৩ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

বানেশ্বরে ভাড়া বাসায় যুবকের আত্মহত্যা

স্টাফ রিপোর্টার পুঠিয়া : রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর এলাকায় ভাড়া বাসার তৃতীয় তলার বারান্দায় গলায় ওড়না পেঁচিয়ে মুক্তার বেপারী (১৮) নামের এক যুবক আত্মহত্যা করেছেন। বুধবার (৩ সেপ্টেম্বর ২০২৫) সকাল ৫টা ৩০ মিনিট থেকে ৭টা ৩০ মিনিটের মধ্যে যেকোনো সময় এ ঘটনা ঘটে বলে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন নিশ্চিত করেছেন। নিহত মুক্তার বেপারী ফরিদপুর জেলার সদরপুর থানার মফিজ উদ্দিন হাজীর কান্দি এলাকার মৃত দাদন বেপারীর ছেলে।

আরও পড়ুনঃ   রাজশাহী পুলিশ সুপারের গোদাগাড়ী মডেল থানা পরিদর্শন

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ৫ মাস আগে একই উপজেলার কাজি কান্দি এলাকার লিয়াকত খার মেয়ে লাবনী আক্তার (১৮) এর সঙ্গে পালিয়ে গিয়ে বিয়ে করেন মুক্তারকে। বিয়ের পর তারা বানেশ্বর এলাকার কনা নামের এক মহিলার বাড়িতে ৩ মাস ধরে ভাড়া বাসায় বসবাস করছিলেন। তারা বাড়িটির তৃতীয় তলায় পাশের ভাড়াটিয়া মোঃ সবুজ @ আলী (২৭) ও তার স্ত্রী আফরোজা ইসলামের সঙ্গে সাবলেট ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন। নিহত মুক্তার পেশায় একজন ফার্নিচার রং মিস্ত্রি ছিলেন।

আরও পড়ুনঃ   নিরাপদে পশু ক্রয়-বিক্রয় নিশ্চিত করতে সিটি পশুর হাট পরিদর্শন করেন আরএমপি কমিশনার

এ বিষয়ে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন ঘটনার সত্যতা শিকার করে বলেন, পরিবারের পক্ষ থেকে বিয়ে মেনে না নেওয়ায় মুক্তার দীর্ঘদিন ধরে মানসিক চাপে ছিলেন। এরই জেরে তিনি আত্মহত্যার পথ বেছে নিতে পারেন বলে ধারণা করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে খেলা বন্ধ করার হুমকি দিয়ে রাখল ইরান

নগরীর আবাসিক হোটেল-মোটেলের মালিক-প্রতিনিধিদের সঙ্গে আরএমপির মতবিনিময়

বাঘায় ব্র্যাকের উদ্যোগে প্রান্তিক কৃষকের মাঝে ধান বীজ বিতরণ

গর্ভবতী মায়েদের ভাতা কর্মসূচির বিশেষ ক্যাম্পেইন পরিদর্শনে রাসিক প্রশাসক

ডেঙ্গু প্রতিরোধে রাসিকের বিশেষ কার্যক্রম শুরু

লালপুরে রাতের আঁধারে ৯শ পেঁপে গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা

বাঘায় ইসলামী ব্যাংকের সামনে সচেতন গ্রাহক ফোরামের মানববন্ধন অনুষ্ঠিত

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৭

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ১ আসামি গ্রেপ্তার

রাজশাহীতে তথ্য অধিকার আইন বাস্তবায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

১০

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসমি গ্রেপ্তার

১১

রাজশাহীতে ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণের চেক বিতরণ

১২

নগরীর কাশিয়াডাঙ্গা থানা পুলিশের তৎপরতায় নিখোঁজ দুই সহোদর উদ্ধার

১৩

কাল সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী

১৪

আগামীকাল পর্দা উঠছে বিশ্বকাপ ফুটবলের

১৫

রাজশাহীতে আম বেচাকেনায় ‘ঢলন’ প্রথার অবসান, কেজি দরে কেনাবেচার সিদ্ধান্

১৬

বাজেটে নারী ও তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব

১৭

সমস্ত অর্থ পাচারের তদন্ত করা হোক : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

১৮

বাংলাদেশ ও জার্মানি শক্তিশালী বাণিজ্য ও কৌশলগত সম্পর্ক চায়

১৯

স্পোর্টস ডিপ্লোম্যাসির মাধ্যমে বৈশ্বিক যোগসূত্র স্থাপন করতে চায় বাংলাদেশ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST