১৪ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

সৌদি আরবের ওপর দিয়ে মিসাইল পাঠিয়ে কাতারে হামলা চালায় ইসরায়েল

অনলাইন ডেস্ক : কাতারের রাজধানী দোহায় সম্প্রতি হামলা চালিয়েছে ইসরায়েল। চাঞ্চল্যকর এই হামলায় প্রাণহানির ঘটনা ঘটে এবং হামলার সময় সৌদি আরবের ওপর দিয়ে দোহায় মিসাইল নিক্ষেপ করেছিল ইসরায়েল।

তবে ইসরায়েলি যুদ্ধবিমানগুলো পার্শ্ববর্তী কোনও আরব দেশের আকাশসীমায় প্রবেশ করেনি। মার্কিন সংবাদমাধ্যমের বরাত দিয়ে শনিবার (১৩ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট।

সংবাদমাধ্যমটি বলছে, ইসরায়েলি বাহিনী লোহিত সাগর থেকে পাঠানো যুদ্ধবিমান ব্যবহার করে কাতারের দোহায় অবস্থানরত হামাস নেতাদের লক্ষ্য করে হামলা চালিয়েছে বলে মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে। গত শুক্রবার প্রকাশিত ওই প্রতিবেদনে কয়েকজন মার্কিন কর্মকর্তার বরাত দেওয়া হয়।

প্রতিবেদনে বলা হয়, লোহিত সাগরের আকাশসীমায় ইসরায়েলি বিমানবাহিনী (আইএএফ) আটটি এফ-১৫ এবং চারটি এফ-৩৫ যুদ্ধবিমান মোতায়েন করেছিল। তবে কোনও ইসরায়েলি বিমান পার্শ্ববর্তী কোনও আরব দেশের আকাশসীমায় প্রবেশ করেনি।

আরও পড়ুনঃ   নারীকে মারধর,পাপুয়া নিউ গিনির পেট্রোলিয়াম মন্ত্রী গ্রেপ্তার

ওয়াল স্ট্রিট জার্নালের পাঠানো এক সাংবাদিক হামলার শিকার দোহার ভবনটি ঘুরে দেখেছেন এবং জানিয়েছেন, ভবনের মধ্যবর্তী তলা ও নিচতলার ডানদিকের অংশ প্রায় ধ্বংস হয়ে গেছে।

মিসাইল মহাকাশে নিক্ষেপ?
প্রতিবেদনে আরও বলা হয়, কাতার আরব উপদ্বীপের অন্য পাশে থাকায় ইসরায়েল দোহায় আঘাত হানতে দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করে। মার্কিন কর্মকর্তারা ওয়াল স্ট্রিট জার্নালকে জানান, ইসরায়েলি যুদ্ধবিমান সৌদি আরবের ওপর দিয়ে এই মিসাইল মহাকাশে পাঠায় এবং তা দোহায় গিয়ে আঘাত হানে।

তারা বলেন, মহাকাশ-ভিত্তিক মার্কিন সেন্সর মিসাইল উৎক্ষেপণের তাপ ও গতিপথ শনাক্ত করে নিশ্চিত হয় যে এর লক্ষ্যবস্তু ছিল দোহা। এভাবে মহাকাশ দিয়ে মিসাইল পাঠানোর উদ্দেশ্য ছিল সৌদি আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ এড়ানো।

কাতারে হামলার পরপরই রিয়াদ এই হামলার নিন্দা জানিয়েছে, তবে নিজেদের আকাশসীমার ওপর দিয়ে মিসাইল নিক্ষেপের প্রসঙ্গ উল্লেখ করেনি সৌদি আরব। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, “ইসরায়েলের অপরাধমূলক আগ্রাসন অব্যাহত রাখা আন্তর্জাতিক আইন ও সব ধরনের আন্তর্জাতিক মানদণ্ডের নগ্ন লঙ্ঘন।”

আরও পড়ুনঃ   যে কারণে কখনও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে পারবেন না মামদানি

প্রতিবেদনে মার্কিন কর্মকর্তারা জানান, কাতারে হামলার বিষয়ে ট্রাম্প প্রশাসনকে শেষ মুহূর্ত পর্যন্ত অন্ধকারে রাখা হয়েছিল। হামলার কয়েক মিনিট আগে ইসরায়েলি সেনারা মার্কিন সেনাবাহিনীকে এই বিষয়ে জানায়। এক মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা বলেন, “সেসময় এই হামলা প্রত্যাহার বা থামানোর কোনও উপায় তখন আর ছিল না।”

এদিকে হামাস শুক্রবার দাবি করে, হামলায় তাদের ভারপ্রাপ্ত নেতা খলিল আল-হাইয়া বেঁচে গেছেন। এর আগের দিন একজন ইসরায়েলি কর্মকর্তা জেরুজালেম পোস্ট-কে জানান, এই হামলায় কোনও শীর্ষ হামাস নেতা নিহত না হওয়ায় উদ্বেগ বেড়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

১

নগরীতে কুখ্যাত মাদক ব্যবসায়ী সেলিমসহ গ্রেপ্তার ৩

২

নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২

৩

রাজশাহীতে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

৪

বড়াইগ্রামে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক প্রেস কনফারেন্স

৫

পুঠিয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহবিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

৬

রুয়েটের স্থাপত্য বিভাগের শিক্ষার্থীদের দুটি পুরস্কার অর্জন

৭

সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ঘেরাও, ফটকে তালা

৮

মালিহা পারভেজ রিদির সাফল্য, অর্জন করলেন বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি

৯

কন্যা শিশুদের সুরক্ষা ও শিক্ষা নিশ্চিত ছাড়া উন্নত জাতি গঠন সম্ভব নয় : জেলা প্রশাসক

১০

সিনেমা হলের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার : তথ্যপ্রতিমন্ত্রী

১১

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ এর আর্থিক অনুদান প্রদান

১২

ফরিদপুরে প্রবাসী স্ত্রীকে নির্যাতন, চুল কেটে পাঠানো হলো বাবার বাড়ি

১৩

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

১৪

দুষ্কৃতিকারীদের কোনো দল নেই : রাজশাহীতে ভূমিমন্ত্রী

১৫

দখলমুক্ত ফুটপাত, নাগরিকদের স্বস্তি

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

১৭

সুবিধাবঞ্চিত শিশুদেরকে শিশু একাডেমির কার্যক্রমের আওতায় আনা হবে : ডা.জাহিদ

১৮

জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান : স্থানীয় সরকারমন্ত্রী

১৯

ইন্দোনেশিয়ার সাথে বাণিজ্য ১০ বিলিয়ন ডলারের বেশি বাড়াতে চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST