১৩ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

কোহলির আইপিএল ভবিষ্যৎ ঘিরে জল্পনা

অনলাইন ডেস্ক : আন্তর্জাতিক টি-টোয়েন্টি ও টেস্ট ক্রিকেট থেকে সরে দাঁড়িয়েছেন ভারতের তারকা ব্যাটার বিরাট কোহলি। এবার গুঞ্জন উঠেছে, আইপিএলকেও বিদায় জানাতে পারেন তিনি। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) সঙ্গে যুক্ত একটি সংস্থার সঙ্গে চুক্তির মেয়াদ বৃদ্ধি করতে রাজি হননি কোহলি। তাতেই তার আইপিএল ভবিষ্যৎ ঘিরে জল্পনা তৈরি হয়েছে।

কোহলি নিজে এ ব্যাপারে কোনো মন্তব্য করেননি। তবে তিনি একাধিক বার নতুন চুক্তির প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। ক্রীড়া ওয়েবসাইট ‘রেভ স্পোর্টস’-এর প্রতিবেদনে এমনই দাবি করা হয়েছে। ২০২৬ আইপিএলের জন্য বেঙ্গালুরুর সঙ্গে যুক্ত বাণিজ্যিক সংস্থাটির কর্তৃপক্ষ একাধিকবার চুক্তি নবায়নের প্রস্তাব দিয়েছেন কোহলিকে। প্রতি বারই কোহলি অপেক্ষা করতে বলেছেন তাদের। কোহলির বার বার প্রত্যাখ্যান ঘিরেই তৈরি হয়েছে তার অবসরের জল্পনা।

আরও পড়ুনঃ   বিশ্বকাপে রেকর্ড গড়ে র‌্যাঙ্কিংয়ে শীর্ষে উলভার্ট

২০২৬ সালের আইপিএলেও সংস্থাটি কোহলিকে তাদের প্রচারের প্রধান মুখ করতে চায়। কিন্তু রাজি হচ্ছেন না ভারতের সাবেক অধিনায়ক। তিনি তার মুখ বেঙ্গালুরুর প্রচারেও আর ব্যবহার করতে দিতে চান না বলে শোনা যাচ্ছে। গত মৌসুমের আগে কোহলিকে অধিনায়ক হওয়ার প্রস্তাব দিয়েছিলেন বেঙ্গালুরু কর্তৃপক্ষ। সেই প্রস্তাবও ফিরিয়ে দেন তিনি। শেষে অধিনায়ক করা হয় রজত পতিদারকে। তার নেতৃত্বেই গতবার প্রথম আইপিএল চ্যাম্পিয়ন হন কোহলি।

কোহলির ঘনিষ্ঠ মহলসূত্রে জানা গিয়েছে, মহেন্দ্র সিংহ ধোনিকে অনুসরণ করতে চান না কোহলি। আন্তর্জাতিক ক্রিকেট থেকে ২০১৯ সালে অবসর নেওয়ার পর এখনও ধোনি আইপিএল খেলে চলেছেন। কোহলি আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন ২০২৪ সালের বিশ্বকাপ জয়ের পর। গত আইপিএলের সময় বিদায় জানিয়েছেন টেস্ট ক্রিকেটকেও। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের পর দীর্ঘ দিন আইপিএল খেলার বিপক্ষে কোহলি।

আরও পড়ুনঃ   হকিতে ১৫ বারের চ্যাম্পিয়ন রাজশাহী পুলিশ লাইন্স স্কুল

গত চ্যাম্পিয়ন্স ট্রফির পর আর ভারতের হয়ে খেলেননি কোহলি। আসন্ন অস্ট্রেলিয়া সফরের একদিনের সিরিজে আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন তিনি। গত আইপিএলের পর থেকেই পরিবার নিয়ে তিনি লন্ডনে রয়েছেন। তার মধ্যেই তার আইপিএল ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে জল্পনা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

৭৩ কেজি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

১০

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

১১

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

১২

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১৩

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১৪

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১৫

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৬

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৭

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৮

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৯

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

২০

Design & Developed by: BD IT HOST