১৪ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

মাচাদো নোবেল পাওয়ার পর নরওয়েতে দূতাবাস বন্ধ করল ভেনেজুয়েলা

অনলাইন ডেস্ক : বিরোধী দলীয় নেত্রী মারিয়া কোরিনা মাচাদো শান্তিতে নোবেল জেতার তিনদিন পর নরওয়েতে নিজেদের দূতাবাস বন্ধের ঘোষণা দিয়েছে ভেনেজুয়েলা। তবে তিনি নোবেল জেতায় দূতাবাস বন্ধ করা হচ্ছে— এমন কোনো তথ্য জানায়নি ভেনেজুয়েলা।

দেশটির সরকার বলেছে, নিজেদের প্রবাসী সেবা পুনর্গঠনের অংশ হিসেবে নরওয়ের ওসলোতে তাদের দূতাবাস বন্ধ করা হচ্ছে।

নরওয়ের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ভেনেজুয়েলা তাদের দূতাবাস বন্ধ করে দিয়েছে। কিন্তু দেশটি তাদের কোনো কারণ জানায়নি।

গত শুক্রবার নরওয়ের নোবেল কমিটি মারিয়া কোরিনা মাচাদোকে শান্তিতে নোবেল পুরস্কার দেয়। তারা জানিয়েছে, ভেনেজুয়েলার সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার আদায়ে নিরলস কাজ করায় তাকে শান্তিতে নোবেল দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ   বাণিজ্য অংশীদারদের ওপর ১৫-২০ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব ট্রাম্পের

নোবেল কমিটি তাকে শান্তিতে নোবেল দিলেও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো মাচাদোকে ‘পৈশাচিক ডাইনি’ হিসেবে অভিহিত করেছেন।

ভেনেজুয়েলার দূতাবাস বন্ধের বিষয়টিকে ‘দুঃখজনক’ হিসেবে ঘোষণা করেছে নরওয়ে। তারা বলেছে, “বিভিন্ন বিষয় নিয়ে মতানৈক্য থাকলেও, নরওয়ে ভেনেজুয়েলার সঙ্গে আলোচনার পথ খোলা রাখা এবং বিভিন্ন বিষয় নিয়ে কাজ করতে চায়।

নরওয়ের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, “নোবেল পুরস্কার নরওয়ের সরকার থেকে সম্পূর্ণ আলাদা।”

আরও পড়ুনঃ   পেরুতে বাস দুর্ঘটনায় ১৬ জন নিহত

প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ১২ বছরের শাসনের বিরুদ্ধে আন্দোলন করে আসছেন নোবেলজয়ী মাচাদো। গত বছরের নির্বাচনে মাদুরোর বিরুদ্ধে বিরোধী দলগুলোকে এক করেছিলেন তিনি। কিন্তু তা সত্ত্বেও মাদুরো নির্বাচনে জেতেন। যদিও এ নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ রয়েছে।

নির্বাচন শেষ হওয়ার পরপরই মাচাদোকে গ্রেপ্তার করেছিল মাদুরো সরকার। কিন্তু পশ্চিমাদের চাপে পড়ে তাকে ছেড়ে দিতে বাধ্য হয় তারা। এরপর থেকে পালিয়ে বেড়াচ্ছেন মাচাদো। ধারণা করা হয় তিনি যুক্তরাষ্ট্রের দূতাবাসে আছেন।

সূত্র: বিবিসি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনগণের অর্থ বিদেশে পাচার হতে দেওয়া হবে না : প্রধানমন্ত্রী

বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি বর্তমানে যথেষ্ট স্থিতিশীল : বাণিজ্যমন্ত্রী

নগরীতে পথহারা দুই মাদ্রাসা ছাত্র উদ্ধার; পরিবারের নিকট হস্তান্তর

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

রাসিকের স্বাস্থ্যকর্মীদের মাঝে রেড ক্রিসেন্টের ব্যাগ বিতরণ

নিয়ামতপুরে ঘাসফুল এনজিওর বৃক্ষরোপণ ও বিতরণ

বানেশ্বরে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই ভাই নিহত আহত ২

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে ইউরোপিয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

রুয়েটে ফায়ার সেফটি এডুকেশন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২

১০

রুয়েটের সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

১১

জেলা পরিষদ প্রশাসককে কমেলা হক ডিগ্রি কলেজের ফুলেল শুভেচ্ছা

১২

রাজশাহী কোর্ট একাডেমিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

১৩

নগরীতে পৈতৃক সম্পত্তির বিরোধে হত্যাচেষ্টার অভিযোগ, হাসপাতালে আহত বয়েজ উদ্দিন

১৪

বিশ্ব তামাকমুক্ত দিবসের দাবি : ধূমপায়ীদের চাকুরিতে অযোগ্য বিবেচনার

১৫

সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৬

মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী

১৭

বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক মেসির, আর্জেন্টিনার উড়ন্ত সূচনা

১৮

আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচে জিতবে কে? কী বলছে সুপার কম্পিউটার?

১৯

মন চাইলেই বৈশ্বিক জ্বালানি পথ বন্ধ করতে পারে ইরান

২০

Design & Developed by: BD IT HOST