১৯ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

নিয়ামতপুরে পুকুরের মাঝে বিদ্যুতের খুঁটি, দুর্ঘটনার আশঙ্কা

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: গ্রামের পাশেই বড় একটি পুকুর। তার মাঝেই রয়েছে একটি বৈদ্যুতিক খুঁটি। একটু বাতাস বা ঝড়ো হাওয়ায় পুকুরের মাঝে হেলে পড়বে সেই খুঁটিটা। এমনই চিত্র দেখা গেছে নওগাঁর নিয়ামতপুর উপজেলার রসুলপুর ইউনিয়নের মানপুর গ্রামে।

গ্রামবাসী বলছেন, পুকুর পুনঃখননের এক বছর হয়ে গেলেও এখন পর্যন্ত কোন ব্যবস্হা নেয়নি কর্তৃপক্ষ। নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি-১ সূত্রে জানা গেছে, উপজেলার রসুলপুর ইউনিয়নের মানপুর গ্রামের ওপর দিয়ে যাওয়া বৈদ্যুতিক লাইনটি কোঁচপাড়া হয়ে হাজিনগর ও নিয়ামতপুরের সাথে সংযোগ রয়েছে।

আরও পড়ুনঃ   ভাঙ্গায় ভারতীয় ‘নাসিক এন-৫৩ জাতের গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষে উদ্দীপনায় প্রান্তিক কৃষক

সরেজমিনে গিয়ে দেখা গেছে, গ্রামের পাশে ২.৭৪ একর জায়গা জুড়ে পুকুরের অবস্থান। গত বছরে পুকুর সংস্কার ও পাড় কেটে পুকুরটি বড় করেন মালিক পক্ষ। এতে বৈদ্যুতিক খুঁটিটির মাটি আলগা হয়ে গেছে। যেকোন সময় বড় ধরনের দুর্ঘটটনা ঘটার সম্ভাবনা রয়েছে।

মানপুর গ্রামের বাসিন্দা রেখা বেগম বলেন, পুকুর সংস্কারের আগে বৈদ্যুতিক খুঁটিটি পাড়ের ওপরে ছিল। এখন খুঁটিটা পুকুরের ভেতরে হওয়ায় থালাবাসন ধোয়া ও গোসল করতে খুব ভয় লাগে। কখন খুঁটিটা পুকুরের মাঝে ভেঙে পড়ে। এছাড়া ছোট বাচ্চারাও এখানে গোসল করে বলে আতঙ্কে থাকতে হয়।

আরও পড়ুনঃ   জমজ দুই বোনকে হাতুড়ি দিয়ে পেটালেন ছাত্রলীগ নেতা

পুকুর মালিক পক্ষের শামসুজ্জোহা বলেন, পুকুরের আয়তন বৃদ্ধির জন্য পুকুরটি পুনঃখনন করা হয়। পাড় কেটে ফেলায় বৈদ্যুতিক খুঁটিটি পুকুরের ভেতরে চলে যায়। খননের সময় বিষয়টি পল্লী বিদ্যুৎ অফিসে জানালেও কোন ব্যবস্হা নেয়নি।

নিয়ামতপুর পল্লী বিদ্যুৎ সমিতির উপ-মহাব্যস্থাপক মেজবাউল হক বলেন, বিষয়টি আমার জানা নেই। তবে তারা লিখিতভাবে জানালে ব্যবস্হা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে ওজনে বিক্রি হচ্ছে গরু, হাট এড়িয়ে খামারে ঝুঁকছেন ক্রেতারা

রাজশাহীতে পবিত্র ঈদুল আজহা উদযাপনের কর্মসূচি

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকীতে প্রধানমন্ত্রীর বাণী

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকীতে রাষ্ট্রপতির বাণী

আনসার ভিডিপির মহিলা বিশেষ প্রশিক্ষণে ২য় স্থান অর্জন করেছেন মৌ

নগরীতে ট্রাফিক কনস্টেবলের বদান্যতায় হারানো ব্যাগ ফিরে পেলেন প্রকৃত মালিক

রাজশাহীতে জেলা পরিষদের উদ্যোগে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

তানোরে খাল পুন:খননে ‘সাগর চুরি’ অভিযোগ, ফেসবুকে ভাইরাল অনিয়ম-দুর্নীতির চিত্র

ঈদ-উল-আযহা উপলক্ষে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের গণবিজ্ঞপ্তি

ঈদ-উল-আযহা উপলক্ষে আরএমপির সাধারণ নির্দেশনাসমূহ

১০

রাসিকের পরিচ্ছন্নকর্মীদের জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহারের অর্থের চেক হিসাব বিভাগে হস্তান্তর

১১

ঈদযাত্রায় রেলে বাড়তি চাপের মধ্যেও শিডিউল বিপর্যয়ের শঙ্কা নেই-রেলমন্ত্রী

১২

নিয়ামতপুরে পাখি শিকার রোধে ফেস্টুন স্থাপন

১৩

রাজশাহীতে বিপুল পরিমাণ মাদক সহ দুই কারবারি গ্রেপ্তার

১৪

ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, নিহত ৫

১৫

শেরে বাংলা ছিলেন বাংলার কৃষক-প্রজা ও বঞ্চিত মানুষের মুক্তির অগ্রদূত : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

১৬

গরমে পথচারীদের মাঝে ‘শুভেচ্ছা রিয়েল এস্টেট’র শরবত ও বিস্কুট বিতরণ

১৭

বাঘায় যাত্রীবাহী বাস ‘সি লাইন’ এর শুভ উদ্বোধন

১৮

তাহেরপুর বাসস্ট্যান্ডের জলাবদ্ধতা নিরসনে ড্রেন পরিষ্কার কার্যক্রম শুরু

১৯

রাজশাহী উপমহাদেশে শিক্ষার প্রসারে একটি গর্বের নাম : ভূমিমন্ত্রী মিনু

২০

Design & Developed by: BD IT HOST