২৮ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

তারেক রহমানের ৩১ দফা নিয়ে ২দিনের মতো লিফলেট বিতরণ করলেন আলহাজ্ব মো: আমিনুল ইসলাম

নাচোল প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রদত্ত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে ফতেপুর ইউনিয়নের বিভিন্ন এলাকার মানুষের দ্বারে দ্বারে ঘুরছেন আলহাজ্ব মো আমিনুল ইসলাম (চাঁপাইনবাবগঞ্জ ২ আসনের সাবেক সংসদ সদস্য ও সহ সম্পাদক,শিল্প বাণিজ্য বিষায়ক জাতীয় নির্বাহী কমিটি,বিএনপি)।

রবিবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে এই কর্মসূচি অংশ হিসেবে নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের মির্জাপুর, খোলসি, মল্লিকপুর, শানপুর মাধবপুর সহ বিভিন্ন এলাকায় প্রচার সভায় অংশ নেন তিনি। এ সময় তিনি হাজার হাজার নারী-পুরুষের হাতে ৩১ দফার লিফলেট তুলে দেওয়ার পাশাপাশি ৩১ দফার মূল বার্তাগুলো ব্যাখা করে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন তিনি।

আরও পড়ুনঃ   ‘সন্দেহ হচ্ছে, আদৌ সরকার নির্বাচন দিতে আন্তরিক কি না’

বিএনপির স্থানীয় নেতাকর্মীরা জানান আলহাজ্ব আমিনুল ইসলাম অতীতে বিএনপির বিভিন্ন আন্দোলন সংগ্রামে রাজপথে ভূমিকা রাখেন এবং বিএনপির নেতাকর্মীদের উপর বিভিন্ন মামলা থেকে নিজ খরচে জামিন করে নিয়ে আসেন।
তিনি গত ২০১৮ইং ৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে বিপুল ভোটে জয় যুক্ত হয়েছিলেন।

৩১ দফা প্রচারের সময় তার সাথে উপস্থিত ছিলেন নাচোল পৌর বিএনপির সাবেক সভাপতি মোসাদ্দেকুর রহমান, নাচোল পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো দুরুল হোদা, নাচোল উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোহা নুর কামাল, বিএনপি নেতা ও নাচোল কসবা ইউনিয়ন চেয়ারম্যান জাকারিয়া আল মেহেরাব,নাচোল নেজামপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তোসলিম উদ্দিন, নাচোল উপজেলা যুবদলের সভাপতি আশিক মাহমুদ, নাচোল উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহা আজিম উদ্দিন, পৌর যুবদলের সাংগঠনিক সম্পাদক মোহা শরিফুল ইসলাম, নাচোল ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মাসুম সাব্বির, সাবেক ছাত্র নেতা মো মজিদুল হক, রিয়াদ সহ বিনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদ্মা সেতুতে যান চলাচল বিঘ্নিত, যানবাহনের দীর্ঘ সারি

১

চাঁপাইনবাবগঞ্জে ৬.৩ কেজি হেরোইন উদ্ধার

২

পদ্মা ব্যারেজ নির্মাণে দ্রুত পদক্ষেপ চান বিশেষজ্ঞরা

৩

ভূমি ব্যবস্থাপনায় জটিলতা দূর করতে অটোমেশনের ওপর গুরুত্ব দিলেন ভূমিমন্ত্রী

৪

তানোরে আ.লীগের নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

৫

রাসিক সচিবের ব্যক্তিগত সহকারীর পিতার জানাযা নামাজ অনুষ্ঠিত

৬

নওগাঁর মান্দায় অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

৭

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিকল্প অর্থায়ন ও প্রাতিষ্ঠানিক সংস্কারের মাধ্যমে অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে : অর্থমন্ত্রী

৮

আহত বিজিবি সদস্যদের দেখতে বিজিবি হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

৯

প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ : ভূমিমন্ত্রী মিনু

১০

রাজশাহীতে আজহারীর তাফসির মাহফিলে লাখো মানুষের সমাগম

১১

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩

১২

রাজশাহীতে আজহারীর মাহফিলে আসা ৬৫ নারী পকেটমার আটক

১৩

আফগানিস্তানের বাল্খ প্রদেশে নারীদের নাম লেখা ও উচ্চারণে নিষেধাজ্ঞা

১৪

হুথিদের ছোড়া ক্রুজ মিসাইল প্রতিহত করল সৌদি

১৫

আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

বস্তুনিষ্ঠ আর্থিক প্রতিবেদন তৈরিতে হিসাব পেশাজীবীদের অযাচিত চাপ প্রতিরোধের আহ্বান রাষ্ট্রপতির

১৭

শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

১৮

দেশের চাহিদা মিটিয়ে মাংস রপ্তানির উদ্যোগ নেওয়া হবে : প্রতিমন্ত্রী টুকু

১৯

ইরফান-সাদিয়ার ‘বিবাহ বিভ্রাট’ দেখে যা বলছে দর্শক

২০

Design & Developed by: BD IT HOST