২০ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

বাংলাদেশকে ২০৩ রানের লক্ষ্য দিলো শ্রীলঙ্কা

অনলাইন ডেস্ক : ইনিংসের প্রথম বলেই উইকেট নিয়ে বাংলাদেশকে ভালো শুরু এনে দিয়েছিলেন মারুফা আক্তার। তবে চামারি আতাপাত্তুর কাউন্টার অ্যাটাকে ঘুরে দাড়াঁয় লঙ্কানরা। তাকে ফিফটির আগে ফিরিয়ে ম্যাচে ফেরে বাংলাদেশ। তবে হাসিনি পেরার দুর্দান্ত ব্যাটিংয়ে বড় রানের পথেই হাঁটছিল শ্রীলঙ্কা। কিন্তু ২৮ রানের মধ্যে শেষ ৬ উইকেট তুলে লঙ্কানদের নাগালেই রেখেছেন স্বর্ণা আক্তাররা।

মুম্বাইয়ে টস জিতে আগে ব্যাট করতে নেমে ৪৮ ওভার ৪ বলে সবকটি উইকেট হারিয়ে ২০২ রান করেছে শ্রীলঙ্কা। দলের হয়ে সর্বোচ্চ ৮৫ রান করেছেন পেরেরা। বাংলাদেশের হয়ে ২৭ রানে ৩ উইকেট শিকার করেছেন স্বর্ণা আক্তার।

আরও পড়ুনঃ   রাজশাহীতে বায়া স্কুল অ্যান্ড কলেজের ৩৭ জনের সবাই ফেল, প্রশ্নের মুখে শিক্ষার মান

নতুন বলে বরাবরই ভয়ঙ্কর মারুফা। চলতি বিশ্বকাপে সেটার প্রমাণ দিয়েছেন তিনি। আজও ইনিংসের প্রথম বলেই দলকে ব্রেকথ্রু এনে দেন এই পেসার। তার গতি আর সুইয়ে পরাস্ত হয়ে লেগ বিফোরের ফাঁদে পড়েন ভিষমি গুনারত্নে।

শুরুর সেই ধাক্কা সামাল দিয়েছেন আতাপাত্তু ও পেরেরা। দুজনে মিলে দ্বিতীয় উইকেট জুটিতে যোগ করেন ৭২ রান। ৪৩ বলে ৪৬ রানের ইনিংস খেলে দলকে শক্ত ভিত গড়ে দেন লঙ্কান অধিনায়ক।

আরও পড়ুনঃ   নির্বাচন যদি চান শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টি করুন : উপদেষ্টা শারমীন এস মুরশিদ

সেই ভিতে দাঁড়িয়ে দারুণ ব্যাটিং করেছেন পেরেরা। তবে এক প্রান্ত আগলে রেখে এই ব্যাটার ৮৫ রান করলেও আরেক প্রান্তে কেউই যোগ্য সঙ্গ দিতে পারেননি। পেরেরা আউট হওয়ার পর ধস নামে তাদের ব্যাটিং অর্ডারে। তাতে কোনোরকমে দুইশ ছুঁয়ে অলআউট হয় দল।

বাংলাদেশের হয়ে ২৭ রানে ৩ উইকেট শিকার করে ইনিংসের সেরা বোলার স্বর্ণা। এ ছাড়া ৩৯ রানের খরচায় ২ উইকেট পেয়েছেন রাবেয়া খান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাবিতে রেলপথ অবরোধ, আগুন

জয়পুরহাটে মাদকের বড় চালানসহ আটক ২, সেবনে দণ্ড ২ জনের

পাঁচবিবিতে ওসির অভিযানে মাদকের বড় চালান উদ্ধার, কারবারি পলাতক

চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর

কেয়া পায়েলের তিল রহস্য : আছে নাকি নেই?

পুরোনো প্রেমের আবেশে দেব-শুভশ্রীর নতুন চমক

সৌদির পক্ষে যুদ্ধ নামতে প্রস্তুত তুরস্ক, জড়াতে পারে পাকিস্তানও

পিটিআইয়ের পদযাত্রার আগে, লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

বাগমারায় প্রতিবন্ধীর কেনা জমিতে বাঁশের বেড়া দিয়ে দখলের চেষ্টা

১০

তানোরে তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার

১১

তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা

১২

নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২

১৩

হাসপাতালে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান

১৪

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

১৫

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

ভাঙ্গা বাজারে দোকানের পেছনের টিন কেটে দুঃসাহসিক চুরি

১৭

বিএসটিআই’র অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা

১৮

সঠিক সময়ে হাসপাতালে পৌঁছালে সর্পদংশনের কারণে একটি মানুষেরও মৃত্যু হবে না : সিভিল সার্জন

১৯

বন্ধ্যাত্বের চিকিৎসায় আধুনিক যন্ত্রপাতি স্থাপন করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST