২৬ এপ্রিল ২০২৪
অনলাইন সংস্করণ

‘সর্বকালের সেরা ফুটবলার মেসি’

অনলাইন ডেস্ক : খেলার ধরনে লিওনেল মেসির সঙ্গে কিছুটা মিল আছে জামাল মুসিয়ালার। জার্মানীর এই তরুণ এখনও আছেন ক্যারিয়ারের শুরুর দিকে। তবে হাঁটছেন মেসির পথ ধরেই। নিজের সবচেয়ে পছন্দের ফুটবলার বলে কথা। মুসিয়ালা জানালেন, মেসিকে দেখেি নাকি ফুটবলকে ভালোবাসার শুরু তার। তাই সর্বকালের সেরাও মানেন এই আর্জেন্টাইনকে।

সময়ের অন্যতম সেরা দুই ফুটবলার মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো। এতে সবাই একমত। তবে দ্বন্দ্ব হয় কে সেরা তা নিয়ে! এই প্রশ্নের উত্তর গত দেড় দশক ধরে দিয়ে আসছেন সাবেক ও বর্তমান ফুটবলাররা।

আরও পড়ুনঃ   তাজুলের নিয়োগ বাতিল, ট্রাইব্যুনালের নতুন চিফ প্রসিকিউটর আমিনুল

সম্প্রতি বায়ার্ন টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে মেসিকে সেরা বলেছেন মুসিয়ালা। বায়ার্নের এই ফুটবলার বলেন, ‘দুজনই ভালো ফুটবলার, তবে আমার চোখে সবসময়ই মেসি সর্বকালের সেরা ফুটবলার।’

জার্মান দলেও মুসিয়ালা এখন নিয়মিত। পরেন ‘আইকনিক’ ১০ নম্বর জার্সি। যা আবার লিওনেল মেসিরও জার্সি নম্বর। যাকে দেখে বড় হওয়া তার জার্সি নম্বর গায়ে জড়ানোকে স্বপ্ন পূরণ বলছেন এই ২১ বছর বয়সী ফুটবলার।

আরও পড়ুনঃ   বাউবি রাজশাহী আঞ্চলিক কেন্দ্রে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

তিনি বলেন, ‘ছোট থেকেই ১০ নম্বর জার্সি পরাটা ছিল স্বপ্নের মতো। তখনই দেখেছি মেসির মতো বড় ফুটবলাররা এই নম্বরটাই পরে। তবে আমি মাঠে কখনোই এগুলো মাথায় আসতে দেই না। এগুলো বাড়তি চাপ তৈরি করে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের চাহিদা মিটিয়ে মাংস রপ্তানির উদ্যোগ নেওয়া হবে : প্রতিমন্ত্রী টুকু

১

ইরফান-সাদিয়ার ‘বিবাহ বিভ্রাট’ দেখে যা বলছে দর্শক

২

সৌদির বিমান হামলায় ইয়েমেনে ১১ জন নিহত

৩

ইসরায়েলের হত্যাচেষ্টা থেকে বেঁচে গেলেন হামাস প্রধানের ছেলে

৪

ঋত্বিক ঘটকের পৈতৃক বসতভিটা সংরক্ষণে উদ্যোগ নেওয়ার আশ্বাস ভূমিমন্ত্রীর

৫

নগরীতে মাদক সেবনের অপরাধে ১ ব্যক্তির দণ্ড

৬

রাজশাহীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

৭

নারী নির্যাতন প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

৮

বাঘা উপজেলা ও পৌর জামায়াতের নতুন কমিটি গঠিত

৯

নগরীতে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ১

১০

নগরীতে সোলার বিদ্যুৎ স্থাপনে নেসকো রাসিকের মতবিনিময়

১১

বাঘায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৬

১২

রাজশাহী খ্রীষ্টিয়ান মিশন হাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপন

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

১৪

নগরীতে পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ১১

১৫

পাবনার শীর্ষ সন্ত্রাসী আরিফ রাজশাহীতে গ্রেপ্তার

১৬

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নবম চালান

১৭

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকাসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন

১৮

সরকার কাউকে বিনা চিকিৎসায় মরতে দেবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৯

নাচোলে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬-এর উদ্বোধন

২০

Design & Developed by: BD IT HOST