৪ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

নিজ অর্থায়নের রাস্তা সংস্কার করলেন বিএনপি নেতা আলহাজ্ব আব্দুস সাত্তার

স্টাফ রিপোর্টার : রাজশাহীর বেলপুকুর থানার দক্ষিণ কাজির পাড়া গ্রামের চলাচলের একমাত্র রাস্তাটি কাঁদা, পানিতে ডুবে থাকতো। দীর্ঘ এক কিলোমিটার রাস্তা নিজ অর্থায়নে সংস্কার করে দিয়েছেন বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক রাজশাহী ৫ (পুঠিয়া -দুর্গাপুর) আসনের বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব মো: আব্দুল সাত্তার।

শনিবার ৪ অক্টোবর রাস্তাটির সংস্কার কাজ সম্পন্ন হয়। রাস্তাটি চলাচলের সম্পূর্ণ অনুপযোগী ছিল। কাঁদা মাড়িয়ে খুব কষ্ট করে মানুষ যাতায়াত করত। রাস্তাটি সরকারি উদ্যোগে কখনোই নির্মাণ হয়নি। জনদুর্ভোগ লাগবে আব্দুস সাত্তার নিজের অর্থায়নে কিছুদিন পূর্বে প্রায় দশ ট্রলি ইট ও রাবিশ দিয়েছিলেন। বৃষ্টিতে রাস্তাটি ক্ষতিগ্রস্ত হলে, তিনি আবারো ইট বিছিয়ে চলাচলের উপযোগী করে দিয়েছেন। যানবাহন চলাচলের সুযোগ হওয়াতে খুশি এলাকাবাসী।

কাজিরপাড়া এলাকার বাসিন্দা মুসলেম আলী জানান, আমাদের এই গ্রামের প্রায় ১ হাজার মানুষের চলাচলের একটিমাত্র রাস্তা। সর্বদা কাদা পানিতে ডুবে থাকতো। আব্দুস সাত্তার সাহেবের নিজ উদ্যোগে এর আগেও ইট, রাবিশ দিয়েছিলেন এই রাস্তায়। এখন আবার দিচ্ছেন তার সংস্কারের ফলে রাস্তাটি দিয়ে চলাচল করতে পারছি।

আরও পড়ুনঃ   গণতন্ত্র উত্তরণের পথে প্রতিবন্ধকতা সৃষ্টির ষড়যন্ত্র চলছে : মির্জা ফখরুল

মাহবুবুল ইসলাম জানান, এই রাস্তাটি দীর্ঘদিন ধরেই চলা অনুপযোগী ছিল। সাত্তার সাহেব এই এলাকায় এসে রাস্তাটি দেখেন। আমাদের কষ্টের লাঘব করতে তার অনুদানে এলাকার রাস্তাটি সংস্কার হয়। নতুন করে তিনি আবারও সংস্কার করে দিচ্ছেন। তিনি সর্বদাই গরীব দুঃখী অসহায় মানুষের পাশে দাঁড়ান তাদের সহযোগিতা করেন। তার নিকট কোন অসহায় মানুষ গেলে খালি হাতে ফিরে না। এমন মানুষকেই আমরা ধানের শীষ প্রীতিকে দেখতে চাই। বিএনপি দলের হাই কমান্ডারের কাছে অনুরোধ আগামী নির্বাচনে যেন তাকে নমিনেশন দেওয়া হয়।

আরও পড়ুনঃ   জাতীয় নির্বাচন জুলাই সনদের আইনি ভিত্তিতে হতে হবে : আবদুল হালিম

এ বিষয়ে আলহাজ্ব মোঃ আব্দুস সাত্তার বলেন, “মানুষের চলাচলের জন্য রাস্তাঘাট গুলো, আমি প্রায় ২০-২৫ বছর আগে থেকেই সংস্কার করে আসছি। এলাকার সাধারণ মানুষের কল্যাণে তাদের চলাচলের সুবিধার্থে রাস্তাগুলো সংস্কার করে দেই। পূর্বে এই রাস্তাটি পানিতে তলিয়ে গিয়েছিল। আমি ইট ও রাবিশ দিয়ে চলাচলের উপযোগী করে দিয়েছিলাম। অতি বৃষ্টির ফলে কিছু কিছু জায়গা নষ্ট হওয়াতে আবারো সংস্কার করে দিচ্ছি। মহান আল্লাহ যদি আমাকে জনপ্রতিনিধি হওয়ার সুযোগ দেন তাহলে রাস্তাঘাট গুলো পাকা করে দেওয়ার লক্ষ্যে সর্বোচ্চ চেষ্টা করব ইনশাআল্লাহ।”

উল্লেখ্য, রাস্তাটি সংস্কারের কাজ শেষে এলাকার যুব সমাজ, মহিলাদের মাঝে বিএনপি ঘোষিত ৩১ দফা লিফলেট বিতরণ ও মতবিনিময় করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চীনে বিদেশি পতাকাবাহী জাহাজে ভয়াবহ আগুন, নিহত ২০

আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা আলজেরিয়ার

গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

পুঠিয়ায় অবৈধ সার মজুতের হদিস, ৩২০ বস্তা জব্দ

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আরও ১ আসামি গ্রেপ্তার

রাসিক প্রশাসকের সঙ্গে মারকাজ মাদ্রাসা পরিচালনা কমিটির সাক্ষাৎ

গণমাধ্যম ও সাংবাদিকদের পেশাগত কাজে হস্তক্ষেপ করবে না সরকার : তথ্যমন্ত্রী

রাসিক প্রশাসকের সঙ্গে জিয়া মঞ্চ রাজশাহী মহানগর কমিটির সাক্ষাৎ

দেশব্যাপি ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়ন উপলক্ষে রাসিকের প্রস্তুতিমূলক সভা

বাগমারার নতুন ইউএনও রিজু তামান্নার যোগদান

১০

নগরীতে পৃথক মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩

১১

নগরীতে ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১২

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবীর কারাদণ্ড ও অর্থদণ্ড

১৩

গোদাগাড়ীতে ডেঙ্গুসহ রোগ প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযানের উদ্বোধন

১৪

পুঠিয়ায় ভয়াবহ আগুনে পুড়ল বসতবাড়ি, গরু-ছাগলের মৃত্যু

১৫

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২

১৬

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৭

উপকূলীয় ও দুর্গম অঞ্চলের জন্য সৌরবিদ্যুৎ চালিত থ্রি-হুইলার অ্যাম্বুলেন্স উদ্ভাবন

১৮

বাংলাদেশ-যুক্তরাজ্য সহযোগিতা আরো বিস্তৃত করার প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর

১৯

আত্মহত্যার হার শূন্যের কোটায় নামিয়ে আনতে চায় সরকার : স্বাস্থ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST