স্টাফ রিপোর্টার : রাজশাহীর বাঘায় মাদক এবং বিকাশ হ্যকারদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনে প্রতিরোধ গড়ে তোলার আহবান জানিয়ে বক্তব্য রেখেছেন বর্তমান সরকারের শিক্ষা মন্ত্রনালয়ের যুগ্ন-সচিব বাবু রথিন্দ্রনাথ দত্ত।
শুক্রবার (৩ অক্টবর) রাত সাড়ে ৯ টার দিকে বাঘা,নারায়নপুর বাজার ও বাঘা বাসটার্মিনাল এলাকায় অবস্থিত কুলি-শ্রমিকদের আহবানে উপজেলার মুছা মার্কেটে এক অনুষ্ঠিানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
এতে সভাপতিত্ব করেন বাঘা কেন্দ্রীয় ঐতিহাসিক শাহী মসজিদের সাধারণ সম্পাদক ও মার্কেট মালিক আব্দুর রহমান। সভায় প্রধান অতিথি যুগ্ন-সচিব বাবু রথিন্দ্রনাথ দত্ত আরো বলেন, আমি এবার শারদীয় দুর্গা উৎসবে বাড়ি এসে জানতে পেরেছি, বাঘায় মাদক এবং হ্যাকারদের সংখ্যা দিনদিন বেড়ে চলেছে। ফলে এলাকার যুব সমাজ
ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে। আপনাদের সকলের কাছে আমার আহবান, এদের সাথে কোন আপোষ না করে তাদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে হবে। এছাড়া ওইসব মাদক ও বিকাশ হ্যকারদের বিরুদ্ধে প্রশাসনকে তথ্য দিয়ে সহায়তা করলে, আমার বিশ্বাস এঅঞ্চলের যুবসমাজ মাদক ও ইম্যু হ্যাকার এর ভয়াবহতা রক্ষা পাবে।
তিনি বলেন, আমার কোন রাজনৈতিক বিলাশ নেই। আমার ধর্ম মানবতা। এবারও সমাজের বিভিন্ন ধর্মের অসহায় গরিবদের মাঝে দুই হাজার কাপড় বিতরণ করেছেন। আমি ধর্ম নিয়ে বিচার-বিশ্লেষন করে যেটা পেয়েছি, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে কেউ নয়। সুতারাং আমি মানুষকে সেবা করতে চাই। তিনি আরও বলেন, কোন মানুষ জীবনে বড় হতে চাইলে-প্রয়োজন কঠোর পরিশ্রম, উন্নত শিক্ষা, অধ্যয়ন, আত্মত্যাগ এবং অধ্যবসায় । তিনি বলেন, দেশে একটি অবাধ সুষ্ঠ নির্বাচন অনুষ্ঠিত হলে সরকার গঠনের পর দেশে শৃংঙ্খলা ফিরে আসবে। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিএনপি নেতা বাবুল ইসলাম, সাবেক কাউন্সিলর আসলাম সরদার, বাঘা প্রেস ক্লাবের সভাপতি আব্দুল লতিফ মিয়া, সাবেক ছাত্র দল নেতা হাসিবুল ইসলাম, জুয়েল হোসেন, ব্যবসায়ী মহির উদ্দিন, শ্রমিক নেতা নাজমুল হোসেন প্রমুখ।
অনুষ্ঠান শেষে তিনি শ্রমিকদের অফিসে ১৫ টি চেয়ার ও একটি টেবিল উপহার দেয়া হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন, রাজশাহী জেলা যুবদলের সদস্য মো: আল আমিন জামাদার
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST