১০ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

রাজশাহীতে কলাবাগান থেকে ভ্যান চালকের লুঙ্গি পেঁচানো মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার, পুঠিয়া(রাজশাহী) : রাজশাহীর পুঠিয়া উপজেলায় নির্জন কলাবাগান থেকে সোহেল (২৫) নামের এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে বুধবার (১০ সেপ্টেম্বর ২০২৫) রাত ১টা থেকে সকাল ৮:৪৫ এর মধ্যে পুঠিয়া ইউনিয়নের কান্দ্রা পূর্বপাড়া এলাকায়। খবর পেয়ে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যান। নিহত সোহেল পুঠিয়া থানার জরমডাঙ্গা গ্রামের মোঃ লিলতাব হোসেনের ছেলে। সে পেশায় ভ্যানচালক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৮:৪৫ মিনিটের দিকে কৃষক মোঃ আব্দুস সালাম তার নিজস্ব কলাবাগানে কাজ করতে গিয়ে ভিকটিম সোহেলের গলায় লুঙ্গি পেঁচানো অবস্থায় মরদেহ দেখতে পান। তাৎক্ষণিক তিনি স্থানীয়দের জানান এবং পরে খবর পেয়ে পুঠিয়া থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে। ভিকটিমের পিতা জানান, সোহেল প্রতিদিনের মতো মঙ্গলবার রাত ৭:৩০টায় খাওয়ার পর বাড়ি থেকে বাজারে যাওয়ার কথা বলে বের হন। রাত ৯:৩০টার দিকে ফোন করলে সেটি বন্ধ পাওয়া যায়।

আরও পড়ুনঃ   নগরীতে পিকআপের ধাক্কায় পথচারী নিহত

পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন জানায়, খবর পেয়ে সঙ্গীয় ফোর্স দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যান। নিহত যুবক মোঃ সোহেল পেশায় ভ্যানচালক। তিনি প্রতিদিনের মতো মঙ্গলবার সন্ধ্যার আগেই বাড়ি ফিরেছিলেন এবং রাত ৭:৩০টার দিকে খাওয়া-দাওয়া শেষে বাজারের দিকে যান। রাত ৯:৩০টার দিকে পরিবারের সদস্যরা তাকে ফোন করলে ফোন বন্ধ পান।

আরও পড়ুনঃ   আবু সাঈদ হত্যা: বাধ্যতামূলক অবসরে পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা

প্রাথমিকভাবে মৃত্যুর কারণ জানা যায়নি। সুরতহাল রিপোর্ট তৈরি করে মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যার কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত শুরু হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ বলছে, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

রাজশাহী স্টেশন ভাঙচুর, রেললাইনে আগুন দিল রাবি শিক্ষার্থীরা

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

জয়পুরহাটে গৃহবধূ সাজু হত্যা মামলার রায়, দুই আসামির যাবজ্জীবন

১০

মানিকছড়িতে মর্মান্তিক দুর্ঘটনা: ছোটবোনকে বাঁচাতে গিয়ে কিশোরী আমেনার মৃত্যু

১১

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার

১২

সাংবাদিক সাইদুর রহমানের ইন্তেকালে, রাজশাহী এডিটরস ফোরামের শোক

১৩

৮১তম জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

১৪

চলে গেলেন প্রবীণ সাংবাদিক সাইদুর রহমান

১৫

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাজশাহী স্টেশন ভাঙচুর, ৪ রেলকর্মী বরখাস্ত

১৬

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাবিতে রেলপথ অবরোধ, আগুন

১৭

জয়পুরহাটে মাদকের বড় চালানসহ আটক ২, সেবনে দণ্ড ২ জনের

১৮

পাঁচবিবিতে ওসির অভিযানে মাদকের বড় চালান উদ্ধার, কারবারি পলাতক

১৯

চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর

২০

Design & Developed by: BD IT HOST