২৩ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

সাপে কাটা রোগীদের জন্য দেশে প্রথম বিশেষায়িত ওয়ার্ড চালু

স্টাফ রিপোর্টার : দেশে প্রথমবারের মতো সাপে কাটা রোগীদের জন্য বিশেষায়িত একটি ওয়ার্ড চালু করা হয়েছে। সাপে কাটায় মৃত্যুর হার কমানো ও দ্রুত চিকিৎসা নিশ্চিত করতে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল এই উদ্যোগ নিয়েছে।

হাসপাতালের পুরোনো ক্যানটিনের জায়গায় আটজন পুরুষ ও চারজন নারী রোগীর জন্য মোট ১২ শয্যার হাই ডিপেনডেন্সি ইউনিট (এইচডিইউ) মানের এই বিশেষ ওয়ার্ডটি তৈরি করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ওয়ার্ডটি আনুষ্ঠানিকভাবে চালু করা হয়। এখানে সাপে কাটা রোগীদের পাশাপাশি শ্বাসকষ্ট, হৃদযন্ত্রের ব্যর্থতা ও অন্যান্য জটিলতারও চিকিৎসা দেওয়া হবে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ১ হাজার ২০৫ জন সাপে কাটা রোগী হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ২৬০ জন বিষধর সাপের কামড়ে আক্রান্ত ছিলেন। বাকিরা নির্বিষ সাপের কামড়ে এসেছিলেন। হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে ৩০ জন মারা গেছেন। তাদের মধ্যে ১০ জন রাসেলস ভাইপারের কামড়ে। বাকিরা কালাচ, কেউটে ও গোখরার কামড়ে প্রাণ হারান।

আরও পড়ুনঃ   মিস ইউনিভার্সের মুকুট জিতলেন ডেনমার্কের ভিক্টোরিয়া

ওয়ার্ডের ফোকাল পারসন ডা. আবু শাহীন মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন, নতুন বিশেষায়িত এই ওয়ার্ডে সমন্বিত চিকিৎসা (ইন্টিগ্রেটেড ট্রিটমেন্ট) দেওয়া যাবে। এখানে সার্বক্ষণিক চিকিৎসক ও নার্স থাকবেন, পর্যাপ্ত অ্যান্টিভেনম মজুত থাকবে- ফলে মৃত্যুহার আরও কমবে। সাপে কাটা রোগীদের প্রতিটি অ্যান্টিভেনম ডোজের মূল্য প্রায় ১৩ হাজার টাকা। এক ডোজে ১০ ভায়াল অ্যান্টিভেনম লাগে। আবার অনেক রোগীর ক্ষেত্রে একাধিক ডোজও প্রয়োজন হয়। তবে রোগীরা এসব ওষুধ সম্পূর্ণ বিনামূল্যে পাবেন। রোগী ওয়ার্ডে আসার সঙ্গে সঙ্গে চিকিৎসা শুরু হবে, এক মুহূর্তও দেরি করা হবে না।

আরও পড়ুনঃ   রোহিত-কোহলিকে বিদায় জানাতে বিশেষ আয়োজন অস্ট্রেলিয়ার!

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফ এম শামীম আহাম্মদ বলেন, সাধারণত সাপে কাটা রোগীরা দেরিতে হাসপাতালে আসেন। আগে বড় ওয়ার্ডের এক কোণায় তাদের চিকিৎসা দেওয়া হতো। এখন আলাদা ওয়ার্ড চালু হওয়ায় তা আর হবে না। এটি সম্পূর্ণ মেডিকেল ইমার্জেন্সি ইউনিট- এইচডিইউ সুবিধাসহ ২৪ ঘণ্টা চিকিৎসক ও নার্সদের উপস্থিতিতে পরিচালিত হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিতের আহ্বান তথ্য ও সম্প্রচারমন্ত্রীর

রাজপাড়া থানা জামায়াতের উদ্যোগে ‘৩৬ জুলাই স্মরণে’ সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

দলীয় রাজনীতি ও সাংবাদিকতা: স্বার্থের সংঘাতে বিশ্বাসযোগ্যতার সংকট

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

শুধু গাছ লাগালেই হবে না, বেড়ে ওঠা পর্যন্ত যত্ন নিতে হবে : ভূমিমন্ত্রী

মাদকের বিরুদ্ধে লড়াই : প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে কঠোর আইন

শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হলে আলোচনা নয়, সিজেপির কড়া হুঁশিয়ারি

পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও মানবপ্রেমই প্রকৃত ধর্মচর্চার শিক্ষা : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা

১০

সরকার স্বাস্থ্য ও শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করেছে : ভূমিমন্ত্রী

১১

সন্তানদের হাতে প্রয়োজন ছাড়া স্মার্টফোন না দিয়ে বই পড়া ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে : বিভাগীয় কমিশনার

১২

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার

১৩

অপরাধ দমনে সমন্বয় জোরদারের আহ্বান আরএমপি কমিশনারের

১৪

পুঠিয়ায় তিন ফসলি জমি পুকুর খননের হিড়িক, অভিযানে ৪ এস্কেভেটর অকেজো

১৫

নগরীতে ওয়ার্ড পর্যায়ে ড্রেনের কাদামাটি অপসারণ কার্যক্রম অব্যাহত

১৬

রাসিক প্রশাসকের সাথে রুয়েট শিক্ষার্থীদের সাক্ষাৎ

১৭

নগরীতে হেরোইনসহ গ্রেপ্তার আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদন্ড

১৮

রাসিক প্রশাসকের সঙ্গে কারা প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ড্যান্টের সাক্ষাৎ

১৯

রাজশাহীতে অনুমোদনহীন দই-মিষ্টি বিক্রেতাকে জরিমানা

২০

Design & Developed by: BD IT HOST