১৬ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

‘জব্দ পাকিস্তানি ট্যাংক’ নিয়ে আফগানিস্তানে শোভাযাত্রা

অনলাইন ডেস্ক : পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে যুদ্ধবিরতি হওয়ার কয়েক ঘণ্টা আগে দুই দেশের সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়। সেই ভিডিওতে দেখা যায়, আফগানিস্তানের সড়কে ছুটে চলেছে একটি ট্যাংক এবং সেটির আশেপাশে মোটরসাইকেলে চেপে যাচ্ছেন তালেবান যোদ্ধারা।

আফগানিস্তানে ক্ষমতাসীন তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ নিজের এক্স অ্যাকাউন্টে ভিডিওটি শেয়ার করে জানিয়েছেন, গত কয়েক দিনের সংঘাতে ‘বহুসংখ্যক’ পাকিস্তানি সেনা হত্যার পাশাপাশি পাকিস্তানের বেশ কয়েকটি ট্যাংক ও সাঁজোয়া যান দখল করেছে আফগান বাহিনী। সে সসব ট্যাংকের একটি এই ভিডিওতে দেখা যাচ্ছে।

আরও পড়ুনঃ   তুরস্ক বাণিজ্য বন্ধ করায় ‘বড় বিপদে’ পড়তে যাচ্ছে ইসরায়েল

এদিকে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহম্মদ আসিফের সঙ্গে যোগাযোগ করেছিল পাকিস্তানের সংবাদমাধ্যম জিও টিভি। তিনি বলেছেন, “এটা পাকিস্তান সেনাবাহিনীর ট্যাংক নয়। এত পুরোনো ট্যাংক আমাদের সেনাবহরে নেই। তারা (আফগানিস্তান) সম্ভবত কোনো ভাঙ্গারি ব্যবসায়ীর (জাঙ্ক ডিলার) কাছ থেকে এটা কিনেছে।”

আরও পড়ুনঃ   গুয়াতেমালায় এক পেশাদার খুনির ৮০৮ বছর জেল

এদিকে ভিডিওটি ভাইরাল হওয়ার পর ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি সেটি যাচাই করে জানিয়েছে, ট্যাংকটি সোভিয়েত আমলে তৈরি টি ৫৫ মডেলের ট্যাংক। ১৯ ৮০ সাল থেকেই আফগান সেনাবহরে এই মডেলের ট্যাংক আছে।

গত শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত টানা চারদিন সংঘাতের পর গতকাল বুধবার ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতিতে গিয়েছে পাকিস্তান ও আফগানিস্তান।

সূত্র : এনডিটিভি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁওয়ে অস্থিরতা ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

১

খালিয়াজুরীতে তুলার গুদামে আগুন, ১৬ লাখ টাকার মালামাল পুড়ে ছাই

২

বরিশাল, ভোলা ও লক্ষ্মীপুরের আন্তঃবিভাগীয় ও আন্তঃজেলা সীমানা নির্ধারণে মতবিনিময়

৩

বেড়ায় থমথমে পরিস্থিতি, কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ৫ সমর্থক আটক

৪

স্কুলছাত্র হত্যার বিচারের দাবিতে বগুড়ায় পৌনে দুই ঘণ্টা সড়ক অবরোধ

৫

মোহনপুরে নারী হত্যার ঘটনায় সাবেক স্বামী আটক

৬

তানোরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ২০ পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ প্রদান

৭

রাজপাড়া থানা জামায়াতের কর্মপরিষদ গঠন ও দায়িত্ব বণ্টন

৮

নগরীতে মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী গ্রেপ্তার

৯

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩

১০

রাজশাহীতে মাসব্যাপী বস্ত্র ও কুটির শিল্প মেলা

১১

জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১২

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্টের সাক্ষাৎ

১৩

রাজশাহীতে অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার, ৭ দিনের রিমান্ড আবেদন

১৪

নাটোরে পরিত্যক্ত ব্যাগ থেকে ৬টি ককটেল উদ্ধার

১৫

গাজায় ত্রাণবাহী গাড়িতে ইসরাইলের ড্রোন হামলা, নিহত ৪

১৬

তানোরে টানা বৃষ্টিতে বিপাকে কৃষক, মাঠে ৮০ শতাংশ ধান

১৭

রাজশাহীতে বিদেশী পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধারসহ গ্রেফতার ২

১৮

চাঁপাইনবাবগঞ্জে ৭ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

১৯

রাজশাহীতে ‘বাংলাদেশ ফেম অ্যান্ড অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডস’ অনুষ্ঠিত

২০

Design & Developed by: BD IT HOST