে না পারলেও ত্রিপুরার প্রথম সারির ক্রিকেটারদের একজন রাজেশ বণিক। ২০০১-০২ সালে রঞ্জি ট্রফিতে অভিষেকের পর রাজ্যের অন্যতম শীর্ষ ক্রিকেটার রাজেশ পরবর্তীতে অ-১৬ দলের নির্বাচকের দায়িত্বও পালন করেছেন। ডানহাতি ব্যাটার হলেও মাঝেমধ্যে লেগস্পিনও করতেন রাজেশ। প্রথম শ্রেণির ৪২টি ম্যাচে ত্রিপুরার এই ক্রিকেটার ১৪৬৯ রান করেছেন।

আরও পড়ুনঃ   শিক্ষার্থীদের ‘আপনি’ সম্বোধন করতে কর্মকর্তা-কর্মচারীদের নির্দেশ

রাজেশের মৃত্যুতে আগরতলায় বাংলার বিপক্ষে রঞ্জি ট্রফির ম্যাচে হাতে কালো ফিতা পরে খেলছে ত্রিপুরা দলের ক্রিকেটাররা। তাকে শেষ বিদায় জানাতে শনিবার আগরতলায় ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের দপ্তরেও ছিল বিশেষ আয়োজন। সংস্থাটির সচিব সুব্রত দে বলছেন, ‘সাবেক একজন প্রতিভাবান ক্রিকেটার ও অনূর্ধ্ব-১৬ ক্রিকেটের নির্বাচককে এভাবে হারানো দুর্ভাগ্যজনক। আমরা মানসিকভাবে আঘাত পেয়েছি। তার আত্মার শান্তি কামনা করছি।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

৭৩ কেজি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

১০

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

১১

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

১২

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১৩

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১৪

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১৫

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৬

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৭

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৮

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৯

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

২০

Design & Developed by: BD IT HOST