২৩ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

এক নারীকে স্ত্রী দাবি করলেন দুই পুরুষ, দুইজনই কারাগারে

যশোর প্রতিনিধি : এক নারীকে স্ত্রী বলে দাবি করেছেন দুই পুরুষ। এ নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। পরে পুলিশ দুজনকেই আটক করে কারাগারে পাঠিয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে যশোর শহরের চারখাম্বার মোড় এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় জেলাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

আটককৃতরা হলেন- ফরিদপুর সদর উপজেলার ভাটি কানাইপুর গ্রামের মৃত নরেন্দ্র নাথ অধিকারীর ছেলে বিকাশ অধিকারী এবং একই উপজেলার শোভারামপুর গ্রামের মৃত অবনি মোহন কুন্ডুর ছেলে পলাশ কুমার কুন্ডু।

বিকাশ অধিকারী জানান, প্রায় আড়াই যুগ পূর্বে একই গ্রামের মৃত কানাই লাল দত্তের মেয়ে সীমা অধিকারীকে সনাতন ধর্মীয় রীতি অনুযায়ী তিনি বিয়ে করেন। দাম্পত্য জীবনে এক ছেলে ও এক মেয়ের জন্ম হয়। সুখেই সংসার জীবন পার করছিলেন তারা। এরই মধ্যে অসুস্থ সীমা অধিকারী চিকিৎসার জন্য ভারতে গিয়েছিলেন। মঙ্গলবার সেখান থেকে ফিরে বেনাপোল বন্দর হয়ে যশোর শহরের চারখাম্বার মোড়ের একটি অভিজাত আবাসিক হোটেলে পলাশ কুন্ডুর সাথে সীমা অধিকারী অবস্থান করছিলেন। গোপনে বিষয়টি জানতে পেরে বিকাশ অধিকারী যশোরে চলে আসেন। এসেই সেখানে তার স্ত্রী সীমা অধিকারীকে পলাশের সাথে ওই আবাসিক হোটেলে পেয়ে যান। এ সময় পলাশও সীমাকে স্ত্রী দাবি করছিলেন। এই নিয়ে বাকবিতণ্ডা একপর্যায়ে স্থানীয় লোকজন জড়ো হয়। এ সময় কেউ না কেউ জাতীয় সেবা ৯৯৯ নম্বরে কল দেন। খবর পেয়ে পুলিশ তাদের তিনজনকে আটক করে থানায় নিয়ে যায়।

আরও পড়ুনঃ   আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস পালনে আরএমপি’র বর্ণাঢ্য আয়োজন

অপরদিকে পলাশ কুমার কুন্ডু জানিয়েছেন, তিন বছর ধরে সীমার সাথে তার প্রেমের সম্পর্ক চলে আসছিল। সে কারণে সীমা তার প্রথম স্বামী বিকাশ অধিকারীকে তালাক দিয়েছেন। পাশাপাশি পলাশের সাথে তার কালী বাড়িতে গিয়ে শাখা সিঁদুর পরে বিয়ে হয়েছে।

আরও পড়ুনঃ   জুনিয়র সাকিব খানের পুরুষাঙ্গ কেটে আটক স্ত্রী

অপরদিকে কোতোয়ালি থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) নাসির উদ্দিন বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বর থেকে কল পেয়ে চারখাম্বার মোড় থেকে বিকাশ ও পলাশকে হেফাজতে নিই। কারণ তারা দুজনেই সীমা নামের এক নারীকে স্ত্রী দাবি করে আসছিলেন। আর এ নিয়ে তাদের দুজনের মধ্যে বাকবিতণ্ডা এমনকি মারামারির মতো ঘটনা ঘটতে যাচ্ছিল। এতে আইনশৃঙ্খলার চরম অবনতি হবে বলে দুজনকে হেফাজতে নিয়ে সন্দেহমূলক ১৫১ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে যশোর কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান বলেছেন, এক নারীকে দুই পুরুষ স্ত্রী দাবি করায় উভয়ের মধ্যে মারামারির ঘটনা ঘটতে যাচ্ছিল। ফলে দুজনকে আটক করে কারাগারে পাঠানো হয়েছে। ওই নারী কার স্ত্রী সেটা যাচাই-বাছাই করে তারপর ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীতে পথহারা দুই মাদ্রাসা ছাত্র উদ্ধার; পরিবারের নিকট হস্তান্তর

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

রাসিকের স্বাস্থ্যকর্মীদের মাঝে রেড ক্রিসেন্টের ব্যাগ বিতরণ

নিয়ামতপুরে ঘাসফুল এনজিওর বৃক্ষরোপণ ও বিতরণ

বানেশ্বরে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই ভাই নিহত আহত ২

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে ইউরোপিয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

রুয়েটে ফায়ার সেফটি এডুকেশন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২

রুয়েটের সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

জেলা পরিষদ প্রশাসককে কমেলা হক ডিগ্রি কলেজের ফুলেল শুভেচ্ছা

১০

রাজশাহী কোর্ট একাডেমিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

১১

নগরীতে পৈতৃক সম্পত্তির বিরোধে হত্যাচেষ্টার অভিযোগ, হাসপাতালে আহত বয়েজ উদ্দিন

১২

বিশ্ব তামাকমুক্ত দিবসের দাবি : ধূমপায়ীদের চাকুরিতে অযোগ্য বিবেচনার

১৩

সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৪

মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী

১৫

বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক মেসির, আর্জেন্টিনার উড়ন্ত সূচনা

১৬

আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচে জিতবে কে? কী বলছে সুপার কম্পিউটার?

১৭

মন চাইলেই বৈশ্বিক জ্বালানি পথ বন্ধ করতে পারে ইরান

১৮

সুইস বিলাসবহুল বুর্গেনস্টক রিসোর্টে সই হচ্ছে ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

১৯

রাজশাহীর কালাই রুটি খেয়ে মার্কিন রাষ্ট্রদূতের প্রশংসা

২০

Design & Developed by: BD IT HOST