৩১ অগাস্ট ২০২৫
অনলাইন সংস্করণ

১৬ দলীয় “বেনাপোল বাজার ফুটবল টুর্ণামেন্ট”-২০২৫ এর ১ম রাউন্ডের ২য় ম্যাচ অনুষ্ঠিত

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: গত ১৬ আগষ্ট দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোলে উদ্বোধণ হয়েছিল ১৬ দলীয় “বেনাপোল বাজার ফুটবল টুর্ণামেন্ট”-২০২৫। “সম্প্রীতির বন্ধনে আমরা” এমন প্রতিপাদ্য দিয়ে এ খেলার আয়োজন করে বেনাপোল বাজার কমিটি।

এই টুর্ণামেন্টে মোট ১৬টি ফুটবল দল অংশ গ্রহণ করে। সপ্তাহের প্রতি শনিবার এই টুর্ণামেন্টের বাকী খেলা ধারাবাহিক ভাবে চলতে থাকেন।

খেলার কর্মসূচি মোতাবেক আজ ৩১ আগষ্ট রোববার সমাপনী দিনে সকাল ১০টায় পূর্বের নির্ধারিত স্থান বেনাপোলের ঐতিহ্যবাহী বলফিল্ড মাঠে এ খেলায় অংশ নেয় -মোশারেফ সুপার মার্কেট বনাম হীরা সুপার মার্কেট। ১১’৩০ মিনিটে-রহমান চেম্বার বনাম ফুটপথ। বিকাল ৩ টায়-হাইস্কুল মার্কেট বনাম কাপুড়িয়া পট্টি এবং ৪’৩০ মিনিটে-চুড়িপট্টি বনাম মাছবাজার।

আরও পড়ুনঃ   রাজশাহী চেম্বারের নবনির্বাচিত পরিচালনা পর্ষদের শপথ গ্রহণ অনুষ্ঠিত

প্রতিযোগীপূর্ণ সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত খেলায় মোশারেফ সুপার মার্কেট-০ এবং হীরা সুপার মার্কেট-১ গোলে এগিয়ে থাকে। বেলা সাড়ে ১১টার খেলায় রহমান চেম্বার-৪ এবং ফুটপথ একাদশ-৫ গোলে এগিয়ে থাকে। বিকাল ৩টার খেলায় হাইস্কুল মার্কেট-৩ এবং কাপুড়িয়াপট্টি- ৪ গোলে এগিয়ে থাকে।

এদিকে সবশেষ বিকাল ৪’৩০ মিনিটের খেলায় চুড়িপট্টি একাদশের একজন খেলোয়াড়ের বিরুদ্ধে অভিযোগ উঠায় চুড়িপট্টি একাদশ মাঠ ত্যাগ করলে,রেফারীর চুড়ান্ত সিদ্ধান্তে মাছবাজারকে জয়ী ঘোষনা করা হয়।

আরও পড়ুনঃ   কনসার্টে গিয়ে ছুরিকাঘাতে যুবক নিহত

খেলায় রেফারীর দায়িত্বে ছিলেন- মো. আব্দুল বাসেত,মো. ইয়াসিন আলী,মো, ইয়ানুর রহমান ও মো. রায়হান উদ্দীন।

খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ ট্রপি তুলে দেন বেনাপোল বাজার কমিটি’র সভাপতি-মো.আবু তালেব এবং সাধারণ সম্পাদক-মো,রেজাউল করিম রেজা। এ সময় পুরস্কার অনুষ্ঠানে অংশ নেন-বাজার কমিটি’র সদস্য সাইদুর রহমান, মীনা বুক হাউজের স্বত্বাধীকারী-আব্দুল হামিদ সহ বাজার কমিটি’র অন্যান্য নেতৃবৃন্দ।
সীমান্ত প্রেসক্লাব বেনাপোলে সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আগামী শনিবার(৬ সেপ্টেম্বর) উক্ত বলফিল্ড মাঠে ২য় রাউন্ডের খেলা অনুষ্ঠিত হবে। খেলাপ্রেমী মানুষকে খেলা দেখার জন্য আমন্ত্রণ জানিয়েছেন বেনাপোল বাজার কমিটি’র নেতৃবৃন্দ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাজশাহী স্টেশন ভাঙচুর, ৪ রেলকর্মী বরখাস্ত

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাবিতে রেলপথ অবরোধ, আগুন

জয়পুরহাটে মাদকের বড় চালানসহ আটক ২, সেবনে দণ্ড ২ জনের

পাঁচবিবিতে ওসির অভিযানে মাদকের বড় চালান উদ্ধার, কারবারি পলাতক

চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর

কেয়া পায়েলের তিল রহস্য : আছে নাকি নেই?

পুরোনো প্রেমের আবেশে দেব-শুভশ্রীর নতুন চমক

সৌদির পক্ষে যুদ্ধ নামতে প্রস্তুত তুরস্ক, জড়াতে পারে পাকিস্তানও

পিটিআইয়ের পদযাত্রার আগে, লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

১০

বাগমারায় প্রতিবন্ধীর কেনা জমিতে বাঁশের বেড়া দিয়ে দখলের চেষ্টা

১১

তানোরে তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার

১২

তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা

১৩

নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২

১৪

হাসপাতালে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান

১৫

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

১৬

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

ভাঙ্গা বাজারে দোকানের পেছনের টিন কেটে দুঃসাহসিক চুরি

১৮

বিএসটিআই’র অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা

১৯

সঠিক সময়ে হাসপাতালে পৌঁছালে সর্পদংশনের কারণে একটি মানুষেরও মৃত্যু হবে না : সিভিল সার্জন

২০

Design & Developed by: BD IT HOST