৬ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

ইসলামী ব্যাংকে অদক্ষ কর্মকর্তা ছাঁটাইয়ের দাবিতে বানেশ্বরে মানববন্ধন

স্টাফ রিপোর্টার,পুঠিয়া (রাজশাহী) : ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডে এস আলম গ্রুপ কর্তৃক নিয়োগকৃত অদক্ষ ও অসদাচরণকারী কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে দুর্ব্যবহার ও আঞ্চলিক ভাষা ব্যবহারের অভিযোগ তুলে বিক্ষোভ এবং কর্মকর্তাদের ছাঁটাইয়ের দাবিতে রাজশাহীর পুঠিয়ার বানেশ্বরে মানববন্ধন করেছে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম।

সোমবার (৬ অক্টোবর) সকাল ৯:৩০ টায় ইসলামী ব্যাংক বানেশ্বর শাখার সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে শতাধিক নারী-পুরুষ সাধারণ গ্রাহক অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন গ্রাহক বিশিষ্ট ব্যবসায়ী সাখাওয়াত হোসেন বাপ্পী, আব্দুল্লাহ আল মামুন, আঃ রাকিব, শহিদুল ইসলামসহ অনেকে।

আরও পড়ুনঃ   প্রধান উপদেষ্টার সেনাসদর পরিদর্শন

বিক্ষোভে অংশ নিয়ে বিশিষ্ট ব্যবসায়ী সাখাওয়াত হোসেন বাপ্পী বলেন, “এস আলমের কর্মচারীরা আঞ্চলিক ভাষায় কথা বলে, যেটা আমাদের জন্য দুর্বোধ্য। তাদের আচরণে আমরা অপমানিত বোধ করি।”

পুরোনো গ্রাহক আব্দুল্লাহ আল মামুন বলেন, “আমরা ইসলামী ব্যাংকের বহু পুরোনো গ্রাহক। কিন্তু এস আলমের মাধ্যমে আসা নতুন ক্যাশিয়ার ও কর্মকর্তারা যেভাবে আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করে, তা অতীতে কখনো দেখিনি। আমরা এদের অপসারণ চাই।”

আঃ রাকিব বলেন, “এস আলম ইসলামী ব্যাংকের দখল নেওয়ার পর থেকেই ব্যাংক পরিচালনায় নৈরাজ্য শুরু হয়েছে। সেবার মান ধ্বংস হয়েছে। আমরা তাদের নিয়োগকৃত অদক্ষ জনবল দ্রুত ছাঁটাইয়ের দাবি জানাচ্ছি।”

আরও পড়ুনঃ   চ্যাম্পিয়ন্স ট্রফিতে স্বপ্ন পূরণ হলেই ৩০ কোটি টাকা পাবেন শান্তরা

শহিদুল ইসলাম বলেন, “এস আলমের নিয়োগকৃত কর্মকর্তারা পেশাগতভাবে অদক্ষ। অফিসে কোনো কাজে গেলে তারা অসদাচরণ করে, কাজেও গড়িমসি করে।”

বক্তারা দ্রুত অদক্ষ ও দুর্ব্যবহারকারী কর্মকর্তা ছাঁটাই না করলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

এ সময় ব্যাংক চত্বরে শতাধিক গ্রাহক জড়ো হয়ে এস আলম নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের অপসারণের দাবিতে স্লোগান দেন। তারা দ্রুত ব্যাংক কর্তৃপক্ষের হস্তক্ষেপ দাবি করেন এবং আগের মতো সেবামূলক আচরণ নিশ্চিতের আহ্বান জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST