২০ ডিসেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হাদির মরদেহ

শহীদ ওসমান হাদির মরদেহ জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। ছবি- সংগৃহীত

অনলাইন ডেস্ক : জুলাই বিপ্লবী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ ওসমান হাদির মরদেহ জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নেওয়া হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) দুপুরে জানাজার নামাজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সকালে রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে শহীদ ওসমান হাদির মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়। পরে মরদেহ নেওয়া হয় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে। সেখানে গোসল ও প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে সহযোদ্ধা ও সমর্থকদের অংশগ্রহণে মিছিলসহকারে মরদেহ নিয়ে আসা হয় জাতীয় সংসদসংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউর দক্ষিণ প্লাজায়।

ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবারের দাবির পরিপ্রেক্ষিতে শহীদ ওসমান হাদির জানাজা বাদ জোহর মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হবে এবং তাকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে সমাহিত করা হবে।

আরও পড়ুনঃ   ঈদে চিকিৎসা সেবায় কোন ব্যাঘাত ঘটেনি: স্বাস্থ্যমন্ত্রী

শহীদ ওসমান হাদির জানাজার নামাজে ইমামতি করবেন তার বড় ভাই আবু বকর সিদ্দিক। বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের চিকিৎসক ও ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সের সদস্য সচিব মো. আব্দুল আহাদ জানান, জানাজা শেষে নজরুল সমাধি প্রাঙ্গণে দাফন সম্পন্ন হবে।

জানাজায় অংশ নিতে সকাল থেকেই জাতীয় সংসদ ভবনসংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউয়ে জড়ো হতে থাকেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। ফার্মগেট, বিজয় সরণি, আসাদগেটসহ আশপাশের এলাকায় জনসমাগম লক্ষ্য করা যায়। একের পর এক মিছিল জানাজাস্থলে প্রবেশ করে। স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা—‘আমরা সবাই হাদি হবো, যুগে যুগে লড়ে যাবো’, ‘হাদি ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেব না’।

আরও পড়ুনঃ   “মেধাবী শিক্ষার্থীদের পাশে সরকার সবসময় থাকবে” - ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগর এলাকায় গণসংযোগ চলাকালে চলন্ত মোটরসাইকেল থেকে গুলিবিদ্ধ হন ওসমান হাদি। মাথায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে অস্ত্রোপচারের পর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। উন্নত চিকিৎসার জন্য সরকারিভাবে তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়।

তবে সব প্রচেষ্টা ব্যর্থ করে দিয়ে চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশ সময় ১৮ ডিসেম্বর রাতে সিঙ্গাপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। পরদিন ১৯ ডিসেম্বর সন্ধ্যায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তার মরদেহ দেশে আনা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর আগমনে রাজশাহীবাসীর মধ্যে নতুন করে প্রাণের সঞ্চার হবে : ভূমিমন্ত্রী 

১

নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা

২

বর্তমান সরকার পরামর্শ গ্রহণের জন্য উন্মুক্ত : স্থানীয় সরকার মন্ত্রী

৩

পদোন্নতিপ্রাপ্ত সচিবগণ রাজশাহীবাসীর গর্ব : ভূমিমন্ত্রী

৪

নগরীতে ২ হাজার পিস ইয়াবাসহ শিক্ষক দম্পতি গ্রেপ্তার

৫

বাগমারায় নদী থেকে অবৈধ জাল উদ্ধার

৬

চারঘাটে সংসদ সদস্য চাঁদকে শিক্ষক সমিতির সংবর্ধনা

৭

চারঘাটে দ্বন্দ্ব নিরসন ও সম্প্রীতি প্রতিষ্ঠায় মতবিনিময় সভা

৮

বাগমারায় পূজোর প্রস্তুতি সম্পন্ন, ৮৬ মন্দিরে হচ্ছে শারদীয় দুর্গোৎসব

৯

চারঘাটে ছিনতাই হওয়া অটো চার্জার ভ্যানের যন্ত্রাংশ উদ্ধারসহ গ্রেফতার ৩

১০

নগরীতে সামারি ট্রায়াল কোর্টের অভিযানে ব্যবসায়ীকে আর্থিক জরিমানা

১১

দখল-দূষণে বিপর্যস্ত রাজশাহীর নদ-নদী, সুরক্ষায় সমন্বিত উদ্যোগের আহ্বান

১২

জয়পুরহাটে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৩

নগরীর টি-বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৪

গোদাগাড়ীতে পদ্মা নদীর ভাঙনপ্রবণ এলাকা পরিদর্শন করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৫

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া মালামাল উদ্ধারসহ গ্রেফতার ৪

১৬

নাটোরে ৫২৫ গ্রাম হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৭

রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানায় বৃক্ষরোপণ করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৮

বারনই নদী পুনরুজ্জীবন প্রকল্পের এলাকা পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৯

পানি সম্পদ প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানালেন রাসিক প্রশাসক

২০

Design & Developed by: BD IT HOST