২৬ এপ্রিল ২০২৪
অনলাইন সংস্করণ

তীব্র খরায় ঝরছে আমের গুটি, শঙ্কায় চাষিরা

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে চলমান তীব্র তাপপ্রবাহ, প্রচণ্ড খরা ও পোকার উপদ্রবে ঝরছে আম চাষিদের স্বপ্ন। কীটনাশক ও পানি দিয়ে মিলছে না কাঙ্ক্ষিত ফলাফল। এমন অবস্থায় ফলন বিপর্যয়ের শঙ্কা দেখা দিয়েছে। দাবদাহ যতোই বাড়ছে আম চাষিদের কপালে চিন্তার ভাজ ততই স্থায়ী হচ্ছে। একমাত্র বৃষ্টি ছাড়া আমের গুটি ঝরা বন্ধের সম্ভাবনা নেই বলছেন সংশ্লিষ্টরা।

গবেষণা সংশ্লিষ্টরা বলছেন, এ বছর আমের সবচেয়ে বেশি ক্ষতি করেছে ২০ ও ২১ মার্চের বৃষ্টিপাত। এই বৃষ্টিপাতের কারণে আমের মুকুল অবস্থায় ক্ষতি হয়েছে। এরপরে আবার নতুন সংকট তৈরি করেছে দাবদাহ। তীব্র তাপপ্রবাহের কারণে বোটার আঠা শুকিয়ে ঝরছে আমের গুটি। গুটি ঝরা রোধে সেচের পরামর্শ দেওয়া হচ্ছে। একই সঙ্গে সকাল ও সন্ধ্যায় পানি স্প্রে করার পরামর্শ দেওয়া হচ্ছে।

রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে রাজশাহীতে ১৯ হাজার ৬০২ হেক্টর জমিতে আম চাষ হয়েছে। যা গত বছরের চেয়ে ২৪ হেক্টর বেশি। চলতি বছর ২ লাখ ৬০ হাজার ১৬৫ টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।

সরেজমিনে নগরীর বুধপাড়া, মোহনপুর, পবা, মেহেরচন্ডীর বেশ কিছু এলাকা ঘুরে আমের গুটি ঝরা লক্ষ্য করা গেছে। তবে কিছু কিছু গাছে গুটি শুকিয়ে পাশের আমের সঙ্গে ঝুলে থাকতে দেখা গেছে। এ ছাড়া বেশির ভাগ গাছের আমের গুটি মাটিতে ঝরে পড়ছে। চাষিদের দাবি, ১৫ থেকে ২০ শতাংশ আমের গুটি ঝরেছে।

আরও পড়ুনঃ   আজ আন্তর্জাতিক নারী দিবস

আম চাষি রাকিবুল ইসলাম বলেন, গেল বছর বাগানের ২২টি গাছের মধ্যে ১৫টি গাছে আম এসেছিল। বাকি গাছগুলোতে নতুন পাতা ছিল। এজন্য এ বছর আম ভালো পাওয়ার প্রত্যাশা ছিল। কিন্তু এবছরও বাগানে আশানুরূপ ফল আসেনি। যে-সব গাছে ধরেছে সেখানেও টানা গরমের কারণে গুটি ঝরে পড়ছে।

আম চাষি রোস্তম আলী বলেন, বৃষ্টি না থাকায় আমের কিছু রোগ দেখা দিচ্ছে। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতি করছে আম গাছের এক ধরনের সাদা পোকা। এই পোকাগুলো থাকলে আমের ক্ষতি হচ্ছে। তবে তাপপ্রবাহের কারণে কয়েকদিন থেকে গাছের গোড়ায় পানি দিচ্ছি। কিছু কিছু আমের গুটি গাছেই শুকিয়ে গেছে। তবে বেশির ভাগ শুকিয়ে ঝরে পড়েছে।

তিনি আরও বলেন, এই মুহূর্তে গাছে কীটনাশক স্প্রে করলে আমের গুটির ক্ষতি হবে। ফলে আরও বেশি গুটি ঝরতে পারে। গুটি ঝরা রোধে বৃষ্টি না হওয়া পর্যন্ত সেচের বিকল্প নেই। সেচ দিলে আমের গুটি ঝরা অনেকটাই কমে যাবে।

আরও পড়ুনঃ   আজ মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন

ব্যবসায়ী ইনছান আলী বলেন, বছরে এক মৌসুম আমের ব্যবসা করে আমার সংসার চলে। কিন্তু এবার আমার মাথায় হাত। জানি না সবশেষে কী হবে। তবে এ বছর আমের পরিস্থিতি ভালো না। বৈশাখের অর্ধেক চলে গেল। কিন্তু এখনও বৃষ্টির দেখা নেই। তবে বৃষ্টির আগে ঝড় হলে অনেক আমের গুটি ঝরে যাবে।

এ বিষয়ে রাজশাহী ফল গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শফিকুল ইসলাম বলেন, এ বছর আমের লক্ষ্যমাত্রা অর্জিত হবে না। কারণ গাছে আম নেই বললেই চলে। মুকুল অবস্থায় ২০ মার্চের বৃষ্টিপাতে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে আমের। এখন তাপদাহে আমের গুটি ঝরছে। বৃষ্টিপাত না হলে আমের গুটি ঝরা কমবে না। গুটি ঝরা গাছের গোড়ায় সেচ দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

এ বিষয়ে রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণাগারের সিনিয়র পর্যবেক্ষক এসএম গাউসুজ্জামান বলেন, রাজশাহীতে মৌসুমির সর্বোচ্চ তাপমাত্রা বিরাজ করছে। বাতাসের আর্দ্রতা ১০ শতাংশ। এ ছাড়া সর্বনিম্ন তাপমাত্রা ২২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। তবে এ মাসে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আগামী মে মাসের প্রথম সপ্তাহে রাজশাহীতে হালকা বৃষ্টিপাত হতে পারে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রম খাতের সমস্যা সমাধান ও সম্ভাবনার ক্ষেত্র বাড়াতে টিম ওয়ার্কের প্রত্যয় শ্রমমন্ত্রীর

কুষ্টিয়ার ‘পীর’ শামীম হত্যা মামলার আসামি রাজশাহীতে গ্রফেতার

রাজশাহীতে মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস উদ্‌যাপিত

আরইউজের সভায় বক্তারা অবিলম্বে ন্যায্য বেতনকাঠামো নির্ধারণ ও সকল সাংবাদিকের বেতনভাতা নিশ্চিত করতে হবে

শুভ বুদ্ধপূর্ণিমা আজ

১৪টি উড়োজাহাজ ক্রয়ে বোয়িংয়ের সঙ্গে বিমানের চুক্তি স্বাক্ষর

মহান মে দিবস উপলক্ষে রাজশাহীতে বর্ণাঢ্য র‍্যালি

মহান মে দিবস আজ

ভোজ্যতেলের মূল্য সমন্বয় লিটার প্রতি নতুন দাম ১৯৯ টাকা নির্ধারণ

ডেমরায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কারখানা পরিদর্শন করলেন শ্রমমন্ত্রী ,তদন্ত কমিটি গঠন

১০

নওদাপাড়া কাঁচা বাজার মার্কেটসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

১১

মহান মে দিবস উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী

১২

মহান মে দিবস উপলক্ষে জেলা পরিষদ প্রশাসকের বাণী

১৩

পবায় শিশু সুরক্ষা ও যৌন হয়রানি প্রতিরোধে ব্র্যাকের ‘শিখা’ প্রকল্পের অরিয়েন্টেশন সভা

১৪

তানোরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নারীসহ আহত একাধিক

১৫

গোদাগাড়ীতে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ

১৬

রুয়েটের উপাচার্যের সাথে সাক্ষাত করলেন পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান

১৭

মান্দায় অবৈধভাবে তেল মজুত রাখায় ব্যবসায়ীসহ গ্রেপ্তার ২

১৮

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের মাসিক সভা অনুষ্ঠিত

১৯

শপথ নিলেন চেম্বার পরিচালক আমিনুল ইসলাম : ব্যবসায়ী সমাজের স্বার্থ রক্ষায় কাজ করার অঙ্গীকার

২০

Design & Developed by: BD IT HOST