৮ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

কাঠমান্ডুতে কারফিউ-অস্থিরতা, বাংলাদেশের অনুশীলন স্থগিত

অনলাইন ডেস্ক : নেপালের রাজধানী কাঠমান্ডু হঠাৎ অশান্ত হয়ে উঠেছে। আজ (সোমবার) দুপুরের দিকে সেখানে ছাত্র-জনতা সরকারের বিপক্ষে আন্দোলন শুরু করে। উদ্ভুত পরিস্থিতিতে কারফিউ জারি করে দেশটির সরকার। এদিকে, দুটি প্রীতি ম্যাচ খেলতে বর্তমানে নেপালে রয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল।

আগামীকাল (মঙ্গলবার) কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে বাংলাদেশ-নেপাল ফিফা প্রীতি ম্যাচ সিরিজের দ্বিতীয় খেলা। উদ্ভুত পরিস্থিতিতে আগামীকালের ম্যাচ নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। নির্ধারিত সূচি অনুযায়ী জামাল ভূঁইয়ার দল আজকের অনুশীলন করতে পারেনি।

আরও পড়ুনঃ   রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন

নেপালের কাঠমান্ডু থেকে বাংলাদেশ ফুটবল দলের মিডিয়া ম্যানেজার সাদমান সাকিব বলেন, ‘নেপাল সময় বিকেল সোয়া ৩টায় আমাদের অনুশীলন ছিল। দুপুর আড়াইটার দিকে জানানো হয় বাইরের পরিস্থিতি উত্তপ্ত। ফলে এই সময়ে অনুশীলনের জন্য রওনা হওয়া যাবে না। বাংলাদেশ দল এখন নিরাপদে হোটেলেই অবস্থান করছে।’

আরও পড়ুনঃ   বিবিসির ১০০ প্রভাবশালী নারীর তালিকায় বাংলাদেশের রিক্তা

নেপাল গতকাল অনুশীলন করলেও বাংলাদেশ দল ছিল বিশ্রামে। আজ বিকেলে অনুশীলন হওয়ার কথা থাকলেও এই পরিস্থিতিতে না হওয়ার সম্ভাবনাই বেশি। আগামীকাল ম্যাচ হলে দুই দিন অনুশীলন ছাড়াই খেলতে হবে বাংলাদেশকে। আগামীকালের ম্যাচ উপলক্ষ্যে আজ সকালে দুই দলের কোচ-অধিনায়ক আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনও করেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাপ্তরিক নথিপত্রে মহামান্য ও মাননীয় লেখা যাবে না

ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

১০

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১১

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

১২

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১৪

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

১৭

মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

১৮

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

১৯

গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় হেরোইন উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST