৫ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

এশিয়া কাপে বাংলাদেশের সম্ভাবনা জানালেন আর্নল্ড

অনলাইন ডেস্ক : সম্প্রতি ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসের (আইএএনএস) সঙ্গে আলাপকালে আসন্ন এশিয়া কাপ নিয়ে কথা বলেছেন শ্রীলঙ্কার সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার রাসেল আর্নল্ড। এ সময় তিনি টুর্নামেন্টে শ্রীলঙ্কার সম্ভাবনা ও গ্রুপ ‘বি’ তে তাদের প্রতিদ্বন্দ্বীদের নিয়েও নিজের মতামত জানিয়েছেন। ‘বি’ গ্রুপের দলগুলোর মাঝে বাংলাদেশের খুব বেশি সম্ভাবনা দেখছেন না তিনি।

২০২২ সালে সংযুক্ত আরব আমিরাতে টি-টোয়েন্টি ফরম্যাটে শেষবার এশিয়া কাপ অনুষ্ঠিত হয়েছিল। সেই আসরে শিরোপা উঁচিয়ে ধরেছিল শ্রীলঙ্কা। আগামী ৯ সেপ্টেম্বর থেকে এবারের এশিয়া কাপ শুরু হতে যাচ্ছে। এবারও টি-টোয়েন্টি ফরম্যাটে টুর্নামেন্টটি মাঠে গড়াবে। আগামী বছর ভারত ও শ্রীলঙ্কায় টি-টোয়েন্টি বিশ্বকাপ হওয়ায় এই ফরম্যাটে খেলা হবে।

আরও পড়ুনঃ   ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজনে সম্পূর্ণ প্রস্তুত কমিশন : সিইসি

আর্নল্ডের মতে কঠিন গ্রুপে পড়েছে শ্রীলঙ্কা। এই গ্রুপে প্রতিপক্ষ হিসেবে বাংলাদেশ, আফগানিস্তান ও হংকংকে পেয়েছে তারা। তাই এশিয়া কাপে মাঠে নামার আগে লঙ্কানদের সতর্ক করে দিয়েছেন আর্নল্ড। বিশেষ করে আফগানিস্তানের বিপক্ষে নজরে রাখার পরামর্শ দিয়েছেন তিনি। আর্নল্ড বলেন, ‘আমার মনে হয় এটি সত্যিই কঠিন একটি গ্রুপ। হেলাফেলা করার মতো গ্রুপ এটি নয়।’

আফগানিস্তান প্রসঙ্গে আর্নল্ড বলেন, ‘আফগানিস্তান প্রতিনিয়তই উন্নতি করছে। তাদের বোলিং সবসময় আলাদা ছিল। এই দলে রশিদ খানসহ আরও অনেক বোলার আছে, যারা বৈচিত্র্যে ভরপুর। এখন তাদের ভালো ব্যাটারও আছে। আফগানদের এমন ব্যাটার আছে যারা ইনিংস নিয়ন্ত্রণ করতে পারে। ব্যাটিংয়ের আত্মবিশ্বাস তাদের বোলিংয়েও প্রভাব ফেলছে। এভাবে তারা বিশ্ব ক্রিকেটে ক্রমেই ওপরের দিকে উঠছে। তাই আফগানিস্তানকে নজরে রাখতেই হবে।’

আরও পড়ুনঃ   টাইগার ব্যাটারদের বিশেষ আকর্ষণ ‘ডটবল’

এরপর বাংলাদেশের প্রসঙ্গ টেনে আর্নল্ড বলেন, ‘বাংলাদেশও যেকোনো পর্যায়ে বড় হুমকি হয়ে উঠতে পারে। সাম্প্রতিক সময়ে নিজেদের মাঠে শ্রীলঙ্কা ২-১ এ বাংলাদেশর কাছে সিরিজ হেরেছে। তাই কাজটা সহজ হবে না। তবে আমার বিশ্বাস, শ্রীলঙ্কা এবার আরও ভালো ক্রিকেট খেলবে। দলের ভেতরে এখন প্রত্যেকের ভূমিকা বোঝার চেষ্টা আছে। তাই আমি মনে করি এই গ্রুপ থেকে শ্রীলঙ্কা ও আফগানিস্তানই পরবর্তী পর্বে যাবে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শান্তিরক্ষায় ভবিষ্যতে মিশনগুলো হতে হবে আরও দূরদর্শী ও প্রযুক্তিনির্ভর : প্রধানমন্ত্রী

বাণিজ্যমন্ত্রীর সাথে জার্মানির এশিয়া ও প্যাসিফিক বিষয়ক মহাপরিচালকের বৈঠক

গ্রামের মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার প্রথম কৃতিত্ব শহিদ জিয়ার : স্বাস্থ্যমন্ত্রী

রাজশাহীতে হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন

মুদি দোকানির একাধিক ধর্ষণে পঞ্চম শ্রেণির ছাত্রী অন্তঃসত্ত্বা

প্রেমিকাকে ভিডিও কলে রেখে ফাঁস নিলেন রাবি শিক্ষার্থী

বিশ্বকাপে খেলা বন্ধ করার হুমকি দিয়ে রাখল ইরান

নগরীর আবাসিক হোটেল-মোটেলের মালিক-প্রতিনিধিদের সঙ্গে আরএমপির মতবিনিময়

বাঘায় ব্র্যাকের উদ্যোগে প্রান্তিক কৃষকের মাঝে ধান বীজ বিতরণ

গর্ভবতী মায়েদের ভাতা কর্মসূচির বিশেষ ক্যাম্পেইন পরিদর্শনে রাসিক প্রশাসক

১০

ডেঙ্গু প্রতিরোধে রাসিকের বিশেষ কার্যক্রম শুরু

১১

লালপুরে রাতের আঁধারে ৯শ পেঁপে গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা

১২

বাঘায় ইসলামী ব্যাংকের সামনে সচেতন গ্রাহক ফোরামের মানববন্ধন অনুষ্ঠিত

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৭

১৪

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ১ আসামি গ্রেপ্তার

১৫

রাজশাহীতে তথ্য অধিকার আইন বাস্তবায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

১৬

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসমি গ্রেপ্তার

১৭

রাজশাহীতে ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণের চেক বিতরণ

১৮

নগরীর কাশিয়াডাঙ্গা থানা পুলিশের তৎপরতায় নিখোঁজ দুই সহোদর উদ্ধার

১৯

কাল সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST