১৪ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

নির্বাচনে বিএনপির মনোনয়ন পেতে পারেন অন্তত ৫% নারী প্রার্থী: সেলিমা রহমান

অনলাইন ডেস্ক : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নারীদের সরাসরি দলীয় মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে ইতিবাচক অবস্থানে রয়েছে। দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান জানিয়েছেন, নির্বাচনে কমপক্ষে ৫ শতাংশ নারী প্রার্থী দলীয় টিকিট পেতে পারেন।

মঙ্গলবার (১৪ অক্টোবর) খুলনা প্রেসক্লাবে ‘নারী ও শিশু অধিকার ফোরাম’-এর আয়োজনে খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলার সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

আরও পড়ুনঃ   রাজশাহী মহানগরীর প্রয়াত আমীরের ছোট ছেলের মৃত্যুতে নগর জামায়াতের শোক

সেলিমা রহমান বলেন, “ভবিষ্যতে এই হার আরও বাড়ানো হতে পারে। নারীরা যাতে রাজনৈতিকভাবে শক্ত অবস্থান তৈরি করতে পারেন, সেজন্য দলীয়ভাবে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”

তিনি বলেন, “নারী শিক্ষা ও কর্মসংস্থানের অগ্রযাত্রা শুরু হয়েছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার নেতৃত্বে। এখন তারেক রহমানের নেতৃত্বে নতুন করে নারী জাগরণের সূচনা হচ্ছে।”

সভায় নারী ও শিশু অধিকার ফোরামের সদস্য সচিব নিপুন রায় চৌধুরী বলেন, “বিএনপি যোগ্য নারী প্রার্থীদের মনোনয়ন দেবে। আমরা দীর্ঘদিন ধরে নারীর রাজনৈতিক ক্ষমতায়ন ও নেতৃত্ব বিকাশে কাজ করছি।”

আরও পড়ুনঃ   জুবায়েদ হত্যার প্রতিবাদে দুর্গাপুরে ছাত্রদলের বিক্ষোভ ও সমাবেশ

বিএনপির কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেন, “নারী উন্নয়ন ছাড়া দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়। বিএনপি সবসময় নারী অধিকার রক্ষায় সক্রিয় ভূমিকা রেখেছে।”

বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক (ভারপ্রাপ্ত) অনিন্দ্য ইসলাম অমিত বলেন, “দল চায় নারীদের জন্য একটি নিরাপদ, সম্মানজনক ও সমৃদ্ধ ভবিষ্যৎ। শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানে নারীদের অগ্রাধিকার দেবে বিএনপি।”-ইত্তেফাক

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চীনে বিদেশি পতাকাবাহী জাহাজে ভয়াবহ আগুন, নিহত ২০

আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা আলজেরিয়ার

গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

পুঠিয়ায় অবৈধ সার মজুতের হদিস, ৩২০ বস্তা জব্দ

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আরও ১ আসামি গ্রেপ্তার

রাসিক প্রশাসকের সঙ্গে মারকাজ মাদ্রাসা পরিচালনা কমিটির সাক্ষাৎ

গণমাধ্যম ও সাংবাদিকদের পেশাগত কাজে হস্তক্ষেপ করবে না সরকার : তথ্যমন্ত্রী

রাসিক প্রশাসকের সঙ্গে জিয়া মঞ্চ রাজশাহী মহানগর কমিটির সাক্ষাৎ

দেশব্যাপি ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়ন উপলক্ষে রাসিকের প্রস্তুতিমূলক সভা

বাগমারার নতুন ইউএনও রিজু তামান্নার যোগদান

১০

নগরীতে পৃথক মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩

১১

নগরীতে ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১২

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবীর কারাদণ্ড ও অর্থদণ্ড

১৩

গোদাগাড়ীতে ডেঙ্গুসহ রোগ প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযানের উদ্বোধন

১৪

পুঠিয়ায় ভয়াবহ আগুনে পুড়ল বসতবাড়ি, গরু-ছাগলের মৃত্যু

১৫

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২

১৬

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৭

উপকূলীয় ও দুর্গম অঞ্চলের জন্য সৌরবিদ্যুৎ চালিত থ্রি-হুইলার অ্যাম্বুলেন্স উদ্ভাবন

১৮

বাংলাদেশ-যুক্তরাজ্য সহযোগিতা আরো বিস্তৃত করার প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর

১৯

আত্মহত্যার হার শূন্যের কোটায় নামিয়ে আনতে চায় সরকার : স্বাস্থ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST