২৭ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

রাবিতে উপাচার্যের বাসভবন ঘেরাও

রাবি প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সুইমিংপুল থেকে সায়মা হোসাইন নামের সমাজবিজ্ঞান বিভাগের এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচারের দাবিতে উপাচার্যের বাসভবন ঘেরাও করে আন্দোলন করছেন শিক্ষার্থীরা।

রোববার (২৬ অক্টোবর) রাতে বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা বের হয়ে উপাচার্যের বাসভবনের সামনে জড়ো হন। এ সময় তাঁরা ‘তুমি কে? আমি কে? সায়মা, সায়মা’, ‘বিচার চাই, বিচার চাই সায়মা হত্যার বিচার চাই’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন। প্রতিবেদন লেখা চলাকালীন শিক্ষার্থীদের আন্দোলন চলমান ছিল।

আরও পড়ুনঃ   ৪ ঘণ্টা পর সারা দেশের সঙ্গে রাজশাহীর ট্রেন চলাচল স্বাভাবিক

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সহসভাপতি মোস্তাকুর রহমান জাহিদ বলেন, ‘আমরা সায়মা হত্যার বিচার না নিয়ে এখান থেকে যাব না। শুধু সায়মা নয়, এমন ঘটনা বারবার ঘটছে। প্রশাসন চায় আমরা ক্লান্ত হয়ে পড়ি, তারপর তারা কথা বলবে। তারা এখনই আমাদের সামনে আসুক এবং নিশ্চিত করুক দ্রুত বিচার।’

রাকসুর সাধারণ সম্পাদক (জিএস) সালাউদ্দিন আম্মার বলেন, ‘আমরা সায়মা হত্যার সুষ্ঠু তদন্ত চাই। কেন ফিটনেস পরীক্ষা ছাড়া তাকে সাঁতার কাটতে দেওয়া হলো, সেই প্রশ্নের জবাব চাই। প্রশাসনের অবহেলায় আমরা বারবার আমাদের ভাইবোনদের হারাচ্ছি।’

আরও পড়ুনঃ   শিক্ষার মান উন্নয়নে শিক্ষক-অভিভাবক মতবিনিময় সভা অনুষ্ঠিত

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব বলেন, ‘ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। আমরা ঘটনার সুষ্ঠু তদন্ত করতে শিক্ষার্থীদের কাছে ১৪ দিন সময় চেয়েছি।’

এর আগে বিকেলে বিশ্ববিদ্যালয়ের সুইমিংপুলে সাঁতার কাটতে যান সায়মা হোসাইন। পরে আশপাশের লোকজন তাঁকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত সায়মা হোসাইন বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তাঁর বাসা কুষ্টিয়ায়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতের সঙ্গে শেখ হাসিনার আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার : চিফ হুইপ

চাঁপাইনবাবগঞ্জে নদীতে পানি বেড়েছে, নিম্নাঞ্চল প্লাবিত

কঙ্গোতে স্কুলে আগুন, ২৪ শিশু নিহত

সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

চীনে বিদেশি পতাকাবাহী জাহাজে ভয়াবহ আগুন, নিহত ২০

আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা আলজেরিয়ার

গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

পুঠিয়ায় অবৈধ সার মজুতের হদিস, ৩২০ বস্তা জব্দ

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আরও ১ আসামি গ্রেপ্তার

রাসিক প্রশাসকের সঙ্গে মারকাজ মাদ্রাসা পরিচালনা কমিটির সাক্ষাৎ

১০

গণমাধ্যম ও সাংবাদিকদের পেশাগত কাজে হস্তক্ষেপ করবে না সরকার : তথ্যমন্ত্রী

১১

রাসিক প্রশাসকের সঙ্গে জিয়া মঞ্চ রাজশাহী মহানগর কমিটির সাক্ষাৎ

১২

দেশব্যাপি ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়ন উপলক্ষে রাসিকের প্রস্তুতিমূলক সভা

১৩

বাগমারার নতুন ইউএনও রিজু তামান্নার যোগদান

১৪

নগরীতে পৃথক মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩

১৫

নগরীতে ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৬

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবীর কারাদণ্ড ও অর্থদণ্ড

১৭

গোদাগাড়ীতে ডেঙ্গুসহ রোগ প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযানের উদ্বোধন

১৮

পুঠিয়ায় ভয়াবহ আগুনে পুড়ল বসতবাড়ি, গরু-ছাগলের মৃত্যু

১৯

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২

২০

Design & Developed by: BD IT HOST