৯ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

নেপালে হোটেলবন্দি বাংলাদেশ দল, যেতে পারছে না বিমানবন্দরে

অনলাইন ডেস্ক : আজ (৯ সেপ্টেম্বর) কাঠমান্ডু সময় বিকেল তিনটায় বাংলাদেশ জাতীয় ফুটবল দলের দেশে ফেরার ফ্লাইট। সাধারণত আন্তর্জাতিক ফ্লাইটে দুই ঘণ্টা আগে বিমানবন্দরে পৌঁছাতে হয়। কিন্তু এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশ দল হোটেল ছেড়ে বিমানবন্দরে যাওয়ার জন্য প্রস্তুত থাকলেও রওনা হতে পারেনি।

বাংলাদেশ দলের সঙ্গে সাবেক জাতীয় ফুটবলার ও বাফুফে নির্বাহী সদস্য ইকবাল হোসেন কাঠমান্ডু থেকে বলেন, রাস্তায় আন্দোলন চলছে ব্যাপক। বাংলাদেশ দলকে প্রটোকশন দিয়ে নিয়ে যেতে পারছে না আনফা ( নেপাল ফুটবল ফেডারেশন)। এই পরিস্থিতিতে বের হওয়ার অনুমতি পাওয়া যাচ্ছে না । আবার শুনছি এয়ারপোর্টও নাকি বন্ধ। হোটেলে ফুটবলাররা বিশ্রামে ও নিরাপদে আছে৷

আরও পড়ুনঃ   দেনা-পাওনা শেষে বিসিবি থেকে কত টাকা পাচ্ছে বিপিএলের দলগুলো

এদিকে নেপালে থাকা বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট ও ঢাকা থেকে বাফুফে আজই দলকে দেশে ফেরানোর সর্বাত্মক চেষ্টা করছে। এজন্য নেপাল ফেডারেশন ও বাংলাদেশ দূতাবাসের সঙ্গে আলোচনা চলমান রেখেছেন তারা।

সকালে বিমানের টিকিট নিশ্চিত হওয়ায় বাংলাদেশ দল হোটেল থেকে চেক আউট করে। এই মুহূর্তে জামালরা হোটেল লবিতে লাগেজ নিয়ে অপেক্ষা করছে। আজ নির্ধারিত ফ্লাইটে আসতে পারবে কি না এ নিয়ে বর্তমানে সংশয় তৈরি হয়েছে।

আরও পড়ুনঃ   মাঠে গড়াচ্ছে এনসিএল টি-টোয়েন্টি, থাকবেন না শান্ত-মুস্তাফিজরা

কাঠমান্ডুতে বৈরী পরিস্থিতিতে আজ খেলা বাতিল হয়েছে। এজন্য বাংলাদেশ দল আগামীকালের টিকিট আজ রিশিডিউল করেছে। টিকিট নিশ্চিত করে আজ আসতে না পারলে আবার নতুন করে ৩৩ টিকিট করতে হবে বাফুফেকে। খেলা না হওয়ায় বাংলাদেশ দল আজই ফিরতে চেয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে বাংলাদেশ দলকে আজ থাকতে হলে সেটার জন্যও আবার নতুন ব্যবস্থা করতে হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের চাহিদা মিটিয়ে মাংস রপ্তানির উদ্যোগ নেওয়া হবে : প্রতিমন্ত্রী টুকু

১

ইরফান-সাদিয়ার ‘বিবাহ বিভ্রাট’ দেখে যা বলছে দর্শক

২

সৌদির বিমান হামলায় ইয়েমেনে ১১ জন নিহত

৩

ইসরায়েলের হত্যাচেষ্টা থেকে বেঁচে গেলেন হামাস প্রধানের ছেলে

৪

ঋত্বিক ঘটকের পৈতৃক বসতভিটা সংরক্ষণে উদ্যোগ নেওয়ার আশ্বাস ভূমিমন্ত্রীর

৫

নগরীতে মাদক সেবনের অপরাধে ১ ব্যক্তির দণ্ড

৬

রাজশাহীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

৭

নারী নির্যাতন প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

৮

বাঘা উপজেলা ও পৌর জামায়াতের নতুন কমিটি গঠিত

৯

নগরীতে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ১

১০

নগরীতে সোলার বিদ্যুৎ স্থাপনে নেসকো রাসিকের মতবিনিময়

১১

বাঘায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৬

১২

রাজশাহী খ্রীষ্টিয়ান মিশন হাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপন

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

১৪

নগরীতে পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ১১

১৫

পাবনার শীর্ষ সন্ত্রাসী আরিফ রাজশাহীতে গ্রেপ্তার

১৬

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নবম চালান

১৭

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকাসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন

১৮

সরকার কাউকে বিনা চিকিৎসায় মরতে দেবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৯

নাচোলে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬-এর উদ্বোধন

২০

Design & Developed by: BD IT HOST