১০ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

থমথমে কাঠমান্ডু, আজও ফেরা অনিশ্চিত জামালদের

অনলাইন ডেস্ক : ছাত্র-জনতার আন্দোলনে নেপালে সরকারের পতন হয়েছে। উদ্ভুত পরিস্থিতিতে কাঠমান্ডুতে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল বন্ধ। এতে বাংলাদেশ ফুটবল দলের দেশে ফেরা অনিশ্চিত হয়ে পড়েছে।

বাংলাদেশ ফুটবল দলের ম্যানেজার আমের খান সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে বলেন, ‘এখনও এয়ারপোর্ট বন্ধ রয়েছে। দূতাবাস আমাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে। গতকাল ক্রীড়া উপদেষ্টাও ফোন করেছিলেন। দ্রুত সময়ে আমাদের দেশে ফেরানোর চেষ্টা করছে সরকার থেকে। বাফুফে সভাপতিও এই বিষয়ে সার্বক্ষণিক কাজ করছেন।’

সরকার পতন আন্দোলনে ক্ষতিগ্রস্ত হয়েছে নেপালের বিমানবন্দরও। ফলে ইমিগ্রেশনসহ অন্যান্য ব্যবস্থা এলেমেলো। এটা নিয়ে বেশি শঙ্কিত বাংলাদেশ ম্যানেজার, ‘বাংলাদেশ সরকার থেকে বিশেষ বিমানে আমাদের নেওয়ার পরিকল্পনা চলছে। এখানে ইমিগ্রেশন ও প্রয়োজনীয় অনুমতির ব্যবস্থা না থাকলে তো আসলে বিশেষ বিমানেও যাওয়া সম্ভব হবে না। শুনেছি সন্ধ্যা ৬টা পর্যন্ত এয়ারপোর্ট বন্ধ। এরপর নেপাল হয়তো সময় বাড়াবে বা অন্য কোনো সিদ্ধান্ত নিতে পারে।’

আরও পড়ুনঃ   প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে শ্রীলঙ্কার প্রেসিডেন্টের অভিনন্দন

সাবেক জাতীয় ফুটবলার ও বাফুফে নির্বাহী সদস্য ইকবাল হোসেন বাংলাদেশ দলের খেলা দেখতে কাঠমান্ডু যান। তিনি আজকের কাঠমান্ডুর পরিস্থিতি সম্পর্কে বলেন, ‘গতকাল পরিস্থিতি খুবই ভয়ানক ছিল। সকল রাস্তায় কমবেশি আন্দোলন, জ্বালাও-পোড়াও হয়েছে। আজ সকাল থেকে পরিবেশ শান্ত ও থমথমে। অফিস, আদালত ও দোকান-পাট সব বন্ধ। রাস্তায় মানুষ চলাচল একেবারেই নেই। সেনাবাহিনী কড়া নিরাপত্তা ও নজরদারি রাখছে।’

আরও পড়ুনঃ   ফরম পূরণের বাড়তি ফি প্রত্যাহারের দাবিতে রাজশাহী কলেজে মানববন্ধন

বাংলাদেশ অবশ্য হোটেলে নিরাপদে রয়েছে। আজ সকালে জিম করেছে হোটেলেই। সবাই স্বাভাবিক ও সুস্থ রয়েছে। আজ কাঠমান্ডুর পরিবেশ শান্ত থাকায় ফুটবলারদের মধ্যে তেমন উৎকণ্ঠা নেই কালকের মতো।

বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল আজ রাতে ভিয়েতনাম থেকে ঢাকায় পৌঁছানোর কথা। ইতোমধ্যে ভিয়েতনাম থেকে ইংল্যান্ড চলে গেছেন তানিল সালিক। ফাহমিদুল ইতালি ফিরবেন ঢাকা থেকে। আমেরিকান প্রবাসী জায়ান আহমেদ দলের সঙ্গে দেশে ফিরবেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাপ্তরিক নথিপত্রে মহামান্য ও মাননীয় লেখা যাবে না

ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

১০

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১১

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

১২

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১৪

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

১৭

মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

১৮

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

১৯

গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় হেরোইন উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST