৩০ অগাস্ট ২০২৫
অনলাইন সংস্করণ

বাইরের বিশেষজ্ঞ নয়, আমরা নিজেদের অঞ্চলভিত্তিক কৃষি গবেষকদের উপর নির্ভর করতে চাই : কৃষি সচিব

স্টাফ রিপোর্টার : কৃষি সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান বলেছেন, আমরা বাইরের বিশেষজ্ঞদের উপর নির্ভর করতে চাই না। বরং আমাদের অঞ্চলভিত্তিক যে কৃষি গবেষক ও কর্মকর্তা আছেন তাদের উপর নির্ভর করতে চাই। তারা সিদ্ধান্ত নেবেন কোন অঞ্চলে কোন ফসল ফলানো সম্ভব।

শনিবার (৩০ আগস্ট) সকালে রাজশাহী পিটিআই মিলনায়তনে কৃষি মন্ত্রণালয় আয়োজিত ‘ট্রান্সফর্মিং বাংলাদেশ এগ্রিকালচার: আউটলুক-২০৫০’ শীর্ষক দিনব্যাপী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

এমদাদ উল্লাহ বলেন, কৃষি কর্মকর্তারা কৃষকদের জানাবে কোন অঞ্চলে, কীভাবে, কোন ফসল ফলাতে হবে। যদি সারা দেশে আলুর উৎপাদন বেশি হয় তাহলে কৃষকের লাভ হবে না। এর বিপরীতে পেঁয়াজ উৎপাদন করলে কৃষক লাভবান হতে পারে সেটা তাকে বুঝাতে হবে। সেক্ষেত্রে তাদেরকে আলু চাষে নিরুৎসাহিত করতে হবে এবং পেঁয়াজ চাষে আগ্রহীদের প্রণোদনা দেওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার দিতে হবে।

আরও পড়ুনঃ   দুর্নীতির বাইরে আছেন এমন সাংবাদিক দেখতে পাই না : এমপি সিদ্দিকুর

কৃষি সচিব বলেন, কৃষি মন্ত্রণালয় ২৫ বছরের একটি লক্ষ্যমাত্রা তৈরি করবে। আমরা অধিদপ্তরগুলোর সাথে বসেছি, অংশীজনদের কাছে যাচ্ছি। সবার মতামত ও সুপারিশের আলোকে লক্ষ্যমাত্রা চূড়ান্ত করা হবে এবং সেই লক্ষ্যমাত্রা ধরে আমরা এগোবো।

নতুন সরকারের সময় অনেক প্রকল্প বন্ধ করে দেওয়ার ফলে দেশের অনেক ক্ষতি হয় উল্লেখ করে তিনি বলেন, আমাদের এমন সিদ্ধান্ত নিতে হবে তা যেন দীর্ঘমেয়াদি হয়। পরবর্তী সরকার আসলে সেটা যেন পরিবর্তন না করে। এক্ষেত্রে তিনি লক্ষ্যমাত্রা নির্ধারণে ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের উপর নজর দেওয়ার আহ্বান জানান।

আমরা দেশের মানুষ এবং জীবজন্তুর নিরাপদ ও পুষ্টিকর খাদ্য নিশ্চিত করতে চাই মন্তব্য করে কৃষি সচিব বলেন, এ লক্ষ্যে যখন যে আধুনিক প্রযুক্তি আসে আমরা সেটা ব্যবহার করবো। কৃষি বিষয়ক অনেক অ্যাপ হয়েছে, এই অ্যাপগুলো সমন্বিত করে আমরা একটি নতুন অ্যাপ তৈরি করতে চাই। আমরা যে নতুন অ্যাপটি চিন্তা করেছি তার নাম হলো ‘খামারি অ্যাপ’। এর মাধ্যমে প্রায় নব্বইটি সেবা দেওয়া যাবে।

আরও পড়ুনঃ   চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের পৃথক অভিযানে দুই মাদক কারবারি গ্রেপ্তার

এসময় তিনি দেশের স্বার্থে ও কৃষির স্বার্থে কর্মশালায় অংশগ্রহণকারীদের নির্ভয়ে নিজস্ব মতামত পেশ করতে আহ্বান জানান।

কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মো. মাহমুদুর রহমানের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ ও জেলা প্রশাসক আফিয়া আখতার। অনুষ্ঠানে রাজশাহী ও বগুড়া অঞ্চলের বিভিন্ন কৃষি দপ্তরের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাপ্তরিক নথিপত্রে মহামান্য ও মাননীয় লেখা যাবে না

ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

১০

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১১

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

১২

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১৪

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

১৭

মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

১৮

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

১৯

গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় হেরোইন উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST