১৭ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

সুইডেনে সাইবার হামলা : ১৫ লাখ মানুষের ব্যক্তিগত তথ্য বেহাত

অনলাইন ডেস্ক : ইউরোপের স্ক্যান্ডিনেভিয়া অঞ্চলের দেশ সুইডেনের একটি আইটি সিস্টেম প্রোভাইডার সংস্থার ওয়েবসাইটে সাইবার হামলা হয়েছে। এতে দেশটির অন্তত ১৫ লাখ নাগরিকের ব্যক্তিগত তথ্য বেহাত হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে এএফপি।

যে আইটি সিস্টেম প্রোভাইডার সংস্থার ওয়েবসাইটে হামলা হয়েছে, সেটির নাম মিলিজোডেটা। এটি সুইজারল্যান্ডের সবচেয়ে বড় আইটি সিস্টেম প্রোভাইডার সংস্থা। গত ২৩ এবং ২৪ আগস্ট হয়েছে এই হামলা। সুইডেনের আইন ও বিচার বিষয়ক মন্ত্রণালয় ইতোমধ্যে এ ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে।

সুইডেনের জনসংখ্যা ১ কোটি ৬০ লাখ। মোট জনসংখ্যার শতকরা হিসেবে ১৫ শতাংশ মানুষের ব্যক্তিগত তথ্য চুরি হয়েছে এ হামালায়। এর পাশাপাশি দেশটির ১৬৪টি পৌরসভা ও সিটি কর্পোরেশন, ৪টি প্রাদেশিক সরকার এবং অনেক বেসারকারি কোম্পানির তথ্যও খোয়া গেছে।

আরও পড়ুনঃ   গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৭০ শতাংশই নারী-শিশু : জাতিসংঘ

সুইডেনের আইন ও বিচার মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটির প্রধান স্যান্ড্রা হেলগাদোত্তির, “আমরা সবচেয়ে গুরুত্ব দিচ্ছি ১৫ লাখ মানুষের ব্যক্তিগত তথ্য বেহাত হওয়ার ব্যাপারটিকে। এ পর্যন্ত তদন্তে আমরা নিশ্চিত হয়েছি যে এই হামলা দেশীয় কোনো হ্যাকার বা হ্যাকার গ্রুপ ঘটিয়েছে। বিদেশি কোনো হ্যাকার বা হ্যাকারগ্রুপের সংশ্লিষ্টতা আমরা এখনও পাইনি।”

এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। সুইডেনের সংবাদমাধ্যমগুলোর বরাতে জানা গেছে, সরকারের কাছে একটি ‘প্রস্তাব’ দিয়েছে হ্যাকাররা। তারা বলেছে, যদি ১ দশমিক ৫ বিটকয়েন বা ১৭ লাখ ডলার তাদের প্রদান করা হয়— তাহলে চুরি করা কোনো তথ্য ফাঁস বা বিক্রি করবে না তারা।

আরও পড়ুনঃ   বাংলাদেশ-পাকিস্তান সম্পর্কে নতুন মাত্রা, নিবিড় পর্যবেক্ষণে ভারত

যদি অর্থ প্রদান করা না হয়, তাহলে আগামী সপ্তাহের মধ্যে এসব তথ্য ডার্কনেট বা ডার্কওয়েভে ছেড়ে দেওয়ার হুমকিও দিয়েছে হ্যাকাররা।

সাইবার হামলা হওয়ার পর থেকে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত সুইডেনের বিভিন্ন থানায় ৩ শতাধিক ক্ষতিগ্রস্ত ব্যক্তি অভিযোগ জানিয়েছেন বলে প্রতিবেদনে বলেছে এএফপি।-সূত্র : এএফপি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST