১০ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

মসজিদের চাবি নিয়ে বিরোধে সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর আহত ৩৬

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সালথা উপজেলায় মসজিদের চাবি দেওয়া নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ৩৬ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ২১ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (১০ অক্টোবর) সকাল ৬টা থেকে ১০টা পর্যন্ত রামকান্তপুর ইউনিয়নের বাহিরদিয়া গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় দুই পক্ষের মধ্যে ব্যাপক ধাওয়া-পাল্টা ধাওয়ার পাশাপাশি দুটি বাড়ি ও একটি দোকানে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে বাহিরদিয়া গ্রামের লুৎফর রহমান ও ইমরান মোল্লার সঙ্গে হেমায়েত হোসেনের বিরোধ শুরু হয়। এলাকার প্রভাব বিস্তার নিয়ে এই বিরোধ চলছিল। যদিও বর্তমানে উভয় পক্ষই বিএনপির সমর্থক, তবে কেউ দলীয় কোনো পদে নেই।

আরও পড়ুনঃ   রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের ঈদ শুভেচ্ছা বার্তা

বিরোধের ধারাবাহিকতায় গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে লুৎফর ও ইমরানের পক্ষের নজরুলের কাছে থাকা স্থানীয় বাহিরদিয়া পশ্চিমপাড়া জামে মসজিদের চাবি চাইতে যান হেমায়েত হোসেনের সমর্থকরা। চাবি না দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। এরপর দিনভর এলাকায় উত্তেজনা বিরাজ করে। রাতে পুলিশ, স্থানীয় মাদরাসার আলেম-ওলামা ও বিএনপি নেতারা মীমাংসার চেষ্টা করেন এবং সবাইকে শান্ত থাকার আহ্বান জানান।

আরও পড়ুনঃ   সিসিটিভির নিরাপত্তা বলয়ে ভবানীগঞ্জ সদর, অপরাধ দমনে প্রযুক্তিনির্ভর উদ্যোগ

তবে আজ শুক্রবার সকাল ৬টার দিকে হেমায়েত হোসেনের সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে ইমরান মোল্লার বাড়িতে হামলা চালায়। এতে উভয় পক্ষের মধ্যে তীব্র সংঘর্ষ শুরু হয়, যা প্রায় তিন ঘণ্টা ধরে চলে।

সংঘর্ষে ৩৬ জন আহত হন। তাদের মধ্যে ২১ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

সালথা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রম খাতের সমস্যা সমাধান ও সম্ভাবনার ক্ষেত্র বাড়াতে টিম ওয়ার্কের প্রত্যয় শ্রমমন্ত্রীর

কুষ্টিয়ার ‘পীর’ শামীম হত্যা মামলার আসামি রাজশাহীতে গ্রফেতার

রাজশাহীতে মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস উদ্‌যাপিত

আরইউজের সভায় বক্তারা অবিলম্বে ন্যায্য বেতনকাঠামো নির্ধারণ ও সকল সাংবাদিকের বেতনভাতা নিশ্চিত করতে হবে

শুভ বুদ্ধপূর্ণিমা আজ

১৪টি উড়োজাহাজ ক্রয়ে বোয়িংয়ের সঙ্গে বিমানের চুক্তি স্বাক্ষর

মহান মে দিবস উপলক্ষে রাজশাহীতে বর্ণাঢ্য র‍্যালি

মহান মে দিবস আজ

ভোজ্যতেলের মূল্য সমন্বয় লিটার প্রতি নতুন দাম ১৯৯ টাকা নির্ধারণ

ডেমরায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কারখানা পরিদর্শন করলেন শ্রমমন্ত্রী ,তদন্ত কমিটি গঠন

১০

নওদাপাড়া কাঁচা বাজার মার্কেটসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

১১

মহান মে দিবস উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী

১২

মহান মে দিবস উপলক্ষে জেলা পরিষদ প্রশাসকের বাণী

১৩

পবায় শিশু সুরক্ষা ও যৌন হয়রানি প্রতিরোধে ব্র্যাকের ‘শিখা’ প্রকল্পের অরিয়েন্টেশন সভা

১৪

তানোরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নারীসহ আহত একাধিক

১৫

গোদাগাড়ীতে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ

১৬

রুয়েটের উপাচার্যের সাথে সাক্ষাত করলেন পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান

১৭

মান্দায় অবৈধভাবে তেল মজুত রাখায় ব্যবসায়ীসহ গ্রেপ্তার ২

১৮

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের মাসিক সভা অনুষ্ঠিত

১৯

শপথ নিলেন চেম্বার পরিচালক আমিনুল ইসলাম : ব্যবসায়ী সমাজের স্বার্থ রক্ষায় কাজ করার অঙ্গীকার

২০

Design & Developed by: BD IT HOST