৩০ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

নিয়ামতপুরে গান বাজানোকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ৫, গ্রেপ্তার ১

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুরে পূজা মন্দিরে সাউন্ড বক্সে গান বাজানোকে কেন্দ্র করে সনাতন সম্প্রদায়ের দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। পুলিশ জানিয়েছে, দুই পক্ষের আগে থেকেই রেষারেষি ছিল।

সোমবার (২৮ সেপ্টেম্বর) রাত ১১ টার দিকে উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের দারাজপুর বারোয়ারী দুর্গা মন্দিরে এ ঘটনা ঘটে। আহতরা নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।

আরও পড়ুনঃ   পুলিশের অভিযানে ৬শ গ্রাম গাঁজা উদ্ধার: গ্রেপ্তার ১

আহতরা হলেন সুপ্রজিৎ (২৮), স্বপন হালদার (৫৫), অর্জুন (৩৫), শয়ন ও অন্তরা।
দারাজপুর বারোয়ারী দুর্গা মন্দিরের সভাপতি সনজিত কুমার জানান, গতকাল রাত ১১ টার দিকে গ্রামের দিজেনের ছেলে কনক ও তাঁর ভাইসহ কয়েকজন সাউন্ড বক্সে গান বাজাচ্ছিল। আমরা কমিটির লোকজন ও গ্রামবাসী তাদের এত রাতে গান বাজাতে নিষেধ করি। এতে করে তাঁদের সঙ্গে বাগবিতণ্ডার সৃষ্টি হয়। একপর্যায়ে বাগবিতণ্ডা হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়। এতে কমিটির লোকজন ও গ্রামবাসীসহ চারজন আহত হয়। তাঁদের পক্ষের একজন আহত হয়েছে বলে শুনেছি।

আরও পড়ুনঃ   নিয়ামতপুরে ফিলিং স্টেশনে তেল নিতে গিয়ে পুলিশ সদস্যকে মারধর, গ্রেপ্তার ১

নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, দু’পক্ষের আগে থেকেই রেষারেষি ছিল। গতকাল রাতে গান বাজানোকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সবাইকে শান্ত থাকতে বলা হয়েছে। এঘটনায় থানায় মামলা হয়েছে। একজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীরতে র‌্যাবের অভিযানে ৪১ বোতল ফেন্সিডিল উদ্ধার

তানোরে তিন কেন্দ্রে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, বসছে ১০৬৯ শিক্ষার্থী

পুঠিয়ায় তেল নেওয়া নিয়ে বিশৃঙ্খলা করায়, ছাত্রদল নেতা দিলেন মুসলেকা

শিক্ষা মানুষকে আলোকিত করে: জেলা পরিষদের প্রশাসক

বাড়তে পারে জ্বালানি তেলের দাম

আরএমপির ১১ পুলিশ কর্মকর্তাকে বদলি

হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষ্যে বিভাগীয় অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

তানোর পৌরসভা দাখিল মাদ্রাসায় বিদায় ও নবীন বরণ অনুষ্ঠিত

শিশু আদিব হত্যার বিচার ও খুনিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

নিয়ামতপুরে দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান মেলার উদ্বোধন

১০

গোদাগাড়ীর ঘাটে ডিজেল সংকটে নৌকা চলাচল বন্ধের পথে

১১

বাংলাদেশ গড়তে হলে শিক্ষার বিকল্প নেই: জেলা পরিষদের প্রশাসক

১২

নগরীতে অটোরিক্সা ছিনতাইকালে গ্রেপ্তার ২

১৩

নিয়ামতপুরে ফিলিং স্টেশনে তেল নিতে গিয়ে পুলিশ সদস্যকে মারধর, গ্রেপ্তার ১

১৪

রাসিক প্রশাসকের সাথে বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংগঠনের প্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎ

১৫

দৈনিক সোনার দেশ পত্রিকা অফিসে আগুন

১৬

হাম-রুবেলা ক্যাম্পেইন কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নে রাসিকের এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

১৭

নগরীতে ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে : রাসিক প্রশাসক

১৮

৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার-সংসদে প্রধানমন্ত্রী

১৯

পুঠিয়ায় বর্ণিল আয়োজনে নববর্ষ উদযাপন, শোভাযাত্রায় জনসম্পৃক্ততা চোখে পড়ার মতো

২০

Design & Developed by: BD IT HOST