২২ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

হামজাদের আফগান ম্যাচের ভেন্যু সংকটে

অনলাইন ডেস্ক : ১৮ নভেম্বর ভারতের বিরুদ্ধে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচের আগে আফগানিস্তানের বিপক্ষে একটি হোম ম্যাচ খেলবে বাংলাদেশ। এই ম্যাচ খেলার সুবিধার্থেই মূলত বাফুফে আফগানিস্তান-মিয়ানমার এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ আয়োজন করবে। ৮-১৪ নভেম্বর জাতীয় স্টেডিয়ামে এশিয়ান আরচ্যারি চ্যাম্পিয়নশিপ থাকায় বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচের ভেন্যু নিয়ে সংকট তৈরি হয়েছে।

আরচ্যারি ফেডারেশন ৮-১৪ নভেম্বর ঢাকায় জাতীয় স্টেডিয়ামে এশিয়ান আরচ্যারি চ্যাম্পিয়নশিপ আয়োজন করবে। জাতীয় ক্রীড়া পরিষদের কাছ থেকে তারা কয়েক মাস আগেই অনুমতি পত্র নিয়েছে। ফলে এই ভেন্যুতেই এশিয়ান আরচ্যারি করতে চান ফেডারেশনের সাধারণ সম্পাদক তানভীর আহমেদ, ‘এশিয়ান আরচ্যারি ফেডারেশন থেকে আমাদের এই ভেন্যু ইতোমধ্যে স্বীকৃতি। এই ভেন্যুকে কেন্দ্র করেই আমরা আবাসন, নিরাপত্তা ও অন্য পরিকল্পনা বাস্তবায়নের শেষ পর্যায়ে রয়েছি। ফুটবল ফেডারেশন যদি আমাদের সঙ্গে সমন্বয় করে ম্যাচ আয়োজন করতে পারে করবে কিন্তু আমাদের এশিয়ান আরচ্যারি চ্যাম্পিয়নশিপের সময়সূচি পরিবর্তন করা সম্ভব না।’

বাফুফের কম্পিটিশন কমিটির চেয়ারম্যান নির্বাহী সদস্য গোলাম গাউস। তিনি বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচের ভেন্যু নিয়ে বলেন, ‘১২-১৪ নভেম্বরের মধ্যে আমরা ঢাকা স্টেডিয়ামে বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ আয়োজন করতে চাই। আরচ্যারির সঙ্গে এই বিষয়ে আলোচনা করব। তাদের সঙ্গে উভয় পক্ষের জন্য মঙ্গলজনক একটি পথ বের করতে হবে।’

আরও পড়ুনঃ   হৃদরোগ প্রতিরোধে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন উত্তরাঞ্চলে বড় ভূমিকা রাখবে : স্বাস্থ্য সচিব

বাফুফে ১৪ নভেম্বরের মধ্যে ম্যাচ আয়োজন করলে কিছু বিষয় ছাড় দিতে হবে অথবা সাংঘর্ষিক হবে। কারণ আন্তর্জাতিক ম্যাচের দিন এবং আগের দিনও ভেন্যু ম্যাচ কমিশনারের অধীনে থাকে। ১৪ নভেম্বর আরচ্যারির পদক নিষ্পত্তির খেলা থাকবে। ফলে ম্যাচের দিনও জাতীয় স্টেডিয়ামে আরচ্যারির কর্মকান্ড চলবে। এ নিয়ে আরচ্যারি ফেডারেশনে সাধারণ সম্পাদক বলেন, ‘আমাদের খেলা বিকেল পর্যন্ত। বাফুফে যদি রাতে খেলা আয়োজন করতে পারে আমাদের আপত্তি নেই। যতটুকু সম্ভব আমরা সহায়তা করব।’

জাতীয় স্টেডিয়ামের মালিকানা জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি)। জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক ক্রীড়া আমিনুল এহসান উদ্ভুত সমস্যা সম্পর্কে বলেন, ‘একই সময়ে দু’টি খেলার আন্তর্জাতিক প্রতিযোগিতা সম্পর্কে আমরা অবগত। যেহেতু আরচ্যারি ফেডারেশনকে আগে অনুমতি দেয়া হয়েছে এবং এশিয়ান আরচ্যারিতে ত্রিশটির বেশি দেশ আসবে। ফলে এশিয়ান আরচ্যারি জাতীয় স্টেডিয়ামে এখন পর্যন্ত জাতীয় ক্রীড়া পরিষদের এমনটাই অবস্থান।’

আরও পড়ুনঃ   প্যানিক হবেন না, প্রয়োজন অনুযায়ী তেল নিন : জ্বালানি মন্ত্রী

১৮ নভেম্বর ভারত ম্যাচ জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। ঐ ম্যাচের আগে আফগানিস্তানের বিপক্ষে ঢাকা স্টেডিয়ামে হামজারা খেলতে পারলে দলীয় সমন্বয় ও প্রস্তুতি অনেকটাই পূর্ণাঙ্গ হতো। এই বিষয়টিও বিবেচনায় রয়েছে এনএসসির, ‘আরচ্যারির টুর্নামেন্ট চলাকালীন সময়ে উভয় (ফুটবল-আরচ্যারি) ফেডারেশনের আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড নির্দেশনা বজায় রেখে ফুটবল ম্যাচ আয়োজন করা সম্ভব হয় কিনা সেটাও আমরা দেখব। যদি সম্ভব হয় না তাহলে ফুটবল ম্যাচ অন্যত্র আয়োজনের বিকল্প ভাবতে হবে।’

২০১৭ সালে এশিয়ান আরচ্যারি চ্যাম্পিয়নশিপ জাতীয় স্টেডিয়ামেই করেছে আরচ্যারি ফেডারেশন। বছর চারেক আগে অবশ্য আর্মি স্টেডিয়ামে হয়েছে এই আসর। এবার এখন পর্যন্ত জাতীয় স্টেডিয়ামে ভেন্যু থাকলেও একান্তই ফুটবলের সঙ্গে সমন্বয় না হলে আর্মি স্টেডিয়ামেও বিবেচনা রয়েছে। ‘আরচ্যারি জাতীয় স্টেডিয়ামেই আয়োজনের প্রথম পছন্দ ও প্রাধান্য। এরপরের বিকল্প আরচ্যারির সময়ের মধ্যেই ফুটবল ম্যাচ আয়োজন। সেটা সম্ভব না হলে ফুটবল ম্যাচ অন্য ভেন্যুতে স্থানান্তর। একেবারে সর্বশেষ বিকল্প হচ্ছে আরচ্যারি আর্মি স্টেডিয়ামে স্থানান্তর’, বলেন পরিচালক ক্রীড়া।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST