১৭ জুন ২০২৪
অনলাইন সংস্করণ

যুদ্ধকালীন বিশেষ মন্ত্রিসভা বাতিল করলেন নেতানিয়াহু

অনলাইন ডেস্ক : গাজায় যুদ্ধ পরিচালনার জন্য যে ৭ সদস্যের বিশেষ মন্ত্রিসভা গঠন করেছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু, তা বাতিল করেছেন তিনি। সোমবার নেতানিয়াহুর ঘনিষ্ঠ এক কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে রয়টার্স।

ওই কর্মকর্তা বলেছেন, মন্ত্রিসভার দুই জন মন্ত্রি বেনি গান্টজ এবং গ্যাডি এইসেনকোট পদত্যাগের জেরে এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

গত ৭ অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডে গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাসের যোদ্ধাদের অতর্কিত হামলার পর সেই দিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। সেই অভিযান পরিচালনা ও নির্দেশনা দিতে অক্টোবর মাসেই যুদ্ধকালীন মন্ত্রিসভা গঠন করেন নেতানিয়াহু। নেতানিয়াহু ব্যতীত এই সভার অন্য যে ৫ সদস্য এই মন্ত্রিসভায় ছিলেন, তারা হলেন –প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গ্যালান্ত, স্ট্যাটেজিক অ্যাফেয়ার্স বিষয়ক মন্ত্রী রন ডেরমার, অর্থমন্ত্রী বেজালেল স্মোতরিচ, স্বরাষ্ট্রমন্ত্রী ইতামার বেন গিভির এবং দপ্তরবিহীন দুই মন্ত্রী বেনি গান্টজ এবং গ্যাডি এইসেনকোট।

আরও পড়ুনঃ   ইরানে আবারও হামলা চালালো যুক্তরাষ্ট্র, যুদ্ধবিরতি নিয়ে নতুন শঙ্কা

তবে এই মন্ত্রিসভার বিভিন্ন সিদ্ধান্ত ও পদক্ষেপ নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে ইসরায়েলের পার্লামেন্ট ও সাধারণ জনগণের মধ্যে। সমালোচকদের অভিযোগ, হামাসের কব্জায় থাকা জিম্মিদের উদ্ধারে উদাসীনতা দেখাচ্ছে যুদ্ধকালীন মন্ত্রিসভা। এছাড়া সেনাবাহিনীতে নাগরিকদের বাধ্যতামূলক যোগদান সংক্রান্ত একটি বিল পার্লামেন্টে উত্থাপন করেছে যুদ্ধকালীন মন্ত্রিসভা, এই বিল নিয়েও বেশ কিছুদিন ধরে সমালোচনা চলছে। তাছাড়া এই মন্ত্রিসভার বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে ইসরায়েরের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্রেরও আপত্তি ছিল।

আরও পড়ুনঃ   নিউ ইয়র্কের রেস্তোরাঁয় গণহারে গুলি, অন্তত ৩ জন নিহত

এসব সমালোচনা ও টানাপোড়েনের জেরেই সম্প্রতি পদত্যাগ করেন বেনি গান্টজ এবং গ্যাডি এইসেনকোট।

নেতানিয়াহুর সঙ্গে ঘনিষ্ঠ অপর একটি সূত্র জানিয়েছে, ধারণা করা হচ্ছে যে যুদ্ধকালীন মন্ত্রিসভার পরিবর্তে বিশেষ একটি উপদেষ্টা পরিষদ গঠন করবেন নেতানিয়াহু। এই উপদেষ্টা পরিষদের সদস্যরা কেবল তার কাছে জবাবদিহিতা করতে বাধ্য থাকবেন।-সূত্র : রয়টার্স

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আহত পুলিশ পরিদর্শক শাহ আলমকে দেখতে হাসপাতালে গেলেন স্বরাষ্ট্রমন্ত্রী

১

নগরীতে মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী গ্রেপ্তার

২

বাঘায় ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান,৭ হাজার টাকা জরিমানা

৩

দুর্গাপূজা উপলক্ষে পরিচ্ছন্ন বিভাগের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

৪

পুঠিয়ায় মাদ্রাসা থেকে ১৩ বছরের শিক্ষার্থী নিখোঁজ

৫

নগরীর পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম জোরদারে রাসিকের সভা

৬

ভাঙ্গায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার ২

৭

সব শিশুকে টিকাদানের আওতায় আনার তাগিদ স্বাস্থ্যমন্ত্রীর

৮

চট্টগ্রাম-রানং বন্দরে সরাসরি সমুদ্র যোগাযোগ নিয়ে আলোচনা

৯

এলপিজি সরবরাহ স্বাভাবিক রাখতে কাজ করছে সরকার : বাণিজ্যমন্ত্রী

১০

রাজশাহীতে কোচিং সেন্টার বন্ধের নির্দেশ জেলা প্রশাসনের

১১

বাঘায় ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান,৭ হাজার টাকা জরিমানা

১২

নগরীতে পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২

১৩

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রবাসী নারীর অনশন, ১২ লাখ টাকা নেওয়ার অভিযোগ

১৪

সম্মাননা পেলেন বরেন্দ্র অঞ্চলের ২২ গ্রামীণ নারী

১৫

রাজশাহীতে জাল টাকায় স্বর্ণের চেইন আত্মসাৎ, ঢাকা থেকে গ্রেপ্তার ২

১৬

ভবন নির্মাণে আইনবহির্ভূত কাজ করলে ব্যবস্থা : রাজশাহীতে গণপূর্তমন্ত্রী

১৭

সব ক্ষেত্রে মান অর্জনের মাধ্যমে বাংলাদেশ উন্নত দেশে রূপান্তরিত হবে : বিভাগীয় কমিশনার

১৮

নাটোর লালপুরে গুলি, ওয়াকিটকি ও চার্জার উদ্ধার

১৯

নগরীতে এসআরবি’র অভিযানে ২০৬ বোতল ফেয়াডিলসহ গ্রেফতার ২

২০

Design & Developed by: BD IT HOST