২৯ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

গৌরী খানের রেস্তোরাঁয় খাবারের দাম দেখে হতবাক নেটিজেনরা

অনলাইন ডেস্ক : বলিউড তারকা শাহরুখ খানের স্ত্রী ও ইন্টেরিয়র ডিজাইনার গৌরী খানের বিলাসবহুল রেস্তোরাঁ ‘তরী’ এখন আলোচনায়, তবে এবার খাবারের দাম নিয়ে। সম্প্রতি প্রকাশ্যে এসেছে মুম্বাইয়ের এই রেস্তোরাঁর মেনু ও মূল্যতালিকা, যা নিয়ে বেশ আলোচনা চলছে নেটিজেনদের মাঝে।

ভারতীয় গণমাধ্যমের খবর, গৌরী খানের রেস্তোরাঁয় খাবারের দাম দেখে নেটিজেনদের অনেকে হতবাক বনে যান। সামাজিক মাধ্যমে কেউ কেউ অতিরিক্ত দাম প্রসঙ্গেও আলোচনা করেন।

সেই মেনু থেকে জানা যায়, ‘তরী’-তে রয়েছে নানা আন্তর্জাতিক মানের খাবার। ডাম্পলিং, স্যালাড থেকে শুরু করে সামুদ্রিক খাবার পর্যন্ত। সেখানে ‘তরী ভেজ গিয়োজা’ নামে এক প্লেট ডাম্পলিংয়ের দাম প্রায় ১,৫০০ রুপি (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২,২০০ টাকা)।

আরও পড়ুনঃ   ক্রাশ খেয়ে সিনেমার নায়িকা হতে চাইলেন স্বস্তিকা!

এছাড়াও ‘সামার ভেজিটেবল সুই’ ও ‘ট্রাফল এডামামে’-এর দাম ৯৫০ রুপি করে। স্যালাডের দাম ৫০০ থেকে ১,১০০ রুপির মধ্যে। এর মধ্যে ‘সাশিমি স্যালাড’ বিশেষভাবে জনপ্রিয় স্যামন ও টুনা মাছ দিয়ে তৈরি এই জাপানি খাবারের দাম প্রায় ১,১০০ রুপি।

রেস্তোরাঁটিতে জাপানি কিছু পদও পাওয়া যায়। যেমন ‘এনোকি মাশরুম টেমপুরা’ ৬০০ রুপি, পদ্মফুলের গোড়া দিয়ে তৈরি একটি খাবারের দাম ৭৫০ রুপি, আর ‘চিকেন ইয়াকিতোরি’ পাওয়া যায় ৮০০ রুপিতে। মেনুর সবচেয়ে দামি খাবার দুটি ভেড়ার মাংসের পদ। একটির দাম ৩,৮০০ রুপি এবং অন্যটির ৪,৭০০ রুপি। এছাড়া নরওয়ের পদ্ধতিতে রান্না করা স্যামন মাছ বিক্রি হয় ১,৯০০ রুপিতে এবং চিংড়ির একটি পদ পাওয়া যায় ৬৫০ রুপিতে।

আরও পড়ুনঃ   পিয়া’র হাসি! নেট দুনিয়ায় ভাইরাল

তবে অনেকদিন আগে ‘তরী’ বিতর্কের মুখেও পড়ে। এক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েনসার অভিযোগ তোলেন, রেস্তোরাঁটি নকল পনির ব্যবহার করছে। যদিও গৌরী খান বা কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে যুক্তরাষ্ট্র-ইরানের প্রতি পাকিস্তানের আহ্বান

সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ

গোদাগাড়ীতে নাবিল গ্রুপের বর্জ্যে চরম দূষণ: ভ্রাম্যমাণ আদালতে নিয়মিত মামলা করার নির্দেশ

চারঘাটে পৃথক সময়ে ট্রেনে কাটা পড়ে দুইজনের মৃত্যু

নগরীর অটোরিক্সা চালকদের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময়

সাবেক মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হকের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা

পুঠিয়ায় কৃষি অফিসের উদ্যোগে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

রাজশাহী চিড়িয়াখানার অভ্যন্তরে উন্নয়ন কাজ বাস্তবায়নে নির্দেশনা দিলেন রাসিক প্রশাসক

রাজশাহী শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষা প্রথম দিনে ৯৯ শতাংশ পরীক্ষার্থীর উপস্থিতি

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২১

১০

নিয়মমত অফিসে আসেন না পিআইও, ব্যহত হচ্ছে নাগরিক সেবা ও দাপ্তরিক কার্যক্রম

১১

বাণিজ্যমন্ত্রীর সাথে অস্ট্রেলিয়ার হাইকমিশনার এর বৈঠক

১২

নগরীতে মাদকবিরোধী অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২

১৩

বাংলাদেশ একটি নতুন গণতান্ত্রিক অভিযাত্রায় অগ্রসর হচ্ছে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১৪

রাজশাহীতে ক্লাস্টার উন্নয়ন ও ক্যাপিটাল বিনিয়োগ উন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

১৫

নিয়ামতপুরে একই পরিবারের ৪ জনকে গলা কটে হত্যা

১৬

মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৭

রামেক হাসপাতালে ২৪ ঘণ্টার কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা

১৮

রাজশাহী শিক্ষা বোর্ড : এসএসসি পরীক্ষায় বসছে ১ লাখ ৭৭ হাজার ৭০৯ জন পরীক্ষার্থী

১৯

নগরীর সবুজায়ন ও সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে রাসিক প্রশাসকের নতুন উদ্যোগ

২০

Design & Developed by: BD IT HOST