৩১ অগাস্ট ২০২৫
অনলাইন সংস্করণ

কোনো আঘাত এলে জবাব দিতে হবে: জাতীয় পার্টির মহাসচিব

অনলাইন ডেস্ক : জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেছেন, দল হিসেবে নিষিদ্ধ হওয়ার মতো কোনো কাজ জাতীয় পার্টি করেনি। তবে কোনো আঘাত এলে তার জবাব দিতে নেতাকর্মীদের প্রস্তুত থাকতে হবে। রোববার (৩১ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর বনানীতে দলীয় কার্যালয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ আহ্বান জানান।

শামীম হায়দার বলেন, “সবাই প্রস্তুত থাকুন। আমরা নিয়মতান্ত্রিক আন্দোলন শান্তিপূর্ণ পরিবেশেই করবো। তবে আঘাত এলে জবাব দিতে হবে। প্রয়োজনে সবাইকে ঢাকায় আসতে হবে। জাতীয় পার্টিকে ব্যান করার চক্রান্ত নস্যাৎ হয়ে যাবে।”

আরও পড়ুনঃ   রাজশাহী-৪ বাগমারা আসনে জামায়াতের প্রার্থী ডা. আব্দুল বারীর মনোনয়ন ফরম উত্তোলন

তিনি আরও বলেন, জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদেরের নেতৃত্বে ঐক্যবদ্ধ রয়েছে এবং দেশ, জনগণ ও গণতন্ত্রের স্বার্থে কাজ করে যাচ্ছে। “দেশটা আমাদের সবার, তাই সবাইকে একসঙ্গে মিলে দেশকে বাঁচাতে হবে,” যোগ করেন তিনি।

মহাসচিব অভিযোগ করেন, সন্ত্রাসীরা দলীয় কার্যালয়ে হামলা চালিয়ে অগ্নিসংযোগ করেছিল। তবে পুলিশের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসে এবং হামলাকারীরা প্রতিহত হয়।

আরও পড়ুনঃ   দ্বি-দলীয় বলয় ভেঙে শপথে জামায়াত এমপি

তিনি বলেন, “আরপিও অনুযায়ী যে কর্মকাণ্ড করলে কোনো দলের নিবন্ধন বাতিল হতে পারে, জাতীয় পার্টি সে ধরনের কোনো কর্মকাণ্ডে জড়িত হয়নি। আমাদের বিরুদ্ধে এমন অভিযোগও নেই। তাই দল নিষিদ্ধ করার দাবি অযৌক্তিক। আমরা আশা করি, সরকার ভ্রান্ত দাবিতে ভ্রান্ত সিদ্ধান্ত নেবে না।”-ইত্তেফাক

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীতে মাদকবিরোধী পৃথক অভিযানে গ্রেপ্তার ৩

মাস্তুল ফাউন্ডেশন আত্মমানবতার সেবায় কাজ করে যাচ্ছে – ভূমিমন্ত্রী

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী ও ১ মাদকসেবী গ্রেপ্তার

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৪

শিগগিরই হরমুজ প্রণালীকে মার্কিন ভূখণ্ড হিসেবে ঘোষণা করা হবে : ট্রাম্প

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহত ২০, হাজার হাজার মানুষকে সরিয়ে নেওয়া হচ্ছে

বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান অনুষ্ঠানের উদ্বোধন প্রধানমন্ত্রীর

শিক্ষকদের অবসর সুবিধার টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না : প্রধানমন্ত্রী

নগরীতে ছাত্রীকে ইভটিজিং ও হয়রানির ঘটনায় ১ ঘণ্টার মধ্যে কিশোর গ্যাংয়ের ৩ সদস্য গ্রেপ্তার 

নাটোরর সিংড়ায় ৪ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব

১০

আই.এইচ.টি ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে সাধারণ সভা

১১

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

১২

দুই হাত হারিয়েও থামেনি, মুখ দিয়ে লিখে দাখিল পাশ করলো রিয়াদ

১৩

রাজশাহীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্বশুর ও পুত্রবধূর মৃত্যু

১৪

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের পৃথক অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৫

নগরীতে বিশেষ টিমের পৃথক অভিযানে ৩ অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার

১৬

রাজশাহীর নতুন পুলিশ সুপার মামুন অর রশিদ

১৭

আফগানিস্তানে ২৪ লাখ মেয়ের স্কুল-শিক্ষায় বাধা

১৮

যুবদের কর্মসংস্থান হলে সামাজিক অপরাধ কমে আসবে : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

১৯

খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার : মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST