১১ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

বাগমারায় কৃষকদল নেতা লাঞ্ছিতের প্রতিবাদে সংবাদ সম্মেলন

হেলাল উদ্দীন, বাগমারা : রাজশাহীর বাগমারায় জাতীয়তাবাদী কৃষকদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও উপজেলা চালকল মালিক কমিটির সভাপতি মনিরুজ্জামান চঞ্চলকে শারীরিক নির্যাতনের প্রতিবাদ জানিয়ে উপজেলা কৃষকদল কর্তৃক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এ সময় তারা ঘটনার সঙ্গে জড়িত সন্দেহভাজনদের শাস্তি এবং অপপ্রচার বন্ধের দাবি জানিয়েছে।

বৃহস্পতিবার বিকেল ৪টায় বাগমারা প্রেসক্লাবে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে কৃষকদলের নেতাকর্মীরা জানান, গত ৭ সেপ্টেম্বর উপজেলার ভবানীগঞ্জ সরকারি খাদ্য গোডাউনে নিম্নমানের চালের সন্ধান পাওয়ার পর সেখানকার চাল পরীক্ষা-নিরীক্ষায় সরকারি কর্মকর্তাদের উপস্থিতি ঘটে। এ ঘটনায় চালকল মালিকদের দায়ী করে একটি মহল থেকে অপপ্রচার শুরু হয়। এরপর মনিরুজ্জামান চঞ্চল গোডাউন পরিদর্শনে যান, যেখানে ভবানীগঞ্জ পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মালেকের উপস্থিতিতে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ডিএম শাহীন এবং জাতীয়তাবাদী তাঁতীদলের আহ্বায়ক মামুনুর রশীদ মামুন তাকে পরিকল্পিতভাবে লাঞ্ছিত করেন।

আরও পড়ুনঃ   রাজশাহী মহানগর বিএনপির নেতৃত্বে সভাপতি মামুন, সাধারণ সম্পাদক রিটন

সংবাদ সম্মেলনে মনিরুজ্জামান চঞ্চল লিখিত বক্তব্যে বলেন, “এই ঘটনা কেবল আমার ব্যক্তিগত নির্যাতন নয়, বরং চালকল শিল্পের মালিকদের বিরুদ্ধে একটি ষড়যন্ত্রের অংশ। আমরা এর প্রতিবাদে দলীয় স্তর থেকে প্রশাসনের কাছে বিচার দাবি করছি।” তিনি আরও জানান, লাঞ্ছনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর ছড়িয়ে পড়ায় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। গত ৯ সেপ্টেম্বর বিএনপি, স্বেচ্ছাসেবক দল ও তাঁতীদলের পক্ষ থেকে একটি সংবাদ সম্মেলন করে অভিযোগ অস্বীকার করা হয়েছে, যদিও তারা ধাক্কাধাক্কির ঘটনা স্বীকার করেছে।

উল্লেখ্য, মামুনুর রশীদ মামুন ও ডিএম শাহীন শারীরিক নির্যাতনের অভিযোগ অস্বীকার করেছেন। তারা দাবি করেছেন, ঘটনাটি ছিল সাধারণ তর্কাতর্কির মধ্যে সীমাবদ্ধ।

মনিরুজ্জামান চঞ্চল ছাড়াও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, মাষ্টার জিল্লুর রহমান ও সান্টু মোল্লাহ যুগ্ম আহবায়ক উপজেলা কৃষক দল, দ্বীপপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি সেকেন্দার আলী, ঝিকরা ইউনিয়ন কৃষক দলের সভাপতি জাহাঙ্গীর আলম, যোগীপাড়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি মোজাফফর আলী, গনিপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি আফজাল হোসেন, মাড়িয়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি দিপু মেম্বার, যোগীপাড়া ইউনিয়ন কৃষক দলের সাধারন সম্পাদক আলম সাহেব প্রমুখ।

আরও পড়ুনঃ   নিম্ন আদালতে তারেক-জুবাইদার বিচার নিরপেক্ষ হয়নি: হাইকোর্ট

বক্তারা তদন্তের মাধ্যমে জড়িতদের চিহ্নিত করে শাস্তি এবং অপপ্রচার বন্ধের দাবি জানিয়ে বলেন, “এমন ঘটনা কৃষক সম্প্রদায়ের মর্যাদাকে আঘাত করে। আমরা বিএনপি, স্বেচ্ছাসেবক দল, তাঁতীদলের শীর্ষ নেতাদের কাছেও বিচার দাবি করছি।”

এ সময় কৃষকদলের নেতারা জানান, ঘটনার পর থেকে এলাকায় উভয় পক্ষের মধ্যে চাপা উত্তেজনা বিরাজ করছে। তারা আশা প্রকাশ করেন, প্রশাসন দ্রুত পদক্ষেপ নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে উদ্‌যাপিত হলো দুর্গাপূজা : স্বরাষ্ট্রমন্ত্রী

১

দীর্ঘমেয়াদে খাদ্যশস্য সংরক্ষণে যুক্তরাষ্ট্রের কারিগরি সহায়তা চাইলেন খাদ্যমন্ত্রী

২

পল্লী সঞ্চয় ব্যাংকের ৬০ কোটি টাকার লভ্যাংশের চেক সরকারি কোষাগারে হস্তান্তর

৩

নিরাপদ খাদ্য নিশ্চিত করতে কীটনাশক নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা নেওয়া হবে : কৃষিমন্ত্রী

৪

তৃণমূলের প্রতিভাবান খেলোয়াড় তুলে আনতেই ‘নতুন কুঁড়ি’র আয়োজন : ক্রীড়া প্রতিমন্ত্রী

৫

জাইমা রহমানের জন্মদিন বগুড়ায় ৫৪৮ ছাত্রী পেল সাইকেল

৬

আগামী বছরের শুরুতেই পদ্মা ব্যারেজের উদ্বোধন : পানিসম্পদমন্ত্রী

৭

ওয়ার্কার্স পার্টির নেতা দেবাশিষ প্রামাণিক দেবু মারা গেছেন

৮

‘স্নাইপার’ মন্তব্যে আবু বকরের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ে চিঠি

৯

শিবগঞ্জ থেকে ঢাকাগামী বাস হতে ১০০ বোতল এস্কাফসহ গ্রেফতার ২

১০

বাগমারায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রাম পুলিশকে মারধরের অভিযোগে মানববন্ধন

১১

মান্দায় আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১২

পাঁচবিবিতে বিজিবির অভিযানে মূর্তিসহ আটক ২

১৩

ভূমিসেবায় হয়রানি ও অনিয়ম বন্ধের নির্দেশ জেলা প্রশাসকের

১৪

তিন যুগ পর রাবি স্টেশনে থামল ট্রেন

১৫

সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে উদ্‌যাপিত হলো দুর্গাপূজা : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

রাজশাহীতে ধর্ষণ মামলার পলাতক আসামী গ্রেফতার

১৭

রাজশাহীতে ৪৫ দিনব্যাপী ইমাম প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

১৮

রাজশাহীতে পরিত্যক্ত অবস্থায় ১.৬৭ কেজি হেরোইন উদ্ধার

১৯

নগরীতে ইয়াবাসহ গ্রেপ্তার ১

২০

Design & Developed by: BD IT HOST