১৫ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

নতুন কুঁড়ি প্রতিযোগিতার সফল বাস্তবায়নে বিভাগীয় পর্যায়ে অংশীজনদের সমন্বয় সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকালে বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে বিটিভির নতুন কুঁড়ি প্রতিযোগিতার সফল বাস্তবায়নে রাজশাহী বিভাগীয় পর্যায়ে অংশীজনদের সমন্বয়ে সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ।

সভায় জানানো হয়, নতুন কুঁড়ি প্রতিযোগিতার প্রথম পর্যায়ে যে ১৯টি আঞ্চলিক বাছাই অনুষ্ঠিত হবে তার ২টি হবে রাজশাহী বিভাগে। রাজশাহী জেলা শিল্পকলা একাডেমি হচ্ছে রাজশাহী-১ অঞ্চলের ভেন্যু যেখানে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর ও পাবনা জেলার প্রতিযোগীরা প্রাথমিক বাছাইয়ে অংশগ্রহণ করবে। অন্যদিকে রাজশাহী-২ অঞ্চলের ভেন্যু বগুড়া জেলা শিল্পকলা একাডেমি। সেখানে বগুড়া, সিরাজগঞ্জ, নওগাঁ ও জয়পুরহাট জেলার প্রতিযোগীরা প্রাথমিক বাছাইয়ে অংশ নেবে। এ দুই ভেন্যুর বিজয়ীরা পরে বিভাগীয় বাছাইয়ের মধ্যদিয়ে চূড়ান্ত প্রতিযোগিতার জন্য মনোনীত হবে। বিভাগীয় বাছাই অনুষ্ঠিত হবে রাজশাহী জেলা শিল্পকলা একাডেমিতে।

আরও পড়ুনঃ   যুক্তরাষ্ট্রের কাছ থেকে মানবাধিকারের সবক নিতে হয়, এটা দুর্ভাগ্যের

বিটিভির রাজশাহী উপকেন্দ্র প্রধান সভাকে জানান, রাজশাহী-১ অঞ্চলের ভেন্যুর জন্য ১৫ শতাধিক এবং রাজশাহী-২ অঞ্চলের ভেন্যুর জন্য ১২ শতাধিক প্রতিযোগী নিবন্ধন সম্পন্ন করেছে। আঞ্চলিক বাছাই দ্রুততম সময়ের মধ্যে শুরু হবে।

আরও পড়ুনঃ   বিমান দুর্ঘটনায় আহতদের দেখতে ঢাকা মেডিকেলের বার্ন ইনস্টিটিউটে ৫ উপদেষ্টা

সভাপতির বক্তব্যে এ প্রতিযোগিতা সফল করতে প্রয়োজনীয় সকল সহযোগিতার আশ্বাস দিয়ে খোন্দকার আজিম আহমেদ সংশ্লিষ্টদের নিজ নিজ দায়িত্ব সুষ্ঠুভাবে পালনের অনুরোধ জানান।

সভায় রাজশাহী বিভাগের ৮ জেলার জেলা প্রশাসকের প্রতিনিধি, রাজশাহীতে অবস্থিত তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দপ্তর-সংস্থার প্রধান, শিক্ষা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড সংশ্লিষ্ট দপ্তরের প্রধান এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী

ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে শক্তিশালী হচ্ছে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর : বাণিজ্যমন্ত্রী

নরওয়ের সাথে স্থানীয় সরকারে কারিগরি সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর

পাহাড়ি অঞ্চলের সামগ্রিক অগ্রগতি প্রধানমন্ত্রী নিজে তদারকি করছেন : পার্বত্যমন্ত্রী

সৌদির এফ-১৫ যুদ্ধবিমানের ধ্বংসাবশেষের ভিডিও প্রকাশ হুথিদের

মানিকছড়ি ও লক্ষ্মীছড়ি বিদ্যুৎ অফিসে অনিয়মের পাহাড়: চরম ভোগান্তিতে সাধারণ গ্রাহক

জমি উদ্ধারসহ ৬ দফা দাবিতে কলমাকান্দায় শিক্ষার্থীদের ইউএনও কার্যালয় ঘেরাও

ব্রিটিশ হাইকমিশনারের আমন্ত্রণে নৈশভোজে রাসিক প্রশাসক

বাঘায় স্বামীর হাঁসুয়ার কোপে স্ত্রী খুনের অভিযোগ

রাজশাহীতে বিভাগীয় শিশুশ্রম কল্যাণ পরিষদের ২১তম সভা অনুষ্ঠিত

১০

রাষ্ট্রপতির সাথে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

১১

বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলেন রাসিক প্রশাসক রিটন

১২

গোদাগাড়ীতে উপজেলা প্রশাসন ও রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় সভা

১৩

বিএসটিআই’র অনুমোদনহীন খাবার পানি উৎপাদনকারীকে জরিমানা

১৪

পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন UH&FPO ডা. হাসান আলী মোল্লাকে ফুলেল শুভেচ্ছা

১৫

তাপপ্রবাহ মোকাবিলায় টেকসই শীতলীকরণ ব্যবস্থার তাগিদ

১৬

চারঘাটে মাছের পোনা অবমুক্ত করলেন এমপি আবু সাইদ চাঁদ

১৭

ডেঙ্গু প্রতিরোধে চারঘাটে পরিচ্ছন্নতা অভিযান ও গণসচেতনতা কর্মসূচি

১৮

অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

১৯

গোমস্তাপুরে এক কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১

২০

Design & Developed by: BD IT HOST