৫ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

শিক্ষার গুণগতমানের প্রশ্নে আপোষ করা যাবে না: ধর্ম সচিব

অনলাইন ডেস্ক : ধর্ম সচিব একেএম আফতাব হোসেন প্রামানিক বলেছেন, ‘শিক্ষার গুণগতমানের প্রশ্নে আপোষ করা যাবে না। বিশ্ববাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে শিক্ষার মান নিশ্চিত করতে হবে।’

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে জামালপুর জেলা প্রশাসকের সভাকক্ষে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অধীন দপ্তর-সংস্থার চলমান কার্যক্রম পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ধর্ম সচিব বলেন, শিশুদেরকে যেভাবে শেখানো হবে, তারা সেভাবেই গড়ে উঠবে। তারা আমাদের চালচলন, আচার-আচরণ ও কথাবার্তা অনুসরণ করে থাকে। একারণে শিক্ষার ক্ষেত্রে কোনরূপ অবহেলা করা যাবে না। তিনি প্রকল্প সংশ্লিষ্ট ১কর্মকর্তাদেরকে পেশাদারিত্ব ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের অনুরোধ জানান।

আরও পড়ুনঃ   ঈদযাত্রা নিরাপদ করতে সরকারের প্রস্তুতি

ধর্ম সচিব আরও বলেন, ধর্মীয় ও নৈতিক মূল্যবোধসম্পন্ন অসাম্প্রদায়িক সমাজ বিনির্মাণে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে। মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের মতো সনাতন ধর্মাবলম্বীদের জন্য মন্দিরভিত্তিক, বৌদ্ধদের জন্য প্যাগোডাভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম চলমান। এসকল কার্যক্রমের ধর্মীয় মূল্যবোধসম্পন্ন সমাজ গড়ে উঠবে।

তিনি বলেন, হজ ব্যবস্থাপনা ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের একটি অন্যতম কাজ। এ বছর হজ ব্যবস্থাপনা সাবলীল ও মসৃণ হয়েছে এবং এটা সর্বমহলে প্রশংসিত হয়েছে। তিনি আরো বলেন, সরকারি মাধ্যমে হজযাত্রীর সংখ্যা বৃদ্ধি করা সম্ভব হলে হজ ব্যবস্থাপনাকে আরো উন্নত ও নিরাপদ করা সম্ভব। সরকারি মাধ্যমে হজযাত্রী বৃদ্ধিতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

আরও পড়ুনঃ   খুলনা ব্লাড ফাইটার্সের সহযোগিতায় ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি

অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশনের সার্বিক কার্যক্রম তুলে ধরেন উপপরিচালক মোহাম্মদ আলী জিন্নাহ। জেলা প্রশাসক হাছিনা বেগমের সভাপতিত্বে সভায় নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের প্রকল্প পরিচালক এস এম তরিকুল ইসলাম, সচিবের একান্ত সচিব মো. কামরুল ইসলাম, প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন প্রকল্পের উপপ্রকল্প পরিচালক মোহাম্মদ ফেরদৌস উজ জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইফতেখার ইউনুস, অতিরিক্ত পুলিশ সুপার মো. সোহেল মাহমুদ প্রমূখ উপস্থিত ছিলেন।-ইত্তেফাক

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে আম বেচাকেনায় ‘ঢলন’ প্রথার অবসান, কেজি দরে কেনাবেচার সিদ্ধান্

বাজেটে নারী ও তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব

সমস্ত অর্থ পাচারের তদন্ত করা হোক : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ ও জার্মানি শক্তিশালী বাণিজ্য ও কৌশলগত সম্পর্ক চায়

স্পোর্টস ডিপ্লোম্যাসির মাধ্যমে বৈশ্বিক যোগসূত্র স্থাপন করতে চায় বাংলাদেশ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

বিনা খরচে ফুটবল বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি : তথ্যপ্রতিমন্ত্রী

নিয়ামতপুরে ২০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ১

জয়পুরহাটে বিদ্যালয় পরিচালনা কমিটির ভোট চলাকালে সংঘর্ষ আহত ৯

পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা আনতে মালিক সমিতির সঙ্গে আরএমপির মতবিনিময়

নিয়ামতপুরে বিরসা মুন্ডার ১২৬ তম মৃত্যু দিবস পালন

১০

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

১১

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৬

১২

গোদাগাড়ীতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ও তিন দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

১৩

নিয়ামতপুরে প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে অবস্থান কর্মসূচি পালন

১৪

বিনা খরচে ফুটবল বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

১৫

পদ্মার চরে আধিপত্য নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

১৬

রাজশাহীর কাটাখালী সীমান্ত হতে ভারতীয় মদ জব্দ

১৭

পুঠিয়ায় একশো পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

১৮

রাজশাহীতে ১০৮ বোতল অবৈধ অ্যালকোহলসহ গ্রেপ্তার ২

১৯

কর্মস্থলে মানসিক চাপ নিয়ন্ত্রণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

২০

Design & Developed by: BD IT HOST