৪ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

আগামীকাল মুখোমুখি ভারত-পাকিস্তান, কতটা জমবে দুই চিরপ্রতিদ্বন্দ্বির লড়াই?

অনলাইন ডেস্ক : সদ্য সমাপ্ত এশিয়া কাপে তিনবার মুখোমুখি হয়েছিল ভারত-পাকিস্তান। সবগুলো ম্যাচই হয়েছে গত সেপ্টেম্বরে। সর্বশেষ তিনটি রবিবার ভারত-পাকিস্তানের মাঠের লড়াই দেখেছে ক্রিকেট ভক্তরা। আগামীকালও মাঠে লড়াইয়ে দেখা যাবে দুই চিরপ্রতিদ্বন্দ্বিকে। তবে এবার নামছে নারী দল।

এশিয়া কাপে সুপার ফোরের ম্যাচ জেতার পর ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব বলেছিলেন, ভারত-পাকিস্তান ম্যাচকে আর প্রতিদ্বন্দ্বিতা বলা যাবে না। পরিসংখ্যান এতটাই একপেশে। তবে এবার দুই দেশের নারী দলের মাঠের লড়াইয়ে প্রতিদ্বন্দ্বিতা দেখার অপেক্ষায় ভক্তরা।

আরও পড়ুনঃ   নির্বাচনের পরিবেশ তৈরির জন্য অন্তর্বর্তী সরকারকে সময় দেবে বিএনপি

তবে সাম্প্রতিক পরিসংখ্যান লড়াইয়ের পক্ষে কথা বলে না। নারী, পুরুষ দুই দলের পারফরম্যান্সেই পাকিস্তানের চেয়ে ঢের এগিয়ে ভারত। এই শতকের প্রথম দশকেও ভারত-পাকিস্তান লড়াই হতো সমানে সমান। তবে এখন আর তা নেই। পাকিস্তানের চেয়ে অনেকটাই এগিয়ে গেছে ভারতের ক্রিকেট।

নারী ওয়ানডেতে পাকিস্তানের কাছে কখনো ম্যাচে হারেনি ভারত। ১১ ম্যাচের সবকটি জিতেছে তারা। প্রথমবার ২০০৫ সালে দুই দেশ মুখোমুখি হয়েছিল। ভারত জিতেছিল ১৯৩ রানে। শেষ বার ২০২২ সালে এই ফরম্যাটে মুখোমুখি হয়েছিল দুই দেশ। সেই ম্যাচে ১০৭ রানে জিতেছিল ভারত।

আরও পড়ুনঃ   অপরাধী যত প্রভাবশালীই হোক শাস্তি পেতেই হবে : ওবায়দুল কাদের

টি-টোয়েন্টিতে দুই দেশ মুখোমুখি হয়েছে ১৬ বার। এর মধ্যে ভারত জিতেছে ১৩ বার। পাকিস্তান তিন বার। টি-টোয়েন্টি ক্রিকেটে কিছুটা লড়াই করলেও ওয়ানডেতে ভারতের অধিপত্য স্পষ্ট।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST