১০ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

শিশু ও নারীর প্রতি নৃশংসতা বন্ধে অল্পবয়সী মেয়েদের বিবাহ বন্ধ করতে হবে : মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব

স্টাফ রিপোর্টার : মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ বলেন, আমার মন্ত্রণালয়ের সবচেয়ে বড় দুটো কাজ হল বাল্যবিবাহ বন্ধ করা বা এটা যাতে না হয় সেই পরিবেশ তৈরি করা এবং নারী ও শিশুর প্রতি যেকোন ধরনের সহিংসতা বন্ধ করা। অল্পবয়সে মেয়েদের বিয়ে না দেয়ার ব্যাপারে সচেতনতা তৈরি করতে পারলে একই সাথে শিশু এবং নারীর প্রতি যে বৈরী আচরণ ও নৃশংসতার খবর আমরা পেয়ে থাকি এগুলো বন্ধ হয়ে যাবে।
আজ শুক্রবার (১০ অক্টোবর) সকালে রাজশাহী জেলার মোহনপুর উপজেলা তথ্যকেন্দ্রের তথ্য আপা প্রকল্প (২য় পর্যায়) কর্তৃক আয়োজিত বিশেষ উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি বলেন, আমাদের মেয়েরা যখন পর্বত শৃঙ্গে আরোহণ করে বা অলিম্পিকে সোনা জিতে আমাদের তখন গর্ব হয়। এই সকল খবর যখন পত্রিকায় আসে তখন আমাদের খুব ভালো লাগে কারণ মেয়েরা ভালো করছে। এ কারণে বাল্যবিবাহের বিরুদ্ধে সোচ্চার হয়ে মেয়েদের শিক্ষার যথাযথ পরিবেশ নিশ্চিত করতে হবে।

নারীদের প্রসবকালীন সেবা নিশ্চিত করার ব্যাপারে সিনিয়র সচিব বলেন, সবাই এখন আগের দিনের মতো ধাত্রীবিদ্যা ভালো জানেন না, কিন্তু পয়সা বেশি খরচ হবে বা পর্দা নষ্ট হবে এসব অজুহাত দিয়ে এখনো অনেকেই বাসায় প্রসব করান যার সংখ্যা নিতান্তই কম নয়। আপনারা এগুলো থেকে বিরত থাকবেন। এখনকার দিনে যারা ঘরে বসে বাচ্চার মা হন অনেক ক্ষেত্রেই দেখা যায় বাচ্চা এবং মায়ের জীবন নিয়ে শঙ্কা দেখা দেয়। প্রসবকালীন যেকোনো স্বাস্থ্যঝুঁকি এড়ানোর জন্য হাসপাতালে যাওয়ার পরামর্শ দেন তিনি।

আরও পড়ুনঃ   উপদেষ্টাদের সেফ এক্সিটের প্রয়োজন নেই: আইন উপদেষ্টা

এ সময় তিনি বৈঠকে অংশগ্রহণকারীদের কাছ থেকে তাদের অংশগ্রহণের অভিজ্ঞতা এবং তথ্য আপা প্রকল্পের ব্যাপারে তাদের অভিমত জানতে চান।

মোহনপুর উপজেলা উপজেলা নির্বাহী অফিসার জোবায়দা সুলতানার সভাপতিত্বে বৈঠকে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন জাতীয় মহিলা সংস্থার নির্বাহী পরিচালক শাহানা সারমিন, তথ্য আপা প্রকল্প (২য় পর্যায়) এর পরিচালক শাহনাজ বেগম নীনা, উপ-প্রকল্প পরিচালক এস এম নাজিমুল ইসলাম এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব মোছাম্মৎ হাসিনা আক্তার।

উঠান বৈঠক শেষে সিনিয়র সচিব মমতাজ আহমেদ একই উপজেলাধীন বাকশিমইল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কিশোর-কিশোরী ক্লাব পরিদর্শন ও মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।

আরও পড়ুনঃ   গণমাধ্যম বিষয়ে জাতীয় জনমত জরিপের ফল প্রকাশ

সভায় প্রধান অতিথির বক্তব্যে মমতাজ আহমেদ বলেন, একটা ছেলে যদি ছোটবেলায় এ শিক্ষা লাভ করে যে নারীর সাথে খারাপ আচরণ করা খুবই গর্হিত কাজ, ছেলেটি যখন বড় হবে সে নিশ্চয়ই এমন কোন আচরণ করবে না। এ লক্ষ্যেই এই ক্লাব গঠন করা হয়েছে এবং একই সাথে এখানে কিছু সুকুমারবৃত্তি, যেমন- কবিতা আবৃত্তি, সংগীত চর্চা, প্রতিরক্ষা হিসেবে কারাতে প্রশিক্ষণ এর ব্যবস্থা রাখা হয়েছে যাতে তারা পাঠ্যক্রমের বাইরেও অন্যান্য কার্যকলাপে অংশগ্রহণ করতে পারে।

এ সময় তিনি মাদকের অপব্যবহারের ভয়াবহ দিক তুলে ধরে অভিভাবক ও শিক্ষক-শিক্ষার্থীদের এখন থেকেই সচেতন হওয়ার পরামর্শ দেন এবং একইসাথে পড়াশোনার পাশাপাশি সুস্থ ও সচেতন নাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার জন্য কিশোর-কিশোরীদের প্রতি আহ্বান জানান।

পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার জোবায়দা সুলতানা, জাতীয় মহিলা সংস্থার নির্বাহী পরিচালক শাহানা সারমিন, তথ্য আপা প্রকল্প (২য় পর্যায়) এর সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন কর্মকর্তাসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা এবং কিশোর-কিশোরী ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাপ্তরিক নথিপত্রে মহামান্য ও মাননীয় লেখা যাবে না

ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

১০

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১১

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

১২

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১৪

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

১৭

মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

১৮

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

১৯

গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় হেরোইন উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST