২২ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

বাঘায় ইউএনওর সাথে প্রেসক্লাবের গণমাধ্যম কর্মীদের মতবিনিময়

স্টাফ রিপোর্টার: রাজশাহীর বাঘায় ইউএনওর সাথে বাঘা প্রেসক্লাবের গনমাধ্যম কর্মীদের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ২১ আক্টোবর বিকেল সাড়ে ৪ টায় বাঘা প্রেসক্লাব কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

বাঘা প্রেসক্লাবের আহ্বায়ক আব্দুল লতিফ মিঞা এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার শাম্মী আক্তার, বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সাবিহা সুলতানা ডলি,বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) আ.ফ.ম আছাদুজ্জামান ও উপজেলা নির্বাচন কর্মকর্তা দোলন কান্তি চক্রবর্তী। এ সময় উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) শাম্মী আক্তার বলেন, গণমাধ্যম কর্মীগণ সমাজের দর্পণ। প্রশাসনের পাশাপাশি গণমাধ্যম কর্মীগণ দায়িত্বশীলভাবে দায়িত্ব পালন করলে দেশের উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করি। সুশাসন প্রতিষ্ঠায় গণমাধ্যম কর্মীরা গুরুত্বপূর্ণ ভ’মিকা পালন করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সাবিহা সুলতানা ডলি বলেন, জনগণের সমস্যা অভিযোগ ও প্রত্যাশা সাংবাদিকদের মাধ্যমেই প্রশাসনের কাছে দ্রুত পৌঁছে যায়। তাই গঠনমূলক সংবাদ ও ইতিবাচক সমালোচনার মাধ্যমে সমাজের পরিবর্তন আনা সম্ভব। বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) আ ফ ম আছাদুজ্জামান, অপরাধ দমন কর্মকান্ড নিয়ন্ত্রণে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন তিনি।

আরও পড়ুনঃ   রাজশাহী জেলার শ্রেষ্ঠ থানা নির্বাচিত হয়েছে বাঘা

এসময় গণমাধ্যম কর্মীদের মধ্য থেকে বক্তব্য রাখেন, আহবায়ক কমিটির সদস্য মোহাঃ আসলাম আলী, আশরাফুল আলম, আমানুল হক আমান, গোলাম তোফাজ্জল কবীর মিলন। গণমাধ্যম কর্মীরা দেশ ও জনকল্যাণে, নাগরিক সেবার বিভিন্ন দিক তুলে ধরেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাইদুর রহমান, লালন উদ্দিন, ফজলুর রহমান মুক্তা, সুব্রত কুমার, আব্দুল হামিদ মিঞা, মোস্তাফিজুর রহমান, জহুরুল ইসলাম, নাহিদ ইসলাম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন নুরুজ্জামান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

১

নগরীতে পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ১১

২

পাবনার শীর্ষ সন্ত্রাসী আরিফ রাজশাহীতে গ্রেপ্তার

৩

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নবম চালান

৪

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকাসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন

৫

সরকার কাউকে বিনা চিকিৎসায় মরতে দেবে না : স্বাস্থ্যমন্ত্রী

৬

নাচোলে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬-এর উদ্বোধন

৭

নেত্রকোনায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন, বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

৮

পবায় পশু হাসপাতালে অপারেশন থিয়েটার নির্মাণের উদ্যোগ

৯

কৃষকের উন্নয়নে বিএমডিএর কার্যক্রম বাড়ানোর তাগিদ

১০

গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার : তথ্যমন্ত্রী

১১

প্রচলিত আইন ও প্রত্যর্পণ চুক্তির মাধ্যমেই শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে : তথ্যমন্ত্রী

১২

নিয়ামতপুরে যুগ্ম সচিবের খাল খনন পাইলট প্রকল্পের স্থান পরিদর্শন

১৩

রাজশাহীতে নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল, পুলিশের মামলা

১৪

রাজশাহী জেলার শ্রেষ্ঠ (ওসি) নির্বাচিত বাঘা থানার সেরাজুল হক

১৫

বাঘায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি

১৬

নগরীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার

১৭

বানেশ্বরে আ’লীগের নৈরাজ্যের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল

১৮

বাগমারায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা

১৯

রাজশাহীতে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালার সমাপনী

২০

Design & Developed by: BD IT HOST