৫ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

মশার উৎপাতে বন্ধ ভারত-পাকিস্তান ম্যাচ, করা হলো স্প্রে

অনলাইন ডেস্ক : মাথার ওপর মেঘের ঘনঘটা, বৃষ্টির শঙ্কা নিয়েই নারী বিশ্বকাপে চলছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের লড়াই। এর মাঝে হাত না মেলানোর মতো নাটকীয়তা দেখা গেছে টসের সময়। টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠান পাকিস্তান অধিনায়ক ফাতিমা সানা খান। দুই দলের লড়াইয়ের মাঝেই নতুন ‘শত্রু’ হাজির। এমনকি একাধিকবার মশার উৎপাতে খেলা বন্ধ করে স্প্রে–ও ছিটানো হলো।

ছেলেদের এশিয়া কাপে ভারত-পাকিস্তান তিনবার মুখোমুখি হয়েছিল। তিনবারই শেষ হাসি হেসেছে সূর্যকুমার যাদবের ভারত। তবে প্রতিবারই খেলার ফলাফলের চেয়ে বড় হয়ে ওঠে দুই দলের নানা বিতর্কিত কর্মকাণ্ড। এমনকি পিসিবি ও এসিসি সভাপতি মহসিন নাকভির কাছ থেকে এশিয়া ট্রফি নিতে না চাওয়ায় এখনও চ্যাম্পিয়নরা সেটি হাতে পায়নি। এরই মাঝে মেয়েদের মেগা টুর্নামেন্টে মুখোমুখি ভারত-পাকিস্তান।

আরও পড়ুনঃ   রাজশাহীর পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতার

২৮ ওভারে ৩ উইকেট হারিয়ে ১২২ রানে ব্যাট করছিল ভারত। পরের ওভারেই ঝাঁকে ঝাঁকে মশা ঘিরে ধরে ক্রিজের আশপাশে থাকা ক্রিকেটারদের। স্ট্রাইকে থাকা জেমিমাহ রদ্রিগেজ কিংবা হার্লিন দেওল দুজনেই নাজেহাল হচ্ছিলেন। বাদ ছিলেন পাকিস্তানের হয়ে বোলিং প্রান্তে থাকা ক্রিকেটারসহ বাকিরা। এক পর্যায়ে স্পিনার নাশরা সান্ধুকে আম্পায়ারের সঙ্গে কথা বলতে দেখা যায়। পরে ইশারা দিয়ে আনা হয় মশার স্প্রে। খেলা বন্ধ ছিল মিনিট কয়েক। ওই সময় মুনিবা আলি ও ফাতিমারা স্প্রে করতে করতে মজায় মেতে ওঠেন।

আরও পড়ুনঃ   বাগমারায় ১২ জন ওএমএস ডিলার নিয়োগ

৩৪ ওভারের পর আবারও বিপত্তি। এবার একশন নেওয়া হলো জোরেশোরে। পেশাদার কীটনাশক ছিটানো ব্যক্তিদের দিয়ে মাঠে স্প্রে করা হয়। ওই সময় মাঠের বাইরে অবস্থান করছিলেন দুই দলের ক্রিকেটাররা। ফলে খেলা বন্ধ রাখা হয় ১৫ মিনিটের মতো। খেলা বন্ধ হওয়ার আগে ৩৪ ওভারে ৪ উইকেটে ভারতের সংগ্রহ ১৫৪ রান।

কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে চলছে ভারত-পাকিস্তানের এই ম্যাচ। মূলত বিশ্বকাপের আয়োজক ভারত হলেও, পাকিস্তানের ম্যাচগুলো রাখা হয়েছে নিরপেক্ষ ভেন্যু শ্রীলঙ্কার কলম্বোয়। ফলে ভারতকেও খেলতে যেতে হলো দেশটিতে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্ত ইউরোপের ৫৫ দেশের

দুর্গাপুরে কুখ্যাত মাদকব্যবসায়ী আলামিনসহ গ্রেফতার ২

আধুনিক যাত্রী ছাউনি ও গণশৌচাগার নির্মাণের দাবিতে স্মারকলিপি

বাগমারায় শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক সহায়তা সামগ্রী বিতরণ করলেন জেলা প্রশাসক

বাগমারায় স্বনির্ভর বীর মুক্তিযোদ্ধা কল্যাণ সংস্থার উদ্বোধন করলেন জেলা প্রশাসক

নগরীতে মাদকবিরোধী অভিযানে ২ মাদকসেবী গ্রেপ্তার

নগরীতে মাদকবিরোধী টিমের অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বেলপুকুরে ধর্ষণ চেষ্টা মামলার আসামি গ্রেফতার

অ্যাস্টার হসপিটালস রাজশাহী শাখার উদ্বোধন

রাজশাহীতে ৯৩৭ পিস ইয়াবাসহ দম্পতি গ্রেপ্তার

১০

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

১১

প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

১২

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

১৩

সমুদ্র বন্দর সমূহকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত

১৪

মিরপুরে দেয়াল ধসে আহতদের দেখতে নিটোরে স্বাস্থ্যমন্ত্রী, চিকিৎসার সব ব্যয় বহনের আশ্বাস সরকারের

১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

রাজশাহীতে জেল সুপারগণের কর্মশালায় পুলিশ কমিশনারের বিশেষ ক্লাস

১৭

দেশের প্রথম নৌযান শুমারি উপলক্ষে রাজশাহীতে অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত

১৮

জেলা পুলিশের ৭ দিনব্যাপী বিশেষ অভিযানে মোট গ্রেফতার ৮৫

১৯

মান্দায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

২০

Design & Developed by: BD IT HOST